| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত মানুষের কত রকমের সমস্যা
বর্তমান নিয়ে এসো উড়ি!
প্রভুর কাছে বলি আমি গুনাহগার
তুমি বলেছো তুমি ক্ষমাশীল
ভুল হয়ে যায়, ভুল করি
ইচ্ছে নাই তবুও হয়ে যায়
ক্ষমা করুন, ক্ষমা করে দিন
দেন দেন খুশি ও সুদিন।
তোমার চাওয়ার মতো হবে
এরেঞ্জ ম্যারেজ, এর জন্য অপেক্ষা।
আমি হেফাজত করে চলি দৃষ্টি
ছিলাম বিরত, সতর্ক, চলেছি এড়িয়ে।
আবার কাজকর্মে ছিলাম বিফল
সেজন্য কেউ ভাবেনি আমায় নিয়ে।
একলাই ঘুরে ঘুরে বেড়াই
মনে আমার কোনো শান্তি ছিল না!
এখনো নেই, কিছু ভালো লাগতো না
কোনোকিছুতে উৎসাহ পেতাম না!
কী রাজি হবে না! হবে কি রাজি
হাত ধরাধরি করে একসাথে হাঁটি।
ছিলাম খুব লাজুক, ছিল ভয়
একা একা ভেবে হৃদয় কলুষিত!
উত্তরা, ঢাকা
১৩.১১.২৬
©somewhere in net ltd.