নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেকদিন পর ব্লগে এলাম। লেখাও দিলাম। জানিনা কেমন লিখি। তবে লিখতে এবং পড়তে ভালবাসি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা সবার জন্য।

সেলিনা ইসলাম

শূন্য ঘরে রোদ কুয়াশার খেলায়-সঙ্গী হয় নাবালক দিন!

সেলিনা ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভয়কে করো জয়

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:০৮


ধেয়ে আসে ঐ হায়েনার দল
শক্তি রাখো পাবে না ভয়
নারী তুমি শক্তিশালী
মনে রেখো মানুষ তোমার …
গর্ভেই তো জন্মায়
নারী,তোমার কীসের ভয়
ঘুরে দাঁড়ালেই দেখতে পাবে
হায়েনা সব পালায়।

যারা ভাবে নারী খুবই দুর্বল
আসলে কাপুরুষ তারাই
নারীকে বাঁধে ভোগ বিলাসে
পুরুষের দুর্বলতায়
প্রেমে নারী কোমল, স্নেহ মমতায়
সেই নারীই কঠোর...যেখানে অন্যায়
নারী,তোমার কীসের ভয়
ঘুরে দাঁড়ালেই দেখতে পাবে
হায়েনা সব পালায়।

কে বলে নারী ধর্ষিতা তুমি
কে বলে নারীর সম্ভ্রম যায়
ধর্ষিতা তো সেই রাষ্ট্রই হয়
যার অবহেলায় ধর্ষক জন্মায়
নারীর ত্যাগে এই জগত সংসার
নারীর অসম্মানে আলো নেভায়
নারী,তোমার কীসের ভয়
ঘুরে দাঁড়ালেই দেখতে পাবে
হায়েনা সব পালায়।

ভয়কে কর জয়
সেলিনা ইসলাম

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। + +
নারী মনুষ্য সমাজের ধারক, বাহক ও পালক। এই নারীকে যে মনুষ্য জাতি সম্মান করেনা, সে জাতি নিকৃষ্ট।
"ঘুরে দাঁড়ালেই দেখতে পাবে, হায়েনারা সব পালায়" - কবিতার তিনটি স্তবকের প্রতিটির শেষে এ কথাটি স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আশাকরি, এ কথার মর্মার্থ নারী পুরুষ নির্বিশেষে সবাই অনুধাবন করবেন।

২| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৩১

সেলিনা ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য করার জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.