নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

বাঙালিত্ব বনাম বাংলাদেশীত্ব

১৪ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৭

হাজারো ক্যাচালের দেশ বাংলাদেশ ।

এর ভেতরে আরেকটা ক্যাচাল বাঙালিত্ব বনাম বাংলাদেশীত্ব ।

নানারকম স্ট্রেইট যুক্তি , অ্যাঙ্গেল যুক্তি , বাংলাদেশী না হইলে সার্বভৌমত্ব থাকেনা , বাঙালী না হইলে সংস্কৃতি থাকেনা , জাতিত্ববোধ না জাতীয়তাবোধ - এতো সব হাউকাউ এ আমার স্নায়বিক বৈকল্য হয় মাঝেমাঝে ।

সেই বিরক্তি থেকেই লিখলাম এই বিষয় নিয়ে ।



সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আর টিভি এর " রোড টু ডেমোক্রেসী " এক অনুষ্ঠানে এ ব্যাপারে বলেছিলেন:

আমাদের জাতীয়তা বাঙালী , নাগরিকত্ব বাংলাদেশী।

আওয়ামী লীগ শেখ মুজিব কে বাঙালী জাতির পিতা বলতে চায়।

অ-আওয়ামী রাজনৈতিক অংশ সেটা গ্রহণ করেনা।

অন্যদিকে উপজাতিরা অ-বাঙালি এটা আরেকটা বাস্তব।



অনেকেই বলেন : জিয়া বাঙালি শব্দটা বাতিল করতে চেয়েছেন বাংলাদেশী শব্দটা দিয়ে ।

বাঙালীত্ব নিয়ে কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ অবধারিত একটা বিষয় সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে।



বিষয় গুলো আমার কিছু প্রশ্নের বিপক্ষে প্রাসংগিক তাই বলে রাখলাম শুরুতেই।



শুরুতেই দেখা যাক ভারতের সংবিধান নাগরিকত্ব এবং জাতীয়তা কে কিভাবে দেখে :

উইকিপিডিয়ায় ভারতীয় নাগরিকত্ব এবং জাতীয়তা



বর্ণনার বাহুল্যে গেলাম না ।

যেটা খুজে পেলাম ভারতের সংবিধান নাগরিকত্ব এবং জাতীয়তা এর ভেতরে কোন পার্থক্য রাখে নাই।

যেটাই নাগরিকত্ব সেটাই জাতীয়তা

ভারতের হায়দরাবাদ অঙ্গরাজ্যের একজন নাগরিকের পাসপোর্ট এও সেটাই দেখা যায়।













এখানে বলে রাখা ভালো পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বাংলাভাষী অথবা বাঙালী নাগরিকের পাসপোর্টও একই যেহেতু তারা ভারতীয় নাগরিক।



এবার দেখা যাক বিশ্বের সবচেয়ে বেশী অভিবাসীর দেশ আমেরিকার সংবিধান কি বলে নাগরিকত্ব এবং জাতীয়তা নিয়ে :



উইকিপিডিয়ায় আমেরিকান নাগরিকত্ব



The society of the United States in spite of being multi-ethnic and multi-cultural still has a sense of national identity and history; those who live in or are from the United States refer to an "American people", and patriotism is prominent in public life.



Nationalism is the correct and recognized term for the associated ideology and political movements, within the present United States, and during its history.



বাংলা অনুবাদ করলে যেটা দাড়ায় :

বহু জাতিসত্ত্বা এবং বহু সংস্কৃতির মিশ্রণ হওয়া সত্ত্বেও আমেরিকার সমাজ এখনও জাতীয় পরিচয় এবং ইতিহাসের একটি চেতনা বহন করে; যারা আমেরিকায় বাস করেন অথবা আমেরিকা উদ্ভুত , "আমেরিকান জনসাধারন " হিসেবেই পরিচিত এবং দেশপ্রেম সাধারন মানুষের জীবনে গভীর ভাবে প্রোথিত।



একটি ব্যাপার আমার দৃষ্টি বিশেষভাবে কেড়ে নিয়েছে । সেটা হলো আমেরিকান পাসপোর্টে জাতীয়তার জায়গাটাতে প্রিন্ট করা আছে

" Nationality / Nationalite / Nacionalidad

UNITED STATES OF AMERICA "







জাতীয়তার জন্য আমেরিকা তাদের রাষ্ট্রীয় ভুখন্ডের নাম কেই

গ্রহণ করেছে যদিও আমেরিকার জনসংখ্যার বিশাল অংশ আমেরিকার বাইরে থেকে অভিবাসী হিসাবে আগত।



জাতীয়তাবাদ এর ব্যাপারে জার্মান আর পোল্যান্ড এর পার্থক্য টা দেখুন

:

















তারা নিজেদের জাতীয়তা এর জন্য রাষ্ট্রীয় ভুখন্ডের নাম কেই

গ্রহণ করেছে ।

অথচ কে না জানে ভাষা - সংস্কৃতি , আচার - রুচিতে , নৃতাত্ত্বিক ভাবে পোলিশ আর জার্মান রা একই জাতি।



তাহলে আমাদের দেশে কেন বাংলাদেশী জাতীয়তা বাদের বাস্তবতা অনেকেই মেনে নিতে চায়না ?

শুধুই কি রাজনৈতিক বিভাজনের খাতিরে বিরোধীতা ?



শুরুর প্রশ্ন গুলোই এবার করছি :

শেখ মুজিব কে যদি জাতির পিতার মর্যাদা দিতে হয় তাহলে সেখানে কি বাংলাদেশী জাতীয়তা কে তুলে আনতে হবেনা ?

কারন শেখ মুজিব এর Political / National Paternity কি পশ্চিমবঙ্গের বাঙালীর উপর প্রযোজ্য ?

