নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পানের ভাটা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৭

পানের ভাটা
সাইফুল ইসলাম সাঈফ

পানের ভাটায় পান শেষ হলে
অস্থির হয়ে ওঠে মা।
যাকে দেখে তাকে বলে
পান নিয়ে আয় বাজার থেকে।
পান নিয়ে এলে হয় খুশি
দোয়া করে দেয় মন খুলে।

কাঁচা সুপারি আর সাদা পাতা
চিবিয়ে চিবিয়ে রাখতেন মুখে।
সবাই দিতেন কেটে সুপারি
ধুয়ে দিতেন পান, সাদা পাতা।
ঘর থেকে বের হতেন না সচারচর
কখনো ঘুমায়, কখনো ভোর।

পানের ভাটা আর সরতা
এগুলো ছিলো তাঁর নিত্য পাশে।
পান খেতে খেতে মুখে ঘা
ঝাল তরকারিতে ছিলো অনীহা।
ওরাল জেল লাগাতেন বারবার মুখে
কিছুক্ষণ পর আবার পান চিবোতেন।

পানের পিক পড়তো গাল বেয়ে
লেগে থাকতো পিক পুরো শাড়ী জুড়ে।
রুমাল দিয়ে মুছতেন পানের পিক
কী ঘটে বাহিরে, অজানা চারদিক।
এখন আর মা পান খায় না
কাউকে দেখলে পান আনতে বলে না।

ঘরে তাঁর কেটে গেলো দিন
দেখেনি দেখেনি সে সুদিন।
সঙ্গী হারিয়েছে অল্প বয়সে
দুঃখ মিলল দিন শেষে।
ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে, কয়না কথা
সারাজীবন ছিলো হৃদয়ে ব্যথা।

মায়ের বাম পাশ হয়ে গেছে অবশ
এখন শয্যাশায়ী, প্রয়োজন প্রীতির পরশ।
খালি পড়ে আছে পানের ভাটা
সরতায় ধরে যাচ্ছে মরিচা।
প্রার্থনা সুস্থ্য ও কষ্টা লাঘব কর
হে আল্লাহ তাঁর প্রতি রহম কর।

উত্তরা, ঢাকা।
২৮.০২.২৬

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: পানের বাটা নাকি ভাটা ভাইয়া?

মায়ের জন্য অনেক ভালোবাসা!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার মা আর বড় বোন প্রচুর পান খায়। সাথে জর্দা। রাগারাগি করেও নিবৃত্ত করতে পারিনি।
পানের বাটা হবে। ঠিক করে নিন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৬

রানার ব্লগ বলেছেন:



পানের বাটা, পানের বাটা
কচকচে পানে আঁটা।
মুখে পুরলেই
ঠোট টকটকা ।
আহা আহা
পানের বাটা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.