নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের শিক্ষা এবং কিছু কথা

সাঈফ কবির

সাঈফ কবির › বিস্তারিত পোস্টঃ

আমাদের শিক্ষাব্যবস্থা এবং কিছু কথা ???

০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৫:০৪

একটি জাতির মেরুদন্ড হচ্ছে শিক্ষা , অথচ যখন দেখি এই শিক্ষাব্যবস্থা এর মাঝেই রয়েছে অনিয়ম আর দুর্নীতি , তখন ভাবতেই হয় যে আসলেই আমরা কোথায় আছি ? বিগত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়া এর মাধ্যমে শুনতে পাচ্ছি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নাকি চান যে পাবলিক পরীক্ষায় সরকারী ছুটি ব্যাতীত আর কোনো বন্ধ দেয়া হবেনা , আর এই ঘটনার কারণ হিসেবে জানতে পারলাম যে প্রশ্নপত্র ফাঁস বন্ধের জন্য নাকি এই উদ্দ্যোগ , মাননীয় মন্ত্রী সাহেব আপনি কি জানেন একটি পাবলিক পরীক্ষার মূল্য একজন শিক্ষার্থীর কাছে কতটুকু?আমার মনে হয় আপনি জানেননা , জানলে এই ধরনের কথা বলতে পারতেননা , একজন মন্ত্রী হিসেবে আপনার উচিত ছিল প্রশ্নপত্র ফাঁস রোধে বিজি প্রেস সহ অন্য যেখান থেকে আপনারা প্রশ্নপত্র ছাপান ,সেখানে আরো কঠোর নিরাপত্তা প্রদান করা , কিন্তু আপনি তা না করে শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন, যা আমরা কখনই আপনার কাছে আশা করিনা , আর একটা কথা সব শিক্ষার্থীই কিন্তু প্রশ্নপত্র ফাসের জন্য দায়ী নয় , যারা দায়ী তাদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেন , সব শিক্ষার্থীকে কেনো এর পরিণাম ভোগ করতে হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.