নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই

চাঁপাডাঙার চান্দু

অ আ ক খ গ

চাঁপাডাঙার চান্দু › বিস্তারিত পোস্টঃ

'দ্যা লিজ্যান্ডারি সামুরাই'- মিয়ামোতো মুসাশি

০৪ ঠা জুন, ২০১২ রাত ১:৫০





১৫৮৪, আজ হতে প্রায় ৪৫০বছর পূর্বে জাপানের রাজধানী টোকিও মোটেই এতো বড় কোন শহর ছিলনা, তখন এটি ছিল ‘ইডো’ নামের ছোট্ট একটি জেলেপাড়া। আর চীন, জাপানের জোডাইক বর্ষসূচি অনুযায়ী ১৫৮৪ ছিল ‘বানর বর্ষ’, এই বছরের কোন একদিনে সেই ইডো গ্রাম হতে ৪০০ মাইল দূরের ‘মিয়ামোতো’ গ্রামে জন্ম নিল 'মুসাশি' নামের এক শিশু।



মুসাশির বাবা ‘মুনিসাই’ ছিল এক বিখ্যাত সামুরাই যোদ্ধা, সমাজের চোখে বীরযোদ্ধা সামুরাইদের কদরই ছিল অন্যরকম। তাই ছেলেকেও সামুরাই বানাতে ছোটবেলা থেকেই কঠোর হাতে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন মুনসাই। সামুরাই হবার এই প্রশিক্ষণের সময় প্রায়ই নির্দয়ভাবে পিতার হাতে মার খেতে হত মুসাশি’কে। আঘাতে ক্ষত-বিক্ষত আর রক্তাক্ত হতো মুসাশির শিশুদেহ; অবশেষে আর সহ্য করতে না পেরে ৮বছর বয়সে বাড়ি ছেড়ে পালায় মুসাশি।





বাবাকে ছেড়ে গেলেও বাবার দেখানো পথ ছাড়ল না মুসাশি, নিজের ভিতরের লড়াকু অস্তিত্বের অনুভূতি ছোট থাকতেই টের পেয়েছিল সে। পরবর্তী পাঁচ বছর জঙ্গলে, গ্রামে নানা জায়গায় থেকে নিজে নিজেই সামুরাই লড়াইয়ের প্রশিক্ষণ নিতে থাকল। ঘটনাক্রমে মাত্র ১৩বছর বয়সেই জীবনের প্রথম দ্বন্দ্বযুদ্ধের মুখোমুখি হোল মুসাশি। ‘আরিমা কিহাই’ নামে এক যোদ্ধা লড়াইয়ের চ্যালাঞ্জ জানিয়ে শহরের মাঝে পোস্টার ঝুলিয়ে দেয়, আর কি মনে করে ক্ষুদে মুসাশি তাতে নাম লিখে দেয়।

লড়াইয়ের নির্ধারিত দিনে মুসাশিকে দেখে তো সবাই অবাক; সবাই আরিমা’কে অনুরোধ করতে লাগল ছেলেমানুষ মুসাশির সাথে যেন যুদ্ধে না জড়ায়। আরিমা বলল, ‘মুসাশিকে বাঁচতে হলে ক্ষমা চাইতে হবে আমার কাছে’। কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ছয় ফুট লম্বা লাঠি নিয়ে তেড়ে গেল মুসাশি। আরামিও তার ‘ওয়াকিজাশি’ তলোয়ার নিয়ে আগে বাড়ল। একটি দুঃখজনক মৃত্যু দেখার জন্য সবাই অপেক্ষা করতে লাগল, কিন্তু পরমুহূর্তে যা দেখল তা যেন দুঃস্বপ্নেও দেখার চিন্তা করতে পারেনি কেউ।



ছোট আকৃতির ‘ওয়াকিজাশি’ তলোয়ার



না, মুসাশি অসাধারণ কোন যুদ্ধনৈপুণ্য দেখায়নি; বরং সবাই দেখতে পেল একটি ক্ষুদে বালকের অসম্ভব শারীরিক শক্তি আর কল্পনাতীত নৃশংসতার দৃষ্টান্ত।

আরামিকে ছুঁড়ে ফেলে দিয়ে ভয়ঙ্কর আঘাত করল তার মাথায়, যতক্ষণ মাথা সম্পূর্ণ থেঁতলে না গেল আঘাত করতেই থাকল মুসাশি।





সবাইকে এক ভয়াবহ স্মৃতি উপহার দিয়ে শহর ছেড়ে গেল মুসাশি, কিন্তু সেই সাথে উপলব্ধি করতে পারল নিজের কৌশলের উন্নতি না করতে পারলে এই ধরনের ডুয়েল সামুরাই যুদ্ধে বেশীদিন টিকে থাকতে পারবেনা; চলতে থাকল তার আত্মসাধনা।



১৭বছর বয়সে মুসাশি অংশ নেয় জাপানের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী ঘটনা ‘সেকিগাহারার যুদ্ধে’। জাপানের ক্ষমতার কেন্দ্রবিন্দু সোগান প্রদেশ দখলের জন্য লড়াই করছিল তোয়োতোমি আর তোকুগাওয়া গোত্র। মুসাশি নিজেকে যোদ্ধা হিসেবে প্রমাণ করার জন্য গিয়ে যোগ দিল তোয়োতোমি শিবিরে। নিজ পক্ষের আরও দেড় লক্ষ সৈন্যের সাথে মুখোমুখি হোল শত্রু পক্ষের। কিন্তু দুর্ভাগ্যক্রমে মুসাশি পরাজিত পক্ষে নাম লিখিয়েছিল, তোয়াতোমি পক্ষ শোচনীয়ভাবে পরাজয় বরণ করল সেকিগাহারায়। আর যুদ্ধে পরাজিত কাউকেই বন্দী করা হলনা, সামুরাই রীতি অনুযায়ী এক কোপে মাথা ধর থেকে আলাদা করে ফেলা হোল। শত্রু পক্ষের তাড়া খেয়ে কোনোক্রমে জঙ্গলে লুকিয়ে প্রাণ বাঁচাল মুসাশি।



