নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেকদিন পর ব্লগে এলাম। লেখাও দিলাম। জানিনা কেমন লিখি। তবে লিখতে এবং পড়তে ভালবাসি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা সবার জন্য।

সেলিনা ইসলাম

শূন্য ঘরে রোদ কুয়াশার খেলায়-সঙ্গী হয় নাবালক দিন!

সেলিনা ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এই বাংলা ত্যাগের অবদান

০৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৭



এই বাংলা ত্যাগের অবদান
সেলিনা ইসলাম

এক সূর্য উঠেছিল সেদিন
আগুন জ্বালা দ্রোহে
অত্যাচারের টুঁটি ছিঁড়ে
অধিকার নির্বাহে
জ্বালিয়ে আগুন,গিলেছি আগুন
আত্মত্যাগে বোন
জ্বলে পুড়ে অঙ্গার হয়েছি যে
হারিয়ে লাখো স্বজন
এই বাংলা আমার জনম জনম
ত্যাগেরই অবদান।

পিছনে তাকালে নেই জাতির
পরাজয়েরই ঢেউ
মানেনি বাঁধা মানেনি শোষণ
স্বাধীনতা না দিলে কেউ
জন্মভূমি জননী আমার
শ্রেষ্ঠ আত্মাদর
ছিনিয়ে তাঁকে কেউ পারবে না নিতে
আসুক যতই ঝড়
কী হারিয়ে আমি কী পেয়েছি
কত তুলেছি আলোড়ন
জ্বলে পুড়ে অঙ্গার হয়েছি যে
হারিয়ে লাখো স্বজন
এই বাংলা আমার জনম জনম
ত্যাগেরই অবদান।

ঐ সূর্যকে আমি আনব মাটিতে
লক্ষ কোটিবার
রক্তে মাটি আর দেব না রাঙাতে
মুঠো ধূলিকণার
প্রাণের দেশ প্রাণ দিয়েই তো
রাখব ঢেকে তাঁরে
লাল সবুজ পতাকা ঘিরে
প্রেমেরও মন্দিরে
খুলবে না মায়ের সাথে মোর
অবিচ্ছেদ্য বন্ধন
জ্বলে পুড়ে অঙ্গার হয়েছি যে
হারিয়ে লাখো স্বজন
এই বাংলা আমার জনম জনম
ত্যাগেরই অবদান।

ছবি কৃতজ্ঞতাঃ গুগুল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

শাব্দিক হিমু বলেছেন: লেখার মধ্যে দৃঢ় ভাবটা ফুটে উঠতে গিয়েও যেন কোথায় একটা ধাক্কা খেলো।
তবে লেখা ভালো হয়েছে। শুভ কামনা, কবি।

সাথে থাকলে ভালো লাগবে।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

সেলিনা ইসলাম বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.