| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের "বিজয় একাত্তর" হলে এখনও ছাত্র উঠানো শুরু হয় নি। খুব ইচ্ছা এই হলে সিট পাবো এবং প্রতিদিন দীর্ঘপথ হেটে হেটে ভার্সিটি যাওয়া এবং আসার কষ্টের অবসান হবে। কিন্তু আমি চাই এই হল কখনই খুলে দেয়া না হোক। আমি হলে উঠতে চাচ্ছি আবার হল যাতে খুলে দেয়া না হয় এটাও কামনা করছি। ব্যাপারটা সাংঘর্ষিক।
কিছুদিন আগেও চাইতাম হলটা চালু হোক, আর যারা হলে থাকে তাদের প্রায় প্রতিদিন প্রশ্ন করতাম " ভাই এই হলটা কবে চালু হবে?"
বিজয় একাত্তর হল পার হয়ে বঙ্গবন্ধু হলে যেতে হয়। মাঝে মাঝেই বঙ্গবন্ধু হলের এক বন্ধুর সাথে তার হলে যেতাম। সেদিন ও যাচ্ছিলাম, আর প্রায় প্রতিদিনের প্রশ্নটা করলাম "ভাই, এই হলে কবে ছাত্র উঠাবে?"
ভাই যেই উত্তর দিল তাতেই আমার অবস্থান বদলে গেল, আমি এখন আর চাই না যে হলে ছাত্র উঠানো হোক।
ভাইয়ের উত্তরটা ছিল " যারা হলে থাকে না তাদের সবার কাছে এই এই একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম।"
এই হল অনেক ছাত্রের মনে স্বপ্ন হিসেবে আছে। সবাই আশা করে আছে এই হলে হয়ত থাকার পরিবেশ থাকবে। রাজনৈতিক "বড় ভাই" দের দাদাগিরি থাকবে না। স্বাধীনভাবে নিজের মত থাকা যাবে। তাই আমি চাই এই হলটা কখনই ছাত্রদের জন্য খুলে দেয়া না হোক। কি দরকার হাজারো ছাত্রের প্রত্যাশার জায়গাটুকু নষ্ট করে দেয়ার????
©somewhere in net ltd.