ব্যাটেল অব সেকিগাহারা



এখানেই প্রাথমিক সৈনিক জীবনের ইতি ঘটল মুসাশি’র, এবং শুধুই একজন ডুয়েল লড়ুয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় মন দিল। পরবর্তী চার বছর মুসাশি তার কৌশলের উন্নতির লক্ষে অকাতর সাধনা করে গেল, যা শুরু হত ভোরের সূর্য উঠার সাথে সাথে আর চলত সন্ধ্যা অবধি। জঙ্গলের এক নির্জন জায়গায় চলতে থাকল তার নিবিড় তপস্যা। এইসময়েই মুসাশি উদ্ভাবন করে তার বিখ্যাত ‘ডাবল সোর্ড’ কৌশল, একহাতে ‘কাতানা’ আর এক হাতে ‘ওয়াকিজাশি’ নিয়ে দুইহাতেই সমান দক্ষতায় সামনে পিছনে শত্রুর মোকাবেলা করা। আর তলোয়ারবাজি ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জন করল মুসাশি , আর সেটি হচ্ছে মুখোমুখি লড়াইয়ে একাগ্রতা ধরে রেখে শত্রুর উপর মনস্তাত্ত্বিক বিজয় লাভের কৌশল।



কাতানা



অবশেষে ২১ বছর বয়সে আত্মগোপন হতে বেরিয়ে এল মুসাশি। সমাজের চোখে সম্পূর্ণ অপরিচিত সে, কিন্তু তার হাতের তলোয়ার ততদিনে তার পক্ষে হয়ে কথা বলতে শিখে গেছে। মুসাশি বুঝতে পারল নিজেকে চেনাতে হলে অবশ্যই বড়সড় কাউকে চ্যালেঞ্জ জানাতে হবে, এ উদ্দেশ্যে উপস্থিত হোল কিয়োটো শহরে। সেখানে এক বিখ্যাত সামুরাই প্রশিক্ষণ স্কুলের শিক্ষাগুরু ছিল 'ইয়োশিকা সেইজুরো' আর 'ইয়োশিকা দেন শিকিরো' নামের দুইভাই। সাধারণত অপরিচিত কারও চ্যালেঞ্জ গ্রহণ করেনা গুরুরা কিন্তু মুসাশি যখন তার বাবা মুনিসাই এর নাম বলল, তখন আর এড়িয়ে যাবার উপায় ছিলনা তাদের। ‘একসময় মুনিসাই এর হাতে এই স্কুলের প্রধান শিক্ষাগুরু পরাজিত হয়েছিল, তাই এখনই সুযোগ মুনিসাই এর ছেলেকে পরাজিত করে প্রতিশোধ নেবার’। বড়ভাই সেইজুরোই সেই চ্যালেঞ্জে সারা দিল।



নির্ধারিত দিনে যথারীতি ধ্যান শেষ করে নির্ধারিত স্থানে উপস্থিত হোল সেইজুরো, কিন্তু মুসাশি’র কোন দেখা নেই। সময় গড়িয়ে চলল, সেইজিরো অস্থির হয়ে উঠল; তার মনঃসংযোগে চিড় ধরল। আর এই মনস্তাত্ত্বিক খেলাই খেলছিল মুসাশি। কয়েকঘণ্টা পরে মুসাশি যখন বনের ভিতর হতে বের হয়ে এল, নিজেকে আর ধরে রাখতে পারলো না সেইজিরো। রাগে ছুটে গিয়ে আক্রমণ চালাল, আর এইটাই হোল সামুরাই যুদ্ধের সবচেয়ে বড় ভুল। আর এই মনোযোগ হারানোর মাশুল তাকে দিতে হোল মুসাশির তলোয়ারের আঘাতে প্রাণ হারিয়ে।



মুসাশি বনাম সেইজুরো



ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে শিকিরো এবার চ্যালেঞ্জ জানালো মুসাশিকে, সেইযুদ্ধেও একইভাবে প্রতিপক্ষের সাথে মনস্তাত্ত্বিক খেলা করল মুসাশি এবং আরেক ‘ইয়োশিকা’ ভাইয়ের রক্তে রঞ্জিত হোল মাটি।



দুই ইয়োশিকা ভাইকে হত্যার পর, মুসাশি’র নাম ছড়িয়ে পড়ল সর্বত্র। অনেকেই আহ্বান জানাল তাকে আবার অনেকে চাইল এই নতুন বিপদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। এমনই এক লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে ভীষণ বিপদে পড়ল মুসাশি। তাকে হত্যার জন্যই কৌশলে এই ফাঁদ পাতা হয়েছিল। নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে চারপাশ দেখেই পরিস্থিতি বুঝে গেল মুসাশি, কিন্তু নিজের পিঠ দেখালনা। একাই কয়েক ডজন শত্রুযোদ্ধার মুখোমুখি হল, দুইহাতেই তুলে নিল তলোয়ার আর একাই লড়তে লাগল সবার সাথে। এই প্রথম কোন সামুরাই যোদ্ধা দুইহাতে তলোয়ার নিয়ে লড়াই করল। অসাধারণ নৈপুণ্যে একে একে সব শত্রুকে ভয়ঙ্কর আঘাতে হত্যা করল মুসাশি। পরে যখন আরও সৈন্য ধেয়ে এল; তখন পালাতে বাধ্য হোল সে। কিন্তু এতে তার গৌরব একটুও ক্ষুণ্ণ হয়নি বরং তার ভয়ঙ্কর 'নিনতসু' বা ‘ডাবল সোর্ড’ কৌশলের খ্যাতি ছড়িয়ে পড়ল সব জায়গায়।



ডাবল সোর্ড হাতে মুসাশির লড়াই



এরপর নানা জায়গায় ঘুরে কখনো বিভিন্ন গুরুর তত্ত্বাবধানে থেকে নতুন নতুন কৌশল শিখতে লাগল, আবার কখনো ডুয়েল লড়াইয়ে অংশ নিয়ে প্রতিপক্ষকে মৃত্যু উপহার দিতে থাকল। ১৬০৭সালে ২৪বছর বয়সে মুখোমুখি হোল ‘শাশিরো’ নামক এক সামুরাই এর। শাশিরোর বৈশিষ্ট্য ছিল শিকলের মাথায় কাঁটা ওয়ালা বল যুক্ত অস্ত্রে পারদর্শিতা। তার ভয়ঙ্কর গতির শিকল ঘুরানোর জন্য কাছে যাওয়ার কোন উপায় ছিলনা মুসাশির। হঠাৎ একসময় মুসাশির তলোয়ারেটি শিকলে জড়িয়ে হ্যাঁচকা টান দিয়ে হাত থেকে ফেলে দিল শিশিরো। নিরস্ত্র অবস্থায় যুঝতে লাগল মুসাশি; যখনই তার মৃত্যু মনে হচ্ছিল আসন্ন, ঘাড়ের পিছন হতে লুকানো ছোট ছুরি বের করে ছুঁড়ে দিল শিশিরোর গলা বরাবর। প্রাণহীন দেহটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লুটিয়ে পড়ল মাটিতে।



