| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাকিবুল হাসান সাগর
নিজের সম্পর্কে তেমন কিছুই জানি না। প্রতি মুহূর্তে নিজেকে জানার চেস্টা করছি। জীবনটা অনেক রঙিন। রঙগুলো উপভোগ করছি। পড়ালেখা, টুকটাক লিখালিখি আর সাধ্য মতো মানুষের পাশে দাঁড়াবার চেস্টা করছি। I don't know well about me ! Trying to discover myself at every moment !!! Life is so much colorful. Enjoying the colors.
জাকির নায়েক বলেছে যে, যে কোন পোশাক পরিধান করা যাবে যদি সেটি শরীয়া বিরোধী না হয়। (নাউযুবিল্লাহ মিন যালিক)
(Muhammed in various world religious scripture- from the CD -”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions)
অথচ হাদিস গ্রন্থগুলোতে সুন্নতি পোষাকের কথা বলা আছে সুস্পষ্টভাবে ।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। “(সূরা আহযাব)
(সূরা নাহল-৮১)
আল্লাহ তোমাদের জন্যে সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের জন্যে আত্ন গোপনের জায়গা করেছেন এবং তোমাদের জন্যে পোশাক তৈরী করে দিয়েছেন, যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে। এমনিভাবে তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্নসমর্পণ কর।
(সূরা আল আ’রাফ-২৬)
হে বনী আদম! তোমাদের শরীরের লজ্জাস্থানগুলো ঢাকার এবং তোমাদের দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বিধানের উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি৷ আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম৷ এই আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম, সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে৷
আল্লাহ পাক ইরশাদ করেন, “হে রসূল (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আপনি বলে দিন, আল্লাহর সৃষ্ট সুন্দর পোশাক হারাম করলো কে? যা তিনি আপন বান্দার জন্য সৃষ্টি করেছেন।” (সূরা আ’রাফ/৩২)
সে হিসেবে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে পোষাক পরিধান করেছেন তাই সুন্নতি । কি সেগুলা ? একটা মুর্খ লোক ও মানে ও জানে সুন্নতি পোষাক কি । অথচ সে বলে নির্দিষ্ট পোষাক নাকি নাই । কত বড় মুর্খ আর জাহিল ।
সুন্নতের ফযীলত সম্পর্কে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি আমার সুন্নতকে মুহব্বত করলো, সে মূলতঃ আমাকেই মুহব্বত করলো। আর যে আমাকে মুহব্বত করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে।” (তিরমিযী শরীফ)
সুন্নতের এত ফযিলত থাকার পরেও সে বীরোধিতা করে ।
উলটা খৃষ্টান্দের পোষাক পরে । যে সম্পর্কে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিশকাত শরীফ এ ইরশাদ করেন, “যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে, সে তাদের অন্তর্ভুক্ত এবং তার হাশর-নশর তাদের সাথে হবে।”
তাইলে জাকির নায়েকের হাশর নশর কাদের সাথে হবে তা সহজেই অনুমেয় । মুলত ইবলিশ ও ইবলিশের সাগরেদরাই কেবল সুন্নতের অনুসরন করতে জানেনা ।
এত সুস্পষ্ট দলিল দেওয়ার পরেও যারা জাকির নায়েক এর পক্ষে কথা বলবে তারা একই শ্রেনি বাতিল ফিরকার অন্তর্ভুক্ত বলেই গন্য হবে।
২|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৩
নবীউল করিম বলেছেন: “অপ্ল শিক্ষা ভয়ঙ্কর”......... কেন মনে করবো না?
আপনি যে আয়াতগুলো উল্লেখ করেছেন তার দ্বারা কি ভাবে প্রমাণিত হয় যে নবী পাক সাঃ নির্দিষ্ট কি ডিজাইনের পোশাক পরেছিলেন?
