নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রচণ্ড রোদে

২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচণ্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই খালি
এড়িয়ে গেছে, কেউ হাতে হাত রাখেনি।
প্রীতি জমে জমে টইটুম্বুর
প্রচণ্ড রোদে দিব ছায়া-মায়া।
তুমি হৃদয় থেকে বললেই চলে আসবো
তুমি চাইলে চিরদিনের জন্য আঁকড়ে ধরবো।
কী রাজি! তাহলে আহ্বান করো
তড়িৎ চলে আসবো তোমার শহরে।
ভয় পেয়ো না আমি মন্দ না
তবে উত্তম হওয়া আমার ইচ্ছে।
রাগ করি, ভুল করি, করি অভিমান
অবহেলার, অনাদর এর জন্য আজ
দুখি, বিষণ্ণ, ভারাক্লান্ত, যত কষ্ট!
এই পর্যন্ত কোনো রমণীর সাথে জড়াইনি
নিশ্চয় আল্লাহ দিবে উপহার, সম্মানি।
হবে কি আমার প্রিয়তমা?
কী? হবে কি নীলিমা?
নিঝুমে থাকবো একই ঘরে, বলব কথা।
তুমি প্রাপ্তি হলে, পাবো প্রশান্তি, তৃপ্তি
তুমি হবে কি দোজাহানের জ্যোতি?
কী? হবে কি? আমার ঘরের রানি
দূর করবে কি আমার যত গ্লানি?

উত্তরা, ঢাকা।
২৫.১০.২৬


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫৭

সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা

২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৪

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আসলে প্যানপ্যানানি। শ্রুতিমধুর নয়।

২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ভাই ধন্যবাদ

৩| ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

টবগমৃুাপৃসত বলেছেন: I find this poem touching, as it expresses loneliness and the hope for true love. After reading heartfelt poetry like this, I enjoy Meccha Chameleon, a fun arcade game that makes my breaks more entertaining.

২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: কেন কবিতা নাম দিয়ে হাবিজাবি লিখে আমাদের বিরক্ত করেন?

২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.