শিশিরোর শিকল অস্ত্রের মুখোমুখি মুসাশি



২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যবর্তী ১০ বছর সময়ে প্রায় ৬০টি সামুরাই ডুয়েলে মুখোমুখি হোল মুসাশি এবং এর প্রতিটিতেই প্রতিপক্ষকে পরাজিত করল। অবশেষে ১৬১২সালের ১৩ই এপ্রিল জীবনের সবচেয়ে বিখ্যাত লড়াইয়ে মুসাশি মুখোমুখি হোল 'Demon of Western Province’ খ্যাত 'সাসাকি কোজিরো’র। লড়াইয়ের স্থান নির্ধারিত হোল ‘ফুনাজিমা’ দ্বীপে। আবারো বড় লড়াইয়ের আগে মুসাশি তার মনস্তাত্ত্বিক খেলা শুরু করল, কোজিরোকে তো অপেক্ষায় রাখলই আর এমন সময় বেছে নিল যখন সূর্য থাকবে তার মাথার পিছনে। কিন্তু কোজিরোকে সবচেয়ে বড় অপমান করল, সাথে কোন তলোয়ার না এনে কাঠের একটি মজবুত লাঠি নিয়ে এল মুসাশি।



এই অপমানে ভীষণ রেগে গেল কোজিরো, তলোয়ার বের করে খাপটি ছুঁড়ে সাগরের পানিতে ফেলে দিল। মুসাশি তখন বলল, ‘কোজিরো, খাপ ফেলে দিয়ে তুমি তোমার মৃত্যুকেই নিশ্চিত করলে(সামুরাই প্রথা অনুযায়ী, শুধু মৃত্যুর চূড়ান্ত মুখোমুখি হলেই খাপ ত্যাগ কর)

জবাবে কোজিরো বলল, ‘মুসাশি এই তলোয়ার শুধু তোমাকেই হত্যার জন্য এনেছি, এরপরে এই তলোয়ার আর আমার কাজে দিবেনা’। দুই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী সাগর পাড়ে মুখোমুখি হোল। এটা শুধু দুজন সেরা যোদ্ধার শ্রেষ্ঠত্বের লড়াই ছিলনা, বরং দুটি ভিন্ন ধারার সামুরাই কৌশলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইও ছিল; যা পৃথকভাবে উদ্ভাবন হয়েছিল কোজিরোর গুরু এবং মুসাশির পিতা মুনিসাই এর হাতে।



সূর্যকে পিছনে রেখে কোজিরো'র মুখোমুখি মুসাশি



কোজিরো তার লম্বা তলোয়ারের জন্য বিখ্যাত ছিল এবং মুসাশি তা ভালোভাবেই জানত। তাই সে তার লাঠিটা কোজিরোর তলোয়ারের চেয়ে একটু বড় করে নিয়ে এল। কিন্তু মুখোমুখি মুসাশির মাথার পিছনে বিশেষ সামুরাই পদ্ধতিতে ধরা অবস্থায় এবং সূর্যের আলো চোখে পড়ায় মুসাশির লাঠির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পেলনা কোজিরো। দুইজনই লাফিয়ে উঠে ভয়ঙ্কর আঘাত করল পরস্পরের দিকে। কোজিরোর তলোয়ার মুসাশির কপাল-বন্ধনী কেটে হালকা রক্তের দাগ কেটে নেমে গেল। তাই দেখে হাসি ফুটে উঠল কোজিরোর মুখে, কিন্তু পরক্ষনেই তা যন্ত্রণার চিহ্নতে পরিণত হোল। মুসাশির লম্বা লাঠির বিদ্যুৎ গতির আঘাত তার মাথা দু ফাঁক করে দিয়ে গিয়েছে। পড়ে গিয়েও আবার আঘাত করার দুর্বল চেষ্টা চালাল কোজিরো কিন্তু তার আগেই মুসাশি ভয়ঙ্কর কয়েকটি হেনে মৃত্যুর কোলে শুইয়ে দিল ‘পশ্চিম প্রদেশের শয়তান’ খ্যাত কোজিরোকে।



কোজিরোর সাথে লড়াই ছিল তার শ্রেষ্ঠতম সামুরাই ডুয়েল, এই বিজয় তাকে সর্বকালের শ্রেষ্ঠ সামুরাই এর মর্যাদায় অধিষ্ঠিত করে। এরপর সে সেনাবাহিনীর একজন জেনারেল হিসেবে বিভিন্ন যুদ্ধে যোগ দেয়। কিন্তু ১৬১৫সালে ওসাকা দুর্গের লড়াইয়ে বিজয়ের অর্জনের পরও লক্ষ লক্ষ সৈনিকের করুণ মৃত্যু তার মনকে বিশাল নাড়া দেয়। রক্তাক্ত এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। জীবনের পরবর্তী সময়ে মুসাশি নিজেই একটি সামুরাই প্রশিক্ষণের স্কুল প্রতিষ্ঠিত করে এবং তার পাশাপাশি রচনা করে ‘বুক অব ফাইভ রিংস’ নামে তার বিখ্যাত রণকৌশল সম্পর্কিত গ্রন্থ। এখনও প্রতিবছর হাজার হাজার কপি বিক্রি হয় এই বইয়ের। যুদ্ধ কৌশলকে মাটি, পানি, আগুন, বাতাস এবং নীতি এই পাঁচটি ভাগে বর্ণনা করেছে মুসাশি তার গ্রন্থে।





মুসাশি এবং কোজিরোর লড়াইস্থানে নির্মিত মূর্তি



জীবনের শেষদিন পর্যন্ত সামুরাই হিসেবে বেঁচে থেকে ১৬৪৫সালের ১৩ই জুন মৃত্যু বরণ করে সর্বকালের অন্যতম সেরা সোর্ডসম্যান ‘মিয়ামোতো মুসাশি’। আজও জাপানীরা শ্রদ্ধাভরে স্মরণ করে তাকে; তার নামে কার্টুন বানায়, মুভি হয়। রাস্তা জুড়ে টাঙ্গানো থাকে মুসাশির পোষ্টার। যেসব স্থানে তার বিখ্যাত লড়াই গুলো হয়েছিল, সে স্থানগুলোতে যুদ্ধরত মূর্তি আর স্তম্ভ বানিয়ে অমর করে রেখেছে তাকে।

মন্তব্য ১৪৫ টি রেটিং +৫৩/-০

মন্তব্য (১৪৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১:৫২

নিশাচর ভবঘুরে বলেছেন: অসাধারন একটা পোষ্ট, চান্দু ভাই :)

০৪ ঠা জুন, ২০১২ রাত ১:৫৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এতোবড় পোষ্ট ২মিনিটে পইড়া শেষ!! X( X(

২| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:০৬

নাজনীন১ বলেছেন: আর তলোয়ারবাজি ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জন করল মুসাশি , আর সেটি হচ্ছে মুখোমুখি লড়াইয়ে একাগ্রতা ধরে রেখে শত্রুর উপর মনস্তাত্ত্বিক বিজয় লাভের কৌশল.