অন্তত একটা সহি হাদিস দেখান যার দ্বারা প্রমাণিত হয় যে উনি ভুল বলেছেন।
অন্তত একটা শরিয়া আইন দেখান যার দ্বারা প্রমাণিত হয় যে উনি জাহিল।
আপনার সুস্পষ্ট দলিল গুলো আমার কাছে সুস্পষ্ট না।আমি কম বুঝি।আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন যে আপনার মতের পক্ষে না হোলে কেন আমি বাতিল ফিরকার মধ্যে পরবো।
আপনার একাডেমিক ব্যাক গ্রাউন্ড কি?কাওকে জাহিল, বাতিল ঘোষণা করার পক্ষে আপনার যোগ্যতার প্রমাণ দলিল সহ পেশ করার জন্য অনুরধ জানাচ্ছি।
আশা করি হতাশ করবেন না।
৩|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৯
গোবর গণেশ বলেছেন: ১ ও ২ নং কমেন্টের তীব্র সমর্থন জানাচ্ছি। আর পায়জামা, পাঞ্জাবী, শার্ট, প্যান্ট, লুঙ্গি, ফতুয়া ইত্যাদি পোষাক কোন সময় তৈরি বা প্রচলন শুরু হয় সেইটাও জানার বিষয়। আর পোষাক সম্পর্কে একটা সিনেমায় একটু শুনেছিলাম, যদি কিছু মনে না করেন তাহলে পাকিস্তানী "খোদা কে লিয়ে" সিনেমাটা একটু দেখবেন।
কাউকে ভালো বা খারাপ প্রমান করার উত্তম নির্ভরযোগ্য প্রমান দরকার যা আপনার যুক্তির মধ্যে পরে না।
ধন্যবাদ।
৪|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮
নতুন বলেছেন: পোশাখ মানুষ পড়ে তার এলাকার পরিবেশের উপরে ... গরমের দেশে রাসুল যেই পোষাখ পড়েছেন তা কি আপনি ঠান্ডার দেশে পড়তে পারবেন???
আর রাসুল যে কি পোশাখ পড়তেন তা কি ঠিক ভাবে কোন বন`নায় এসেছ????
উটে চড়াও সুন্নত.... আপনি গাড়ি কিনবেন না উট?
আমাদের সমস্যা হইলো অন্যের সমস্যা খুজে বের করা... এর জন্যই আমরা বিশ্বের অনেক জাতির থেকে অনেক পেছনে আছি... আর আরো পেছনে যাচ্ছি প্রতিদিন...
৫|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯
নতুন বলেছেন: পোশাখ মানুষ পড়ে তার এলাকার পরিবেশের উপরে ... গরমের দেশে রাসুল যেই পোষাখ পড়েছেন তা কি আপনি ঠান্ডার দেশে পড়তে পারবেন???
আর রাসুল যে কি পোশাখ পড়তেন তা কি ঠিক ভাবে কোন বন`নায় এসেছ????
উটে চড়াও সুন্নত.... আপনি গাড়ি কিনবেন না উট?
আমাদের সমস্যা হইলো অন্যের সমস্যা খুজে বের করা... এর জন্যই আমরা বিশ্বের অনেক জাতির থেকে অনেক পেছনে আছি... আর আরো পেছনে যাচ্ছি প্রতিদিন...
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: জাকির নায়েক ইসলামী পোশাকের যে ডেফিনেশন দিয়েছেন, তা ১০০% সঠিক। আমার বিবেক বুদ্ধিও সেই কথা বলে।
আপনি সুন্নতি পোশাকের যে বিবরণ দিয়েছেন, তা সঠিক, কিন্তু পারসেন্টেজে হিসাব করা যাবেনা, কারণ রাসুল (স) ঠিক কি রকম পোশাক পড়তেন, তা পারফেক্টলি কোন বর্ণনায় আসেনি। আসলেও তা ইসলামী পোশাক হবেনা, কারণ ঐ পোশাক স্থান ও জলবায়ু ভেদে সবার জন্য একরকম হবেনা।
তবে, প্রতিষ্ঠিত একজন মুসলিম স্কলারকে এভাবে হেয় করা ১০০% মূর্খতা, তা না জেনেই করুন বা কোন উদ্দেশ্যমুলকভাবেই করুন। আমি আপনার এই প্রয়াসের তীব্র নিন্দা জানাই।