নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

গোলাপ গ্রাম

২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

গোলাপ গ্রাম
সাইফুল ইসলাম সাঈফ

ঘোরাঘুরি করে আসলাম গোলাপ গ্রাম
রাস্তার দুধারে এখানে সেখানে
গোলাপের বাগান নজরে পড়লো
ফুটে আছে লাল, সাদা, হলুদ গোলাপ!
বেশিরভাগ লাল, বাতাসে গোলাপের ঘ্রাণ
গোলাপের সৌন্দর্য দেখে ইচ্ছে জাগলো
যদি দিতে পারতাম প্রেয়সীকে
ছিড়ে এনে তার সুন্দর হাতে
আর সে উৎফুল্ল হয়ে হেসে দিত!
এতদিনেও আমার প্রিয়তমা নেই
ওখানে একাই গেলাম, একাই
তবে কৈশোরে কল্পনা করতাম
সাইকেল চালিয়ে শহর, গ্রাম ঘুরবো
সেটা পূর্ণতা পেলো আমি খুশি!
প্রশংসা আল্লাহর দেরিতে হলেও
করলেন আমার স্বপ্ন পূরণ
চেষ্টা করি সময় পেলে আল্লাহকে স্মরণ
তাকিয়ে দেখি দুঃখের ঝড় এলে গগন।
দেখতে পেলাম একটি ফুলের দোকান
তাতে সাজানো বিভিন্ন রঙিন ফুল।
দেখতে পেলাম এক লোক মাথায় করে
হেঁটে যাচ্ছে এক বোঝা লাল গোলাপ।

উত্তরা, ঢাকা।
২১.১০,২৬






মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০৭

সুলাইমান হোসেন বলেছেন:


সুন্দর কবিতা লিখেছেন,
সাইফুলসাইফসাই
ভাই

২২ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

সাইফুলসাইফসাই বলেছেন: সাইফুল- ধন্যবাদ

২| ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৪১

আলামিন১০৪ বলেছেন: আগের সেই সুগন্ধি গোলাপ আর খুঁজে পাওয়া যায় না-

২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪

সাইফুলসাইফসাই বলেছেন: এখন সবকিছুতে ঘ্রাণ হারিয়ে যাচ্ছে- ধন্যবাদ

৩| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: মিরপুর বেড়িবাঁধ দিয়ে কিছু সামনে গেলেই একটা গ্রাম আছে। নাম- গোলাপ গ্রাম। গিয়েছেন?

৪| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ওখানেই সাইকেল চালিয়ে এই প্রথম গেলাম ভাই

৫| ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: ওকে।

২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০১

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.