--- আই লাভ সামুরাই। B-) B-)




আপনার পোস্টগুলো বেশির ভাগই যুদ্ধের উপর। যুদ্ধ বুঝি আপনার খুব পছন্দ!

০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৫২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: সামুরাই আসলেই গ্রেট :)

যুদ্ধ পছন্দ করি মানে। সারা রাত বালিশে শুয়ে শুয়ে কত বড় বড় যুদ্ধ জয় করে ফেললাম। একটাই আপ্সুস, আমাদের প্রজন্ম কি কোন যুদ্ধ পাবেনা?? তাহলে নাতি-পুতিদের কি গল্প শুনাব আমরা :(

৩| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:১০

রুদ্রপ্রতাপ বলেছেন: +

০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৫৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ রুদ্র ভাই।

৪| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:১১

মুনসী১৬১২ বলেছেন: জানলাম

০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৫৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনাকে দেখে খুশি হলাম :)

৫| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:১৮

জালিস মাহমুদ বলেছেন: :| :| :| :D :D :D

০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:০০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: :-* :-* :-< :-<
কিয়ের ইমো দিলেন ভাই এইডি?? পোষ্ট কেমুন লাগল, কইলেন না??

৬| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৩০

ধীমান অনাদি বলেছেন: ভালও লাগা জানিয়ে গেলাম ;)

০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:০১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনাকেও আমার ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে রাখলাম। :)

৭| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৩০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চমৎকার পোস্ট

তবে , আপনি কি জানেন সামুরাইদের একটা দোষ ছিলো এরা পরবর্তীতে লুন্ঠনকারী হয়ে ওঠে । যাদের প্রতিরোধ করতে "নিনজা" দের সৃস্টি হয় । সামুরাইদের মত ঐতিহাসিক যোদ্ধাদের নিয়ে আমি ছোট একটা লেখা লিখেছিলাম

Click This Link


+++++++

০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:২৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা জানা ছিলনা।
মুসাশির মৃত্যুর কয়েক বছর পরেই জাপানের নতুন রাজা ক্ষমতায় এসে জাপানকে সারা পৃথিবী থেকে আলাদা করে ফেলে। ওই সময়টায় সামুরাইরা লড়াই করার পাশাপাশি অফিস-আদালতে কাজে নিযুক্ত হয়। এরপর ২৫০বছর তারাই জাপানের নিরাপত্তার প্রতীক হয়ে থাকে। জাপানের ভিতরের রহস্য বাহিরের দুনিয়ায় উন্মুক্ত হয় ১৮৫৩সালে আমেরিকার হুমকির মুখে।

তবে সামুরাইরা যদিও কোন অত্যাচার করেও থাকে, তারা সবসময়ই মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে থেকেছে। যুদ্ধক্ষেত্রে কমান্ডিং অফিসার সবসময় একটা 'কাতানা' হাতে সামনে থাকত। আর জাপান নৌ-বাহিনীর একটা বড় জাহাজের নাম ছিল 'মুসাশি'।

৮| ০৪ ঠা জুন, ২০১২ রাত ২:৫৯

এম্নিতেই বলেছেন: আপনি কি জানেন সামুরাইদের একটা দোষ ছিলো এরা পরবর্তীতে লুন্ঠনকারী হয়ে ওঠে । যাদের প্রতিরোধ করতে "নিনজা" দের সৃস্টি হয় ।

//পুরা বানোয়াট কথা। নিনজা দের সৃষ্টি এ ধরনের কোন মহৎ কাজের জন্য না।

০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:৫৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাই নিনজাদের সম্পর্কে কিছু জিনিস জানি, কিন্তু তাদের জন্ম ইতিহাস জানা নেই। :(

এই সম্পর্কে কিছু পড়াশুনা করা লাগবে, আপনার যদি জানা থাকে তাহলে বলে যেতে পারেন। অন্যরাও জানতে পারবে।

৯| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:২৭

উৎস১৯৮৯ বলেছেন: দারুন পোস্ট।

+++++++++++

০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:৫৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :)

১০| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:২৮

বেঈমান আমি বলেছেন: এতোবড় পোষ্ট ২মিনিটে পইড়া শেষ!!

;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

গুড পোস্ট ।কিপ ইট আপ :)

০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:৫৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ। খুবই কাজের চাপে থাকি, না হলে এরকম পোষ্ট সপ্তাহে ২-৩টা দেওয়া যেত। :)

১১| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:৪২

জালিস মাহমুদ বলেছেন: ৩০০০ মত মন্তব্য রেখে দিলাম ;) ;) ;)

০৪ ঠা জুন, ২০১২ রাত ৩:৫৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, আমি মাত্র গিয়ে দেখে আসলাম। আমাকে এমন সম্মান দেবার জন্য অনেক অনেক কৃতজ্ঞ রইলাম :)

১২| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৪:০১

কর্ণেল সামুরাই বলেছেন: সামুরাই হাজির!! :)

০৪ ঠা জুন, ২০১২ ভোর ৪:০৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, সত্যি কথা ভাই, পোস্টটা দেওয়ার সময় অনেকবার আপনার কথা মনে হইছে :)

১৩| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৪:০২

শিব্বির আহমেদ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ++++

০৪ ঠা জুন, ২০১২ ভোর ৪:০৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনার জন্যও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকল :)

১৪| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৪:২৮

কামরুল হাসান শািহ বলেছেন: দারুন পোষ্ট :)

কল্পবিলাসী স্বপ্নের তথ্যটাও ঠিক আছে।

যুদ্ধ আর যোদ্ধাদের কাহিনী ভালা পাই।

মুসাশির উপর কোন ছবির নাম দিতে পারবেন?

০৪ ঠা জুন, ২০১২ ভোর ৪:৫২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: কামরুল হাসান শািহ বলেছেন: যুদ্ধ আর যোদ্ধাদের কাহিনী ভালা পাই।

আমি লিখে যাব, কোন সমস্যা নাই। আপনি খালি পড়ে নিয়মিত কমেন্ট দিবেন, তাতেই আমি খুশি।

'মিয়ামোতো মুসাশি' নামেই ১৯৪৪ এর একটার ক্লিপ দেখছিলাম আমি, ফাইট ভালো লাগছে। পরও কিছু আছে, আর নতুন দেখলাম কয়েকটা এনিমেশন বাহির হইছে।

১৫| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৫:১১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: দারুন! ফ্যান্টাবুলাস! ডেঞ্জাবেস্ট একটা পোষ্ট!

০৪ ঠা জুন, ২০১২ ভোর ৬:১৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনার ভয়ঙ্কর সুন্দর কমেন্টটিতে দারুণ আনন্দ পেলাম, শুভকামনা রইল :)

১৬| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৫:৪২

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ পোস্ট। আপনারে অনুসরণে নিলাম

০৪ ঠা জুন, ২০১২ ভোর ৬:২৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাইকে। অনুপ্রেরণা পেলাম :)

১৭| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৫:৫৭

প্রকৌশলী আতিক বলেছেন: আজকে এই ছবিটা দেখবো, 宫本武藏Miyamoto Musashi

আশা করি ভাল লাগবে, কারন গল্পের পুরাটাই জানা।

০৪ ঠা জুন, ২০১২ ভোর ৬:২৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: মুভি দেখা আনন্দময় হোক। তবে আমার লেখার সাথে যদি মিল খুঁজতে যান, তাহলে গ্যারান্টি দিতে পারছিনা। কারণ এটি কয়েকটা ভিডিও আর আর্টিকেল দেখে লিখছি। সিনামায় পরিচালক কি দেখাইছে জানি না :)

১৮| ০৪ ঠা জুন, ২০১২ ভোর ৬:৫৭

অর্থহীন স্বপ্ন বলেছেন: ++++++++ লন :) :)

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৩:৪২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধইন্না :) :)

১৯| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ৭:০৬

কামরুল হাসান শািহ বলেছেন: এনিমেশন ফিল্ম এর নাম দাও চান্দু

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৩:৪৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপাতত পারছিনা। রাতে দিতে পারব আশা রাখি :)

২০| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ৭:৫৫

পানকৌড়ি বলেছেন: চান্দু ভাই জটিল পোষ্ট ।

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৩:৪৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: পানকৌড়ি'কে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

২১| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ৮:৪৫

কুট্টুশ বলেছেন: মুসাসি এক সময় আমার ছাত্র ছিলো,কতো উষ্ঠা দিছি।

জটিলীয় পোস্ট,দিনে এরকম ৪- টা পোস্ট চাই...।

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৩:৫১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ওহ আপনারে চিনতে পারছি, আপনি শুক্রবার সকালে বিটিভি'তে একটা প্রোগ্রাম করেন না? একসময় বাংলা সিনেমার দুর্ধর্ষ নায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম :P :P

পোষ্ট তো দিতে চাই, কাজের চাপে কুলিয়ে উঠতে পারিনা। ইতিহাস বিষয়ক অন্য পোষ্টগুলো পড়ে দেখতে পারেন :)

২২| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ৯:২৬

একা স্বপ্নীল পথিক বলেছেন: এক নিশ্বাসে পড়া শেষ করলাম, অসাধারন। :)

ভবিষ্যতে এধরনের আরো লেখার অপেক্ষায় থাকলাম :-B

+ +

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:২৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমি যথাসাধ্য চেষ্টা করব আরও ভালো ভালো লেখা দেবার :)

২৩| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ৯:৩৫

ঘুমকাতুর বলেছেন: দারুন পোষ্ট

মুখে মুখে প্লাস :)

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:৩০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, এখনো রিমান্ড শেষ হয় নাই!! অনেক ধন্যবাদ, ভালো থাকবেন :)

২৪| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১০:২৯

সানজিদা হোসেন বলেছেন: সুন্দর পোষ্ট

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:৩২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপুকে আমার পোষ্টে আসার জন্য অনেক ধন্যবাদ। :)

২৫| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১১:৩৬

চিরতার রস বলেছেন: ポストをニース。

কন তো কি কইলাম ?

০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:৩২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, ありがとう :)

২৬| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১১:৪৩

দা লর্ড বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। পড়ার সময় মনে হচ্ছিল টানটান উত্তেজনাপূর্ণ কোন মুভি দেকছি। নিয়মিত এমন পোষ্ট চাই। +++

০৫ ই জুন, ২০১২ ভোর ৪:১৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। পোষ্ট নিয়মিত দেবার চেষ্টা করি, কিন্তু কাজের চাপে এরকম গবেষণাধর্মী পোষ্টের জন্য সময় বের করা কষ্ট হয়ে যায়; তাও চেষ্টা চালিয়ে যাব। ভালো থাকবেন এবং অন্য পোষ্টগুলো পড়ে দেখার আমন্ত্রণ রইল :)

২৭| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ১১:৫৩

chai বলেছেন: ভাল লাগলো। ++++

০৫ ই জুন, ২০১২ ভোর ৪:১৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

২৮| ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ১২:৪৯

নাফিজ মুনতাসির বলেছেন: দারুণ পোষ্ট..........দারুণ মজা পেলাম পড়ে..........সামুরাইকে ভালো পাই.................

একটা ওয়াকিজাশি তলোয়ার লাগবো :D :D

০৫ ই জুন, ২০১২ ভোর ৪:৩১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: নাফিজ ভাই, দেরীতে রিপ্লাইয়ের জন্য আন্তরিক দুঃখিত। সারাদিন কাজের শেষে ফিরলাম :(

আমি যেখানে থাকি ঐখানে তলোয়ারের কারবার নাই, একটা ট্যাঙ্ক চাইলে ব্যবস্থা করা যাইতে পারে :)

ভালো থাকবেন।

২৯| ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ২:০৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: @এম্নিতেই: However, it seems more likely that the ninja slowly evolved as an opposing force to their upper-class contemporaries, the samurai, in early feudal Japan.

Click This Link

৩০| ০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:৩২

দিশেহারা আমি বলেছেন: আপনি মানুষ ভালো না ।
খালি যুদ্ধের ইতিহাস। :| প্রেম ভালবাসার ইতিহাস লিখবেন না? লাইলি -মজনু, শিরীন- ফরহাদ, সাকিব- মর্জিনা :P

তবে আপ্নার লেখা পড়ে সব সময়ই ভালো লাগে। আরও ভালো লাগছে মুসাশি এবং কোজিরোর লড়াইয়ে বাংলার করিম লাঠিয়ালের লাঠি ব্যাবহার দেখে। =p~
চালিয়ে যান বস।

০৫ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: বস, আমি তো গল্পকার না, তাই মৌলিক লেখা কম। ভালো ডকু অথবা আর্টিকেল পাইলে সেইটা থেকে লেখা দেই। ভবিষ্যতে কোন প্রেম-ভালোবাসার ডকু পাইলে সেইটা নিয়া লেখব, তবে আপনি খুব জোর করলে সাকিব খানের সিনামা দেইখা একটা লেখা যায় :P

৩১| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:৩৪

মাসুদুল হক বলেছেন: ওরে!!!

০৫ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: কামড় লাগলো কই??? :-*

৩২| ০৫ ই জুন, ২০১২ বিকাল ৩:৪৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। পড়ার সময় মনে হচ্ছিল টানটান উত্তেজনাপূর্ণ কোন মুভি দেকছি। নিয়মিত এমন পোষ্ট চাই।

০৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৩২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ আপনাকে, নিয়মিত লেখা দেওয়ার চেষ্টা করব :)

৩৩| ০৫ ই জুন, ২০১২ রাত ৯:৪৫

রাহি বলেছেন: এই না হইলে চান্দু ভ্রাতা X(( মুসাশি নিয়া পোষ্ট দিমু ভাবছিলাম। দিয়া ফালাইলেন X(( পোষ্ট খুব সুন্দর হইছে। প্লাস ;)

০৬ ই জুন, ২০১২ বিকাল ৪:১০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: খুবই দুঃখিত রাহি ভাই :( :P
তবে এই পোষ্ট দিয়ে বুঝলাম, নিনজাদের বিশাল ডিমান্ড, আপনি 'নিনজা' নিয়ে লিখে ফেলুন না। :)

ভালো থাকবেন।

৩৪| ০৭ ই জুন, ২০১২ রাত ১০:১৩

মাথা খারপ মানুষ বলেছেন: এই লেখা কবে দিলেন? দারুণ লিখছেন, সামুরাই, নিনজা দুইটারেই ভালো লাগে। আর নাজনিন আপুর সাথে একমত, যুদ্ধ-বিগ্রহ মনে হয় একটু বেশী হয়ে যাচ্ছে। ;)
+++

০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:২২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাই আছেন কেমন? এখন ব্যস্ততার কারণে সময় পাইনা, গত সপ্তাহে এক ফাঁকে দিছিলাম।

আপনি আর নাজনীন আপু ঠিকই বলছেন। আপাতত আর গবেষণা টাইপ লেখা দিচ্ছিনা, অন্য ধরনের কিছু লেখার চেষ্টা করব।

৩৫| ০৮ ই জুন, ২০১২ রাত ১০:০২

ওবায়েদুল আকবর বলেছেন: অসাধারণ ভাইডি। এত ভালো পোস্ট আশা করি নাই। অলরেডি প্রি্যতে।

১০ ই জুন, ২০১২ সকাল ৯:২০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাই যে আমার পারস্য-গ্রীক যুদ্ধের প্রথম পর্বে মন্তব্য করেছিলেন, পরে আর কিছু বললেন না!! আপনার ওই কমেন্টে আসলেই উৎসাহ পেয়েছিলাম। ভালো থাকবেন, শুভকামনা রইল। :)

৩৬| ০৮ ই জুন, ২০১২ রাত ১০:১৫

স্বাধীনতার বার্তা বলেছেন: +++

আমি আবার জাপানিজ এনিমে ফ্যান তো। "সামুরাই চাম্পলু" এনিমেতে তার নামটা একবার কোট করা হয়েছিল। সেখান থেকেই রথম জানতে পারি।
আজকে আপনার পোস্টে অনেক কিছু জানলাম। :)

১০ ই জুন, ২০১২ সকাল ৯:২২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: বছর তিনেক আগে বাসার পিচ্চিগুলোর সাথে বসে দেখা হত, বেশ ভালোই লাগত এনিম গুলো।

আমার পোষ্টে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। :)

৩৭| ০৯ ই জুন, ২০১২ রাত ১:২৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: একই সন্গে প্রিয়তে এবং ভালোলাগা।আমার প্রিয় লিস্টে সবচাইতে বেশী পোস্ট আপনার :)
ভালো থাকুন সবসময়।

১০ ই জুন, ২০১২ সকাল ৯:২৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: চেয়ারম্যানরে দেইখা হিংসা হয়, এতো মজা করে কেমনে লোকটা!! আমার এইখানে একবার সময় করে ঘুরে যান, আমাকেও একটু মজার শেয়ার দিয়ে যান :)

৩৮| ১০ ই জুন, ২০১২ সকাল ৯:২৭

বিরোধী দল বলেছেন: নিশাচর ভবঘুরে বলেছেন: অসাধারন একটা পোষ্ট,
চান্দু ভাই আছো কেমন? ;)

১১ ই জুন, ২০১২ রাত ২:২৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: চলে ভাই, কোনরকম! আর ভালো লাগেনা দেশের বাহিরে, তোমার খবর কি? বিয়ে-শাদী কদ্দূর? ;)

৩৯| ১১ ই জুন, ২০১২ রাত ২:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: ারুন পোস্ট।

+++++++

১২ ই জুন, ২০১২ ভোর ৫:০৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: তন্ময় ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ব্লগে আসার জন্য, ভালো থাকবেন :)

৪০| ১১ ই জুন, ২০১২ রাত ২:৩৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: কোথায় থাকেন আপনি? দেখি আসতে পারি কিনা? :)

১২ ই জুন, ২০১২ ভোর ৫:০৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: খুব দূরেও না, আবার একেবারে কাছেও না। জার্মানির দক্ষিন পাড়ায় আছি :)

৪১| ১২ ই জুন, ২০১২ ভোর ৫:১৩

দেশের_কথা বলেছেন: প্রিয়তে নিলাম। +++ ও দিলাম।

১৬ ই জুন, ২০১২ ভোর ৪:৩৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ায় আন্তরিক দুঃখিত। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল :)

৪২| ১২ ই জুন, ২০১২ ভোর ৫:১৫

ডজ বলেছেন: বরাবরের মত জোস!

১৬ ই জুন, ২০১২ ভোর ৪:৩৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ ডজ ভাই, ভালো থাকবেন।

৪৩| ১২ ই জুন, ২০১২ ভোর ৫:১৮

ডজ বলেছেন: এখানে স্বাগতম জানাই- http://www.facebook.com/SomewhereinDodge

১৬ ই জুন, ২০১২ ভোর ৪:৪০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: দেখি আপনার সাথে হয়তো যোগাযোগ করব :)

৪৪| ১৬ ই জুন, ২০১২ ভোর ৫:০১

দাসত্ব বলেছেন: দারুন পোস্ট , এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।
যা কিছু জানলাম তার পুরোটা কি সত্যি নাকি কিংবদন্তী ?
কিংবদন্তীতে প্রচুর ভুল থাকে , মানুষ তিলকে তাল করে ফেলে।

১৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাইয়া তাহলে শেষপর্যন্ত আমার পোষ্টে আসলেন, অনেক অনেক খুশি হলাম :)

ভাইয়া এই ঘটনাগুলো সত্যি। মুসাশি তার ঘটনায় কাউকে রং চরানোর সুযোগ দেয়নি। তার সব লড়াইয়ের কাহিনী নিজেই বর্ণনা করে গেছে। তবে ইয়োশিকা পরিবারের সাথে কোন একটি লড়াইয়ে তার প্রাথমিক পরাজয় হয়েছিল বলে কেউ কেউ দাবী করে, তার বইয়ে সে এইটি উল্লেখ করেনি।

৪৫| ১৬ ই জুন, ২০১২ দুপুর ১২:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: নতুন পোস্ট কই? :( আমার প্রিয়তে নিন বাটন টা দুঃখে আছে ;)

১৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: চেয়ারম্যানসাব, কাম কইরা আঙ্গুলে ব্যাথা, টাইপ করতে পারিনা। পোষ্ট দিতে দেরী হপে :(

৪৬| ১৭ ই জুন, ২০১২ ভোর ৫:২৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পোষ্ট নয় যেন রীতিমত একটি গল্পের বই পড়লাম! দারুণ বর্ণণা হয়েছে।

+++++++++++

১৭ ই জুন, ২০১২ রাত ৮:০৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, বাজি ভাইকে অনেক ধন্যবাদ।

৪৭| ১৭ ই জুন, ২০১২ রাত ৮:১৫

রেজোওয়ানা বলেছেন: দারুন পোস্ট চান্দু মিঞা!


মাঝে মাঝে ভাবি আমি যদি এমন পারতাম সামুরাই যুদ্ধ!

১৭ ই জুন, ২০১২ রাত ৯:৫৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: :P :P

সামুরাই হইতে হইলে এক কোপে মন্ডু আলাদা করতে হয়। ভালমত ট্রেনিং করেন, পরে সৌদি আরব পাঠাইয়া দিব আপনাকে।

৪৮| ১৮ ই জুন, ২০১২ ভোর ৪:৩৯

দিশেহারা আমি বলেছেন: আছেন কেমন বস?

উইকি তে দেইখাই ভয় পাইছেন। :P
আসলেই ভয়ংকর ও বিকৃত রুচির কাজ।

হ্যাঁ বস একটা পোস্ট দিসিলাম :| ১৪/১৫ বার পঠিত হবার পর পোস্ট মুছে দিছি।

সামারের কারনে টিকেট পাচ্ছি না এ মাসে। আগামি মাসের ৫ তারিখে বুকিং দিসি।দেখা যাক কি হয়।

বিয়েটা বুজি আর হলোনা :( হুট করে দেশে যাবো বলে মেয়েপক্ষ প্রস্তুত নয়।তাই আমি মেয়েকে বলেছিলাম ঠিক আছে, পেহেলে ইস্তেমাল করো ফের বিশঅয়াস করো। :P এটা বলেই ফেসে গেছি।এর জের ধরে মেয়েপক্ষ পুরাই বিলা খাইয়া গেছে।বিশেষ করে মেয়ের মা।২ পরিবারের দফায় দফায় বৈঠক শেষে এখন এমন পরিস্থিতি যে, বিয়ের সম্ভবনা ১% ও নেই। :( এইটা কোন কথা হইলো? X(

দেশে থাকলে আঙ্গেসমেন্টের উছিলায় প্রেগনেট করে দিলেও কোন সমস্যা হতো না কিন্তু প্রবাসী বলে ফান করতে গিয়েও ফেসে গেছি।

১৮ ই জুন, ২০১২ রাত ৯:৩৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: বসের কাহিনী শুনে একবার হাসি পায়, আবার খারাপ লাগে।

এখন উপায় কি? আমাদের সবারই তো একই দশা, প্রবাসী হয়ে কপালে যে কি আছে!!
তবে বস এইটা জানি মেয়েদের মাঝে হবু স্বামীকে নিয়ে অনেক আবেগ থাকে, অন্তত স্বামীর কথা বেদ বাক্যের মতই পালন করে। কিন্তু হবু ভাবী আপনার মজার কথা কেন এতো সিরিয়াসলি নিল তা বুঝতে পারলাম না। আপনার উপর কি বিশ্বাস করতে পারছেনা? এমনটা হলে তো ভালো লাগবে না...

তবে ভাই, সব কিছুই নিজের মত করে গড়ে নেওয়া যায়; আমার বিশ্বাস আপনি পারবেন। :)

৪৯| ০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:২৩

অরণ্যে রোদন... বলেছেন: অসাধারন পোষ্ট ভাইজান !!

০১ লা জুলাই, ২০১২ রাত ৮:০০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক ধন্যবাদ ডাক্তার সাব, শুভকামনা রইল অনেক :)

৫০| ০১ লা জুলাই, ২০১২ রাত ৮:০৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কালকে ভোরে পড়ছি, দেন ঘুমাইছি, স্বপ্নে খালি কোপাকোপি দেখলাম :|

০১ লা জুলাই, ২০১২ রাত ১০:০৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, ধন্যবাদ নাহোল ভাই। তবে ডাবল সোর্ড নাকি সিঙ্গেল সোর্ড দিয়ে কোপাইলেন??

৫১| ০৩ রা জুলাই, ২০১২ রাত ১:৫৪

আরজু পনি বলেছেন:

মাইনাস বাটনডা কৈ? X(
অন্যের পোস্টের লিংকতো দিয়া আসলেন! নিজেরটা দিলেন না কেন?!

৪২ তম প্লাস ;)

০৩ রা জুলাই, ২০১২ রাত ১১:০৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা নিজের কথা কেমনে কই?? শরম লাগে না!! এইটা আর দেওয়ার দরকার নাই আপু। ভবিষ্যতে আরও ভালো লেখা দিব, তখন দিয়েন :)

৫২| ১০ ই জুলাই, ২০১২ সকাল ১১:২০

রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার পোস্ট

১১ ই জুলাই, ২০১২ ভোর ৪:৫১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: পড়ার জন্য তানিম ভাইকে অনেক ধন্যবাদ :) । কেমন আছেন??

৫৩| ১১ ই জুলাই, ২০১২ রাত ১২:৪১

রবি_জল বলেছেন: জটিল পোস্ট ভাই। প্রিয়তে আর ++++

আরো লেখা চাই!

১১ ই জুলাই, ২০১২ ভোর ৪:৫৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করছি, ব্যস্ততার কারণে দেরী হচ্ছে। তবে আশা রাখি শীঘ্রই দিতে পারব। আমার অন্য লেখাগুলোও কিন্তু এই ধাঁচের, পড়ে দেখতে পারেন ;)

৫৪| ১৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৩

পুরান ঢাকাইয়া বলেছেন: "মিয়ামোতো মুসাশি " হয়তে চাই । কি করতে হবে বলেন।

খুব গোছানো লেখা। পড়ে শিহরিত হলাম। +++

১৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এখন কি আর সেই যুগ আছে রে ভাই!! তয় ছাত্রলীগ আর শিবির দুই জনের কাছ থাইকাই তালিম নিতে পারেন; এক হাতে থাকবে রাম'দা অন্য হাতে ক্ষুর :P

৫৫| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:২৪

পথো কাব্য বলেছেন: কাহিনী টা পড়ে বুক টা ভরে গেলো ,
এতো সাহসী যোদ্ধা ।

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৫

চাঁপাডাঙার চান্দু বলেছেন: দেরীতে উত্তর দেওয়ার জন্য আন্তরিক দুঃখিত আর পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৫৬| ০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২২

মুশাসি বলেছেন: মুশাসি হাজির !! পোষ্টে পিলাচ, নগদে প্রিয়তে :D :D :D

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:২০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: :) :) মুশাসি'র তলোয়ার হাতে ছবি দেখতে চাই।

৫৭| ০৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২৮

টিকেটার বলেছেন: মুশাসিকে নিয়া ডোরেমনের একটা পর্ব আছে

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:২২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: শুনেছি, আরও একজন বলল। যদিও আমার কখনো ডোরেমন দেখা হয়নি, আমি দেশ ছাড়ার পর সম্ভবত এটি জনপ্রিয় হয়েছে; আগে কখনো নাম শুনিনি :(

৫৮| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৪

লিয়া ফেরদৌস বলেছেন: চমৎকার ফিচার। পোস্টে প্লাস :)

০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৫৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপুকে ধন্যবাদ। আপনি দেখছি সেফ হয়েই ভালো ভালো পোষ্ট দিচ্ছেন। সময়ের অভাবে ভালোমতো পড়ে কমেন্ট দেওয়া হয়নি। শুভকামনা রইল :)

৫৯| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৪৬

মুশাসি বলেছেন: ভাই,ডোরেমন বাংলা সংস্কৃতির জন্যে একটা অভিশাপের নাম। এতটুক এতটুক পিচ্চি পোলাপাইন এখন এই জিনিস দেখে হিন্দী বলা শিখতেছে। চিন্তা করেন বাংলাদেশের একটা ৫ বছরের ছেলে স্কুলেযাওয়ার আগে বলতেছে 'মাম্মি,মেরা টিফিন বক্স কাহা' ! :| :| :|

০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৫৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হ্যাঁ ভাইয়া, আমিও শুনেছি। শুনে খুব কষ্ট পেয়েছি, কিভাবে অভিবাবকেরা এতো অসচেতন হয়!! একটা প্রজন্ম আজ ভয়ঙ্কর ঝুঁকির মাঝে রয়েছে অথচ ব্লগে, পত্রিকায় ছোট কিছু লেখা আসলেও এর বিরুদ্ধে বড় ধরণের কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। এতো রাজনীতিবিদ, সুশীল সমাজ সবাইকে কি একসাথে মূর্খতা পেয়ে বসেছে?? X(( X((

৬০| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৫

শেখ আমিনুল ইসলাম বলেছেন: একটানে পড়ে ফেললাম বন্ধু। অসাধারণ বললে, অনেক কম বলা হয়ে যায়। এরকম পোস্ট আরও চাই। শুভেচ্ছা :)

০৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু। পোষ্টগুলোর জন্য খাটতে হয়, তাই মাঝে মধ্যে আলসেমি ধরে বসে। তবে আশা রাখি এরকম পোষ্ট সামুতে আরও দিব :)

৬১| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:২০

উদাস যুবক বলেছেন: +
চীনের নিনজাদের নিয়ে একটা পোস্ট দেন।

০৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: উদাস ভাইয়াকে ধন্যবাদ। নিনজারাও কিন্তু ভাইয়া জাপানেরই, চাইনিজরা মূলত শাওলিন। ইচ্ছা রাখি ভবিষ্যতে আপনার দাবী মেটাতে পারব :)

৬২| ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ২:০৯

রাইসুল সাগর বলেছেন: চমৎকার পোস্ট। +

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ ভাই

৬৩| ২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫৮

htusar বলেছেন: ভাল লাগলো।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ

৬৪| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৪

অহন_৮০ বলেছেন: সুন্দর হইছে

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ধন্যবাদ

৬৫| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২৯

ঘুমকাতুর বলেছেন: সমস্যা মিটছে???

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হ মিটছে ;)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হ মিটছে ;)

৬৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৫

শাকিলা জান্নাত বলেছেন: মুশাসি ভাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আমাদের শাহজাহান সামুরাই :P

৬৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪২

শের শায়রী বলেছেন: ভাই এই রকম একটা লেখা লিখতে পারলে আর কিছু লাগে না। আনুকরনীয়। ভাল থাকবেন বুনো ভাই। শিখছি আপনাদের দেখে।

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ভাই একরাত জেগে হয়তো এরকম একটি লেখা দেওয়া যায় কিন্তু প্রতিদিন কমপক্ষে ৩টি অসাধারণ লেখা পুরোই অসম্ভব। আপনি এগিয়ে চলুন, অবশ্যই পাশে থাকব। :)

৬৮| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৫

জালিস মাহমুদ বলেছেন: আরে চান্দু ভাই নাকি ;) ;) ;) ;)

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৪

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আবার জিগস, চান্দু ইজ ব্যাক ;) :)

৬৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৪

নিশাচর ভবঘুরে বলেছেন: ফিরে আসায় স্বাগতম :)

২৭ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০০

চাঁপাডাঙার চান্দু বলেছেন: ঈশ কতদিন পর দেখা!! B-) :P :P

৭০| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৬

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: কত মারামারি থুক্কু কুপাকুপি করে রে,
কিন্তু কুপা সামসুর কাছে কারও বেল নাই =p~

২৭ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এরা ইস্টাইল কইত্তে কইত্তে সামসু কুপাইয়া বেবাক ভাঁজ করি ফাইলব =p~

৭১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

পদ্ম।পদ্ম বলেছেন: ++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: :) :)

৭২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

ইকবাল পারভেজ বলেছেন: ভাই আপনি দেখি ভ্যাগাবন্ড ম্যানগা থিইক্যা ছবি মাইরা দিছেন B:-) B:-) B:-)


আসলে পোস্ট ভাল হইছে পোস্টে প্লাস+++

৭৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

রামিম৫৬৯ বলেছেন: পোস্টে প্লাস++++++++++++

৭৪| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

দিশেহারা আমি বলেছেন: ভাই কেমন আছেন?
মনে হচ্ছে ,১০ বছর পর ব্লগে আসলেন।
কি অবস্থা বিস্তারিত জানাবেন।

[email protected] এ মেইল ও করতে পারেন।
অনেক দিন পরে দেখে ভালো লাগলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.