| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ
হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জন্য
কখনো কখনো করেছি, কখনো করেনি।
শিশু থাকা অবস্থায় বাবাকে হারাই।
আমার জীবদ্দশায় মা বার্ধক্যে উপনীত হয়
কিন্তু আল্লাহ তার সাথে ‘উহ’ শব্দ করেছি
যা তুমি কঠোরভাবে নিষেধ করেছে।
হে আল্লাহ আমার মা তেমন কিছু জানতেন না
সেজন্য আমিও তেমন কিছুই শিখতে পারিনি।
নরম স্বরে সম্মানসূচক কথা বলতে চেষ্টা করেছি
নিজ ইচ্ছায় যা শেখা তোমার বাণী
তা বুঝানোর, জানানোর প্রচেষ্টা চালিয়েছি।
আল্লাহ আমি গুনাহগার ক্ষমা করুন
আমার পিতা-মাতার সমস্ত গুনাহ মার্জনা করুন।
আর আমা জ্ঞান বাড়িয়ে দিন
রোগ থেকে মুক্ত রাখুন যাতে
আপনার ইবাদত ঠিকঠাকভাব করতে পারি
সচ্ছলতা দান করুন যাতে দারিদ্রের কারণে
অসন্তুষ্ট হয়ে না যাই আর ধৈর্য বাড়িয়ে দিন।
উত্তরা, ঢাকা।
১৭.১১.২৬
©somewhere in net ltd.