নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

বিজয়ী

২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ হারতে রাজি না
কিন্তু প্রায় প্রতিদিন কত জিতি
কিন্তু প্রায় প্রতিদিন কত হারি।
আমারও জিত আছে জীবনে
কিন্ত ভুলে থাকি, পড়ে থাকি
পরাজয় নিয়ে; যা হতাশা
যা হৃদয়ের যন্ত্রণা, যাতনা
কিন্তু সবার রাখা উচিত আশা।
প্রায় দেখা মেলে শুষ্ক জমিন
বৃষ্টি পেলে হয়ে উঠে সতেজ।
দেখা যায় কখনো জীর্ণশীর্ণ দেহ
সুস্থ হয়ে উঠে প্রাণবন্ত, মুখে হাসি!
হেরে যে যায়, তাকে দেওয়া উচিত
সাহস, সাপোর্ট এগিয়ে যাওয়ার জন্য
যে জিতে যায় তাকে শুভেচ্ছা, অভিনন্দন
কারণ সে নন্দন, দৃষ্টিনন্দন।
যাকে দেখে মনে হচ্ছে শ্রেষ্ঠ,
তারকা সে শাস্তি পাচ্ছে চরম
যাকে দেখে মনে হচ্ছে নিকৃষ্ট
হয়ত একদিন চূড়ান্ত দিনে সে উত্তম

উত্তরা, ঢাকা।
২১.০৭.২০২৬

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪১

সুলাইমান হোসেন বলেছেন: অসাধারন সুন্দর শিক্ষনীয় একটি কবিতা লিখেছেন সুপ্রিয় সাইফ ভাই।

২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৪

সাইফুলসাইফসাই বলেছেন: খুশি হলাম-ধন্যবাদ

২| ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৭

এম ডি মুসা বলেছেন: ভালো লেগেছে

২১ শে জুলাই, ২০২৬ রাত ১১:১০

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.