উত্তর নিষ্প্রয়োজন , কোন ভাবেই না ।

কারন সকল ভারতীয়র জাতির পিতা গান্ধী,

পশ্চিমবঙ্গের বাঙালী ভারতীয় দেরও তাই।

এবং পশ্চিমবঙ্গের স্বাধীনতা এবং অভ্যুদয়ের সাথে শেখ মুজিব এর কোন সম্পর্ক নাই ।



পশ্চিমবঙ্গের স্বাধীনতা এবং অভ্যুদয় মানে স্বাধীন ভারতের অভ্যুদয়।



আরেকটা প্রশ্ন : জিয়া কি বাঙালি শব্দটা বাতিল করতে চেয়েছেন বাংলাদেশী শব্দটা দিয়ে ?



আমি যেটা জানি জিয়ার আইডিওলজী ছিলো বাঙালী , পাহাড়ী এবং আমাদের জাতীয় জীবনের স্রোতধারায় মিশে যাওয়া ভিন্ন জাতিসত্ত্বার মানুষ সবাই মিলে আমাদের Collective & Superior Identity (সামগ্রিক এবং উচ্চতর পরিচয় ) হবে আমাদের রাষ্ট্রীয় ভুখন্ডের নাম এবং স্বাতন্ত্রে।



প্রাসংগিকভাবে বলতে হয় : এম এন লারমা যখন জাতীয় সংসদে বাঙালী জাতীয়তাবাদের বিরোধীতা করেছিলেন তখন শেখ মুজিবুর রহমান তাদেরকে বাঙালী হওয়ার জন্য বলেছিলেনঃ "তোরা বাঙালী হয়ে যা"।

স্বাভাবিকভাবে পাহাড়ীরা সেটা মেনে নিতে পারেনি।

তারাই প্রথম দাবী করে বাংলাদেশী শব্দটা।

খোদ ১৯৭২ সালের পাসপোর্টেই বাংলাদেশী শব্দটা উল্লেখ ছিলো- এটা এমনই এক বাস্তবতা।

আওয়ামী লীগের প্রতিপক্ষ দলের প্রতিষ্ঠাতা নেতা জিয়া শব্দটি সাংবিধানিক ভাবে চালু করেছেন বলে সেটা মেনে নেয়া যাবেনা- এই মানসিকতা গন্ডারতুল্য গোয়ার্তুমী ছাড়া কিছুই না।

জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদ কে সাংবিধানিক ভাবে চালু করেছেন , দেশের প্রতি তিনি দায়িত্ব পালন করেছেন, জাতি তার কাছে কৃতজ্ঞ থাকবে।

তারমানে এটা নয় যে শব্দটা তার স্বীয় মেধাউৎপন্ন।

এটা জ্বলজ্বলে বাস্তবতা।

আজ হোক কাল হোক , জিয়া না করলে হাসিনা - খালেদা কাউকে না কাউকে বাংলাদেশী জাতীয়তাবাদ স্বীকার করতেই হবে।



এ প্রসংগে বলতে হয় :

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জাতিসত্ত্বায় ইতালীয়ান , কিন্তু আজ তিনি ভারতের জাতীয় জীবনের স্রোতধারায় মিশে গেছেন।



কোন জাতীয়তা বোধে এবং বাদে তিনি আজ ভারতের রাজনীতির মধ্যমনি ? - বিদেশীনি ভারতবধূ হওয়া সত্ত্বে।

উত্তর : ভারতীয় জাতীয়তাবাদ এবং বোধ , ইতালীয়ান জাতিসত্ত্বাবোধ নয়।



আজ যদি সোনিয়া গান্ধীর মতো সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ক্রিস্টিনা আমাদের জাতীয় রাজনীতিতে আসেন সেটা কোন জাতীয়তা বোধে এবং বাদে সম্ভব ?



আলোচনা , সমালোচনা সবকিছুই স্বাগতম ।

মন্তব্য ৯১ টি রেটিং +৪০/-১

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৯

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: এদেশীয় ভারতীয় দালাল গুলা যে ভাবেই কোলকাতার কথা ভুলতেই পারে না|

জাতীয়তা বা;গালী......???

কানাডীয়ান...।

আমেরিকান...।

অষ্ট্রেলিয়ান....|

এরা কেউ বলে না তারা ই;লিশ|

আমরা কেমনে বলি বা;গালি..........??

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:১৯

দাসত্ব বলেছেন: ভালো যুক্তি

২| ১৫ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৪

জাতি জানতে চায় বলেছেন: মেনে নিলে কেমতে হইব?! তাইলেতো পাহাড়ীরা আমাদের ঢুকে যাবে, এতে তাদের আলাদা হওয়ার রাস্তা থাকিবে না!!! আর ভবিষ্যতে দুই বাঙলা এক হওয়ার পথ রুদ্ধ হইয়া যাইবে যে!!!!

৩| ১৫ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৯

অজন্তা তাজরীন বলেছেন: মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে মিথ্যেবাদী বকিস নে আর খবরদার।

১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

দাসত্ব বলেছেন: আমাকে করুন প্রশ্ন গুলো , দেখি জবাব দিতে পারি কিনা !!!!!

৪| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:০৩

সাগর রহমান বলেছেন: আপনার এই লেখাটি মডারেটরদের না পোস্ট করার কারণ বুঝতে পারিনি।
বিশ্লেষন ধর্মী লেখার তো বেশি প্রাধান্য দেয়া উচিত। একেকজনের যুক্তি বা বোঝা একরকম হতেই পারে, হয়া উচিত ও।

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:০৬

দাসত্ব বলেছেন: সেটা আমিও বুঝলাম না কেন পাবলিশ হলোনা ?

৫| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:১৩

সুপ্ত শিপন বলেছেন: আবার পোস্ট করুন।

৬| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:১৭

শরিফ রহমান বলেছেন: আমি গরীব মানুষ। বুঝি কম ।

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:২০

দাসত্ব বলেছেন: কম বোঝাতেই কি বুঝলেন জানতে পারি কি ?

৭| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:২৫

ফজল বলেছেন: লেখাটিকে প্রথম পাতায় স্থান দেয়া উচিত।

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৮| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩৯

মোসতাকিম রাহী বলেছেন:
আপনার পোস্ট প্রথমপাতায় প্রকাশিত না হওয়ায় বিচলিত হবেন না। আজকেই(১৪মার্চ) আপনি প্রথম পোস্ট দিয়েছেন। আপনি নিবন্ধিত হয়েছেন একমাস আগে, কিন্তু পোস্ট না দেওয়ার কারণে আপনাকে প্রথম পাতায় অ্যাকসেস দেওয়া হয় নি।

নিয়মিত লিখতে থাকুন, দুয়েকদিনের মধ্যেই প্রথম পাতায় প্রকাশিত হবেন।

শুভেচ্ছা...

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪৫

দাসত্ব বলেছেন: ধন্যবাদ , এটা আমার চতুর্থ পোস্ট , এর আগের গুলো প্রকাশিত হলেও এটা ব্লক হয়ে যায়।

৯| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৫:১২

হায়রে দুনিয়া বলেছেন: প্রথম কথা হচ্ছে যে আপনি একটা উদাহরন বাদ দিছেন। মধ্যপ্রাচ্যের ১৫টা দেশের ভাষা আরবী এবং তারা তাদের প্রাত্যহিক জীবনযাপনে 'আরব' পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পাসপোর্টে হয়ত লেখে থাকে তাদের দেশের নাম, কিন্তু জিজ্ঞেস করলে বেশিরভাগই বলবে তারা আরব।

এই বিষয়ে আমার বক্তব্য, অফিসিয়ালি কাগজপত্রে বাঙালি পরিচয় রাখার কোন সুযোগ নাই যেহেতু আজকের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে ভাষা, ধর্ম এইগুলি দিয়ে আর জাতীয়তা নির্ধারিত হয় না। এখন জাতীয়তায় শুধুমাত্র দেশ বিবেচ্য।

কিন্তু আনঅফিসিয়ালি দুইটাই চলতে পারে। সমস্যা কি?

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৫:৫৯

দাসত্ব বলেছেন: আমরা যে জাতিসত্ত্বায় বাঙালী সেটাতো কোন ভাবেই অস্বীকার্য নয় , কিন্তু বাংলাদেশী জাতীয়তাবোধ সূর্যের আলোর মতোই সত্য এটা কেন স্বীকার্য নয় ?

১০| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৫:২৭

মু আ হাকিম নিউটন বলেছেন: "আমি যেটা জানি জিয়ার আইডিওলজী ছিলো বাঙালী , পাহাড়ী এবং আমাদের জাতীয় জীবনের স্রোতধারায় মিশে যাওয়া ভিন্ন জাতিসত্ত্বার মানুষ সবাই মিলে আমাদের Collective & Superior Identity (সামগ্রিক এবং উচ্চতর পরিচয় ) হবে আমাদের রাষ্ট্রীয় ভুখন্ডের নাম এবং স্বাতন্ত্রে।"

বাংলাদেশী কথাটিকে বিশ্লেষন করলে উপরে যা বলেছেন তাই-ই দাঁড়ায়। আর সেটি বাঙ্গালী বা বাংলাদেশী বা পাহাড়ি নির্বিশেষে সবাই মানে। কেউ একজন আমাকে মনে করিয়ে দিয়েছিলেন আমাদের পাসপোর্টেও ১৯৭২ সাল থেকেই "বাংলাদেশী"ই লিখা রয়েছে। কিন্তু যাইহোক জিয়া এটিকে বাস্তবিকই এই অর্থে গ্রহন করেছেন, তা নয়। জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে মুলত মুসলিম জাতীয়তা বাদকে বুঝিয়েছেন। এখানে আক্ষরিক অর্থের আড়ালে ছদ্মাবরনে অন্য অর্থকে পরিগ্রহ করা হয়েছে বলে অনেকে মনে করেন। বাঙ্গালী জাতীয়তাবাদের সমর্থকদের সমস্যা হল সেই টি -- তারা শুধু বিশেষ এক ধর্ম নয়, সব ধর্মের সমানাধিকার চায় বলে দাবী করে। বাঙ্গালী বা বাংলাদেশী শব্দের বিতর্ক এখানে মুল বিষয় না। কাজেই আপনার শব্দকেন্দ্রিক লেখা মুল বিষয়বস্তুকে স্পর্শ করে না বলে আমার মনে হয়।

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৬:০৪

দাসত্ব বলেছেন: জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ পশ্চিম বঙ্গের মুসলিম দের কে গ্রহণ করেনা , বাংলাদেশের সকল ধর্মের সকল জাতিসত্ত্বার মানুষকে একটি পরিচয়ে একীভূত করে ।

সন্দেহ দিয়ে কি সত্যিকে এড়ানো যায় ?

১১| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৫:৫৯

মাসুদ চৌধুরী বলেছেন: ++++++++++
দাহেন বাঁধ ভাঙ্গার আওয়াজ এর ঘরে টিক দেয়া আছে তো দেখে আবার পোস্ট মারেন

১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪২

দাসত্ব বলেছেন: থ্যাংকস

১২| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৬:৪৯

শয়তান বলেছেন: একজন বাংলা ভাষাভাষি হিসাবে আমি আমাদের বাঙালী পরিচয়টাকেই অধিকতর স্বাচ্ছন্দবোধের বলে মনে করি ।

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:০১

দাসত্ব বলেছেন: আপনার স্বাচ্ছন্দ্যবোধের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ , কিন্তু আপনি কি একটু রক্ষণশীল হয়ে গেলেন না ?

১৩| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:০৬

আকাশদেখি বলেছেন: বাংগালী বলতে বাংলা ভাষা-ভাষীর মানুষদের বোঝয় যেখানে পশ্চিম বাংলাকেউ বোঝা যায়, কিন্তু বাংলাদেশী বলতে তা বোঝায় না, পার্থক্যটা মনে হ্য় এখানেই...

হায়রে দুনিয়া বলেছেন: কিন্তু আনঅফিসিয়ালি দুইটাই চলতে পারে। সমস্যা কি?

১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪২

দাসত্ব বলেছেন: হুমমম

১৪| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:২৩

মু আ হাকিম নিউটন বলেছেন: "বাংলাদেশের সকল ধর্মের সকল জাতিসত্ত্বার মানুষকে একটি পরিচয়ে একীভূত করে। "

বাংলাদেশী শব্দটি একীভুত করে ঠিক আছে। সেটি তো নাকি ১৯৭২ এর পাসপোর্টেও আছে। কাজেই জিয়া এটি নতুন এনেছেন তা তো নয়। বাংলাদেশী জাতীয়তাবাদ বলে জিয়া নতুন যেটা আমাদের দিয়েছেন সেটি কি বাংলাদেশের সকল ধর্মের লোকজনদেরকে এক ছাদের নীচে আনে? যদি বলেন আনে তাহলে আমার কিছু বলার নেই -- যুক্তির সেখানে শেষ (অঃটঃ এবিষয়ে আমার একটি লেখা একটা ধারাবাহিকের অংশ হিসাবে আজকালের মধ্যে আসবে)। জিয়া নাম দিয়েছেন বাংলাদেশী কিন্তু কাজে অন্তর্ভুক্ত করেছেন শুধু মুসলিমদের। আর এক জাতীসত্ত্বার কথা বলতে গিয়ে "সকল জাতিসত্ত্বার" বলতে আপনি কি বুঝালেন সেটাও অারেক বিষয়।

বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে আমরা যা বুঝাতে চাই, সেটি কোন ভাবেই জিয়া প্রস্তাবিত বাংলাদেশী জাতীয়তাবাদের সমার্থক নয়, আবার বাঙ্গালী জাতীয়তাবাদেরও সমার্থক নয়। কেউ যদি মুল বিষয়কে এড়িয়ে শব্দকেন্দ্রিক এইধরনের বিতর্ক করতে চায়, সেটা আসলে হবে রাজনৈতিক বিষয়। নির্মোহ আলোচনা নয়। তবে আপনি যদি সত্যি সত্যি "সকল ধর্মের সকল জাতিসত্ত্বার মানুষকে একটি পরিচয়ে একীভূত করে।" এই কথাটিকে কাজে পরিনত করতে পারেন, তাহলে কার্যত আজকের বাংলাদেশী ও ইসলামী জাতীয়তাবাদীদের পরাজয় হবে, আর বাঙ্গালী জাতীয়তাবাদীদের জয় হবে। বিষয়টি বুঝতে একটু কঠিন হতে পারে। শব্দের খেলা আর আদর্শের খেলা এখানে একটু বিপরীত। যাইহোক ধন্যবাদ।







১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:৩০

দাসত্ব বলেছেন: আমিও চাই "বাংলাদেশী" শব্দটা ধর্মীয় উপাদান থেকে পাতিত (ফিল্টার্ড) হোক।

আবারও বলছি :
জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ পশ্চিম বঙ্গের মুসলিম দের কে গ্রহণ করেনা ।

"সকল জাতিসত্ত্বার" বলতে আপনি কি বুঝালেন সেটাও অারেক বিষয়। ?

উত্তর :

পাহাড়ি এবং সোনিয়া গান্ধী প্রসংগ ।

১৫| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:৩৫

শয়তান বলেছেন: জাতীয়তাবোধ টার্মটা ভৌগলিক অবস্থানগত পরিচয়ের চেয়ে একই ভাষা সংস্কৃতি এবং কৃষ্টিগত মিলের দিকেই হওয়াটা অধিকতর বাঞ্ছনীয় হবে এটাই কি স্বাভাবিক না ?

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪২

দাসত্ব বলেছেন: তাহলে জার্মান এবং পোল্যান্ড এর ব্যাপারে কি বলবেন ?
আমেরিকার অবস্থাটাই দেখুন।

বিশ্বের সবচেয়ে উন্নত দেশ কিন্তু এগুলোই।
বাংলাদেশী শব্দটা কি ভাষা , সংস্কৃতি , কৃষ্টিকে বর্নহীন করে ?
যদি করে তাহলে কিভাবে ?
মনের বাঘ নয়তো?

১৬| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪৩

মু আ হাকিম নিউটন বলেছেন: "জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ পশ্চিম বঙ্গের মুসলিম দের কে গ্রহণ করেনা।" সেটা গ্রহন করতে তো কেউ বলেনি, তাই না। আর এতে ভাল হওয়ারও কিছু নেই, খারাপ হওয়ারও কিছু নেই। পশ্চিম বঙ্গের মুসলিমদের নিয়ে কেউ চিন্তিত নয়।

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫০

দাসত্ব বলেছেন: আপনি যেমন "বাংলাদেশী" শব্দটাতে মুসলিমত্বের গন্ধ পেলেন , একই ভাবে " বাংলাদেশী " শব্দটার অনেক অন্ধ ভক্ত "বাঙালী" শব্দটাতে মুসলিম স্বকীয়তা জারজ হয়ে যাওয়ার বিপদ খুজে পান ।

দুটোই মনের বাঘ নয়তো ?

১৭| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫২

শয়তান বলেছেন: আমেরিকা এ্যাক্সেপশনাল কেস । এরে রেহাই দ্যান :)

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫৪

দাসত্ব বলেছেন: কেমনে দেই বলেন ?
দুনিয়াতে সব কিসুতেই ওরা ১ নং এক্সাম্পল ।

১৮| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৮:০৯

মু আ হাকিম নিউটন বলেছেন: আমি দুটো শব্দের কোনটিতেই কোন ধর্মে গন্ধ পাইনা। গন্ধ পেয়েছি তারা ঐ শব্দদুটির আসল অর্থ বাদ দিয়ে যেভাবে নিজেরা সেগুলিকে তাদের নিজ নিজ মতাদর্শের অর্থ আরোপ করতে চেয়েছে তাতে। তবে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আপনি জিয়ার "বাংলাদেশী জাতীয়তাবাদ" যেটা আসলে ভিন্ননামে ইসলামী জাতীয়তাবাদের সমার্থক তাকে সত্যিকারের বাংলাদেশী জাতীয়তাবাদ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। আমার ধারনা ভুল হতে পারে। আপনি বাংলাদেশ রাষ্ট্রের অধিবাসীদের জাতীয়তাবাদকে বাংলাদেশী জাতীয়তাবাদ বললে আমি আপনার সাথে একমত হব, আর যখনই "জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদকে" তার সাথে একাকার করে ফেলবেন তখনই বিষয়টি রাজনৈতিক হওয়ায় পিছুটান দিব। দুইটা মোটাদাগেই আলাদা বিষয়।

মনের বাঘ বলতে যা বুঝাচ্ছেন তা হল রাজনীতির বাঘ।

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৮:২১

দাসত্ব বলেছেন: জিয়ার চলন বলনে আধুনিকতা ছিলো , না ছিলো জিন্নাহ টুপি , চাপ দাড়ি, না ছিলো সারাক্ষন পায়জামা -পান্জ্ঞাবী কবিয়ালী হাবভাব।
আমি "বাংলাদেশী" জাতীয়তাবাদে সামগ্রীকতা এবং আধুনিকতা দুটোই খুজি।

সেকারনেই জিয়ার প্রতি আকৃষ্ট ।
আমিও চাই "বাংলাদেশী" শব্দটা ধর্মীয় উপাদান থেকে পাতিত (ফিল্টার্ড) হোক।

রাজনৈতিক ভাবে বি এন পি ভোটের নেশায় ডানদিকে সরে যাওয়াটা কি জিয়ার উপর বর্তায় ?

১৯| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৮:৩২

অলস ছেলে বলেছেন: এ পোষ্ট পাবলিশ না করার কোন কারণ আপাতত দেখছি না। ১১ নাম্বার মন্তব্যের বিষয়টিই ঘটতে পারে। সম্ভবত আপনি পোষ্ট করার সময় ডানদিকে উপরে 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এর পাশে টিক চিহ্ন দেয়া ছিলো না, এমনটাই হবার সম্ভাবনা বেশি।

নিজের পাসপোর্ট টা বের করে দেখলাম ছাপা আছে 'বাংলাদেশী'।

ব্যাবহারের মধ্যে দিয়ে শব্দের মাঝে ধর্মের পরিচয় জড়িয়ে যায় এটা সত্যি। আবার 'বাংলাদেশী' শব্দটা দিয়ে 'বাংলাদেশ' নামের দেশটার যারা নাগরিক তাদেরকেই ধর্ম বর্ণ নির্বিশেষে বুঝায়। বিভিন্ন হীনমন্যতা আর ইতিহাসের প্রভাবে মিথ্যাটাও অনেকের কাছে গ্রহণযোগ্য হতে পারে, তাতে সত্য বদলে যায় না। জাতীয়তা বাঙ্গালী হলে বাংলাদেশ নামটা বদলিয়ে বঙ্গ রাখতে হয়।

অন্যান্য আরো অনেক প্যাচালের মধ্যে এটা একটা। বাঙ্গালী হোক বা বাংলাদেশী হোক, আমরা পুরা দুনিয়াতে এখন তলার জাতি, ঐ বিষয় নির্ধারণে এক ডিগ্রী উপরেও উঠবো না নিজেদের কুৎসিত স্বভাব না বদলালে। আর এই কুৎসিত স্বভাবের একটা অংশ হলো, আমরা নিজেদের রাজনৈতিক অন্ধবিশ্বাস আর প্রতিহিংসার সংস্কৃতি থেকে মুক্ত হয়ে কোন বিষয়কেই নিরপেক্ষভাবে দেখতে পারবো না। আমার বাবা অন্য নাগরিকত্ব গ্রহণের ফর্ম টা পূরণ করেননি, তাঁর সম্মানবোধ আদর্শ এসব বড় হয়ে দাড়িয়েছিলো। ঐ ফর্ম যদি আমাকে দেয়া হয় একমুহুর্ত অপেক্ষা করবো না। বরং নিজ দেশ আর সমাজের দিকে দেখলেও, বিদেশী নাগরিক হয়েই নিজ সমাজের জন্য এখন বেশি কিছু করা সম্ভব।

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৮:৪৫

দাসত্ব বলেছেন: " আমার বাবা অন্য নাগরিকত্ব গ্রহণের ফর্ম টা পূরণ করেননি, তাঁর সম্মানবোধ আদর্শ এসব বড় হয়ে দাড়িয়েছিলো। ঐ ফর্ম যদি আমাকে দেয়া হয় একমুহুর্ত অপেক্ষা করবো না। বরং নিজ দেশ আর সমাজের দিকে দেখলেও, বিদেশী নাগরিক হয়েই নিজ সমাজের জন্য এখন বেশি কিছু করা সম্ভব। "

দু:খ জনক সত্যি , আমি নিজেও বুয়েট থেকে ব্যাচেলর করে ইউ এস এ চলে আসি এই কঠিন সত্যের কারনে।

আপনার বাবার প্রতি শ্রদ্ধা রইলো ।

২০| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৬

মু আ হাকিম নিউটন বলেছেন: "রাজনৈতিক ভাবে বি এন পি ভোটের নেশায় ডানদিকে সরে যাওয়াটা কি জিয়ার উপর বর্তায়?"

জিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল তা আমি ধরতে চাইছি না। আর সেটি নিয়ে কথা বললে দুইতরফে বিতর্ক চলে আসবে। আমি দেখতে চাই "বাংলাদেশী জাতীয়তাবাদ" নাম দিয়ে যে মতাদর্শ তিনি এনেছেন সেটি আসলে কেমন?

আসলে খালেদা বা হালের বিএনপি নিয়ে কথা আমরা নাও বলতে পারি। আমরা যদি জিয়ার সময়ে তার দেয়া মতাদর্শ "বাংলাদেশী জাতীয়তাবাদ" আর সেই একই আদর্শের ভিত্তিতে তারই নিজের হাতে গড়া সেই সময়ের "বাংলাদেশ জাতীয়তাবাদী দল" (কখনও কখনও আমার মনে হয় নামটি হওয়া উচিৎ ছিল "বাংলাদেশী জাতীয়তাবাদী দল") এর দিকে তাকাই তাহলেও সেই ডানপন্থা আর ধর্মপন্থাই দেখতে পাই। কাজেই আপনি যাহা আজকের বিএনপির উপরে বর্তায় বলছেন তা আসলে জিয়ার উপরেই বর্তায়। আজকের বিএনপির উপরে বর্তানোর বিষয়টি হতে পারে দলটি আরো কতটা জামাতের কাছাকাছি যেতে পারল সেটি।

আপনি চেয়েছেন "বাংলাদেশী জাতীয়তাবাদ" থেকে ধর্মের বিষয়টিকে আলাদা করতে চেয়েছেন। তাহলে তো আর সেটি জিয়া বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের "বাংলাদেশী জাতীয়তাবাদ" থাকবে না, এ বিষয়ে কি আপনি সচেতন থেকেই সেটি বলছেন?

কিছুটা অপ্রাসঙ্গিক ভাবে হলেও বলছি, আপনি যেহেতু বলেছেন, জিন্নাহ টুপি ছাড়া জিয়ার কাজকর্মে চালচলনে জিন্নাহ এর সাথে কি খুব বেশী অমিল ছিল? আর জিয়ার তো নিজস্ব একটি পোশাকও রয়েছে -- জিয়া সাফারী আর কালো চশমা (যেটি আমরা তারেক জিয়াকেও পরতে দেখি)।

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৯:৩৮

দাসত্ব বলেছেন: হ্যা আপনার যুক্তির বিষয় গুলো ধরতে পারলাম ।
আমি চাই ধর্মীয় গন্ধহীন বাংলাদেশী জাতীয়তাবাদ।
একই সংগে এটাও চাই "অহিংসা পরম ধর্ম " কিংবা হিন্দু ধর্মের এক লাইনের ফিলোসোফি কে সংবিধান এ অন্তর্ভূক্ত করা হোক।

ধর্মের প্রতি শ্রদ্ধাহীন বা ধর্মকে মুছে ফেলা সংবিধান চাইনা ।
তবে ৯০ % যখন একটি নির্দিষ্ট ধর্মের তখন জাতীয় জীবন, কালচার , সংবিধান , রাষ্ট্রীয় কার্যকলাপ সবকিছুতেই এটার একটা প্রভাব থাকবেই।

সূর্যের ছায়া চাদ - পৃথিবীকে ঢেকে দিতে পারে
চাদ - পৃথিবী উল্টোটা পারেনা।

বিশ্বের ম্যাটেরিয়ালিস্টিক - অ্যাবস্ট্রাক্ট সব কিছুই ভারসাম্যের ভেতর দিয়েই চলে ।

নিজেই অফ টপিকে চলে গেলাম।
যাইহোক , আপনাকে ধন্যবাদ

২১| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৯:৪৯

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: স্কটল্যান্ডের মানুষ ই;লিশে কথা বলে, ওদের কৃষ্টি, সভ্যতা ও ই:ল্যান্ডের মতো কিন্তু ওরা "স্কটিস", কেউ ওদেকে ই;লিশ বললে খবর আছে.....

আয়ারল্যান্ডের মানুষ ই;লিশে কথা বলে, ওদের কৃষ্টি, সভ্যতা ও ই:ল্যান্ডের মতো কিন্তু ওরা "আইরিশ", কেউ ওদেকে ই;লিশ বললে খবর আছে.....


আসাম আর পশ্চিম ব;গের মানুষের মত আমরা বা;লায় কথা বলি, আমাদের কৃষ্টি, সভ্যতা ওদের সাথে মিল আছে বালেই কি আমরা বা;গালী.......???

চাকমা, খাসিয়া, সাওতাল, মুর; , হাজ; সব মিলিয়ে আমাদের জাতীয়তা বা;লাদেশী|


যারা আমাদের সব কিছুতেই "দাদা বাবু"দের সাথে মিল খুজে পান ওনারা অবশ্য লু;গি ছেড়ে ধূতির জন্য নে;টা হয়ে দাড়িয়ে আছেন........








২২| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫৪

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: লেখক বলেছেন:

আমি চাই ধর্মীয় গন্ধহীন বাংলাদেশী জাতীয়তাবাদ।


------------->> বা;লাদেশী জাতীয়তাবাদ ধর্মীয় গন্ধহীন| শুধু আমলীগ ও "রাম পন্হী" বাম দল গুলা বার বার ধর্মকে টেনে আনছে তাদের স্বার্থে|

ধর্মের গন্ধ নাই বলেই জিয়ার জাতীয়তাবাদে চাকমা,মারমা, সাওতাল,হিন্দু,বৌদ্ব,খৃষ্ঠান সবাইকে বা;লাদেশী বলা হয়েছে|

১৫ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫৯

দাসত্ব বলেছেন: সাধারন মানুষকেই অসাম্প্রদায়িক হতে হবে।
তাহলে কোন রাজনৈতিক দল বিষয়টাকে নিজের স্বার্থে ক্যাপিটালাইজ করতে পারবেনা।

২৩| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৩

মু আ হাকিম নিউটন বলেছেন: @বিদ্রোহী রণ ক্লান্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের "বাংলাদেশী জাতীয়তাবাদ" কি ধর্মীয় গন্ধহীন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের জিজ্ঞেস করলে কি এই উত্তর আমরা পাব? আমার তা মনে হয় না। আপনার মতে সেটা হতে পারে, কিন্তু তাদের মতে সেটা কোন ভাবেই হবে বলে মনে হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মের গন্ধ রেখেই অধিকতর গর্বিত বলে আমরা জানি। জিয়া কিন্তু চাকমা,মারমা, সাওতাল,হিন্দু,বৌদ্ব,খৃষ্ঠান সবার ধর্মের কথা লিখেন নাই। এটাকে আপনি কি ভাবে ব্যাখ্যা করবেন? তাহলে সবার জন্য বিষয়টি বলা কি যুক্তিযুক্ত হবে? পরিশেষে জিয়ার "জাতীয়তাবাদের" নামে কিন্তু আমরা আমাদের ব্যাখ্যা করা জাতীয়তাবাদ চাপিয়ে দিতে পারি না, তাই না।

বাংলাদেশ রাষ্ট্রের সবার একীভুত অনুভব করার যে জাতীয়তাবাদ সেটি জিয়া বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের "বাংলাদেশী জাতীয়তাবাদ নয়"। নামটি সেই রকম হলেও শুধু নামটি ছাড়া এটি অনেক কিছুকেই অন্তর্ভুক্ত করে না। জিয়ার জাতীয়তাবাদে অন্য ধর্মানুসারীদের জীবনাচরনকে তেমন গুরুত্ব দেয়া হয় নি, এটা স্পষ্ট।

২৪| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৭

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @মু আ হাকিম নিউটন:


বা;লাদেশী জাতীয়তাবাদ বলতে ৫৫৫৬০ বর্গমাইলের সমস্ত জন গোষ্ঠীকে বুজি, সব ধর্মের লোকই এখানে আছে, থাকবে এব: জিয়ার জাতীয়তাবাদ সেটাই নির্দেশ করে|

২৫| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৯

জিয়া চৌধুরী বলেছেন: আমাদের নাগরিকত্ব, জাতীয়তা দুইই বাংলাদেশী। কোথায় কি লেখা আছে তার চাইতে বড় কথা হলো আমাদের হৃদয় কি বলে।
আমরা মিথ্যে দেশপ্রেমের বড়াই করি। দেশপ্রেম কাকে বলে একবার মধ্যপ্রাচ্যে এসে দেখে যান। আরবরা তাদের দেশের স্বার্থের প্রশ্নে কাউকে ছাড় দিতে নারাজ। হোক সে ছোট অথবা বৃহৎ স্বার্থ।

কি লাভ বাংগালী আর বাংলাদেশী বির্তক তুলে। আগে আমরা মনে প্রানে বাংগালী বা বাংলাদেশী হই। যাই হই না কেন নিজের দেশের স্বার্থকে সবচেয়ে আগে প্রাধান্য দিই।
আমরা যে হারে দেশের বিভিন্ন সম্পদ অপচয় ও ক্ষয় করি তাতে কি আমাদের এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা মানায়।

অগোছালো কথাবার্তার জন্য দু:খিত।

১৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:০৪

দাসত্ব বলেছেন: কিছুটা অফ টপিক হলেও আপনার কথা সত্য।
এটার জন্যতো আমরা দায়ী না।
লঙ্কায় গেলেই যারা রাবণ হয় তারাই দায়ী।

২৬| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৯

জিয়া চৌধুরী বলেছেন: আমাদের নাগরিকত্ব, জাতীয়তা দুইই বাংলাদেশী। কোথায় কি লেখা আছে তার চাইতে বড় কথা হলো আমাদের হৃদয় কি বলে।
আমরা মিথ্যে দেশপ্রেমের বড়াই করি। দেশপ্রেম কাকে বলে একবার মধ্যপ্রাচ্যে এসে দেখে যান। আরবরা তাদের দেশের স্বার্থের প্রশ্নে কাউকে ছাড় দিতে নারাজ। হোক সে ছোট অথবা বৃহৎ স্বার্থ।

কি লাভ বাংগালী আর বাংলাদেশী বির্তক তুলে। আগে আমরা মনে প্রানে বাংগালী বা বাংলাদেশী হই। যাই হই না কেন নিজের দেশের স্বার্থকে সবচেয়ে আগে প্রাধান্য দিই।
আমরা যে হারে দেশের বিভিন্ন সম্পদ অপচয় ও ক্ষয় করি তাতে কি আমাদের এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা মানায়।

অগোছালো কথাবার্তার জন্য দু:খিত।

২৭| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:২৬

কিপটে বলেছেন: ভালো লাগল

১৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

২৮| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪০

মু আ হাকিম নিউটন বলেছেন: @বিদ্রোহী রণ ক্লান্ত, সেই ভাবে ব্যাখ্যা করার চেষ্টা আমরা করতেই পারি, সেটা আসল ব্যাখ্যা হোক বা না হোক। কিন্তু কাজে কর্মে সেই ব্যাখ্যা টিকবে বলে আমার মনে হয় না। সব ধরনের জনগোষ্ঠির কথা লেখায়, কাজে, কর্মে বলতে গেলে আমাদেরকে বিসমিল্লাহের সাথে অন্যধর্মের কথাও *সবজায়গায়* বলতে হবে, যেটি স্পষ্টত বলা হয় নাই। আর মুসলিমরা ছাড়া অন্যধর্মের বা অন্য জনগোষ্ঠির লোকজন জিয়ার জাতীয়তাবাদের সেই সার্বজনীন অর্থ এখনও খুঁজে পেয়েছে বলে প্রমান পাওয়া যায় না -- না দলীয় সমর্থক পর্যায়ে, না ভোটে। আমাদের জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবি বলে যারা পরিচয় দেয় তারাও এই "সার্বজনীনতা" ব্যাখ্যার চেয়ে মুসলিম ঘেঁষা পরিচয় দিতেই পছন্দ করেন। সেটি ভাল না মন্দ আমি সেটার কথা এখানে আনব না। জিয়ার বাংলাদেশী নামে জাতীয়তাবাদের "সার্বজনীনতা" কার্যত কতটা সেটা এখানে আলোচ্য। বাংলাদেশী জাতীয়তাবাদ দাঁড়িয়ে আছে মুলত মুসলিম জনগোষ্ঠির "মুসলিম" অনুভুতির উপর। এটাই তাদের শক্তি। এটা থেকে সরাতে গেলে তাকে দুর্বল করে ফেলা হবে। বাঙ্গালী জাতীয়তাবাদীদের সকল ধর্মের ছাতার নীচে দাঁড়াতে গেলে বাংলাদেশী জাতীয়তাবাদীরা অস্তিত্ব হারাতে পারে!

২৯| ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৮

জাতি জানতে চায় বলেছেন: জাতীয়তা অতি অবশ্যই বাংলাদেশী। উপজাতীয়তা ধরনের কিছু যদি থাকে, কেবল সেটাই বাঙালী হতে পারে!

আর এখানে মধ্যপ্রাচ্যকে উদাহরণ হিসেবে আনা হয়েছে, অথচ এরা ঠিক রাষ্ট্রের সংজ্ঞায় পড়ে না!

৩০| ১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৫

জোনায়েদ বলেছেন: যারা বাংলাতে কথা বলে তারা বাঙ্গালী এটা খুব এ সত্যি। তবে এটা জাতীয়তা নয়।
যারা ইংলিশে কথা বলে তাদেরকে english speaker (ইংলিশ বলা হলে আর একটি জাতী বোঝায় বলে) বলা হয় থাকে।
ভারতীয় বাঙ্গালীদের জাতীয়তা কিন্তু বাঙ্গালী নয়। ইন্ডিয়ান!!
আমাদের জাতীয়তা বাংলাদেশ (পৃথিবীর সব জায়গাতে আমাদের তাই লিখতে হয়) ।! আমাদের পাসপোর্টেও তাই লেখা আছে।
যাদের মাতৃভাষা বাংলা তারা অবশ্যই বাঙ্গালী এটা যেমন সত্যি তেমনি জাতীয়তার প্রশ্নে আমরা বাংলাদশী সেটাও সত্য।

১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:০৮

দাসত্ব বলেছেন: সরল - শুদ্ধ চিন্তা।
সহমত

৩১| ১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২০

সাইফুল্যাহ কামরুল বলেছেন: ভালো লাগল

১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:০৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৩২| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৫

পি মুন্সী বলেছেন: আনেক ধন্যবাদ আমাকে আপনার এলেখার লিঙ্ক পাঠানোর জন্য।
নইলে হয়ত জানতেই পারতাম না।

সাধারণভাবে বললে, আপনার লেখা ও মন্তব্যগুলো দেখে খুবই উৎসাহ পেয়েছি। জাটি বিষয়ক ভাবনা আমাদের সমাজে কত ধরণের ধারণা আছে তা জানা যায়। আপনার তোলা পয়েন্ট গুলো গুরুত্ত্বপূর্ণ।
সবাই কথা বলেছে তাদের পর্যবেক্ষণ থেকে। কিন্তু পরীক্ষা পর্যবেক্ষণ গুলো থেকে তত্ত্ব বা সূত্র কী বের হলো একাজটা অনুপস্হিত।

পড়তে পড়তে উৎসাহিত হয়েছি, কিন্তু থামাতে হয়েছে নিজেকে। কারণ আমার কথা এখানে মন্তব্য আটবে না। ফলে ভুল বুঝাবুঝিও হবে। তাই আলাদা বিষয় বানিয়ে বিস্তারে কথা বলব।
আপাতত
Click This Link এই পোষ্ট টা পড়ে দেখতে পারেন।

১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:২০

দাসত্ব বলেছেন: হুমমমমমম

৩৩| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:১২

গরম কফি বলেছেন:
শয়তান বলেছেন: একজন বাংলা ভাষাভাষি হিসাবে আমি আমাদের বাঙালী পরিচয়টাকেই অধিকতর স্বাচ্ছন্দবোধের বলে মনে করি ।
সহমত।

৩৪| ১৬ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪২

নাজনীন১ বলেছেন: ভালো আলোচনা চলছে দেখি।

আচ্ছা, আমার একটা কৌতুহল, যদি বাঙালী জাতীয়তাবাদ গ্রহণ করা হয় সাংবিধানিকভাবে তাহলে অন্যান্য ভাষাভিত্তিক ক্ষুদ্র যেসব জনগোষ্ঠী বাংলাদেশে আছে, তাদের জাতীয়তা কি হবে? তারাও কি বাঙালী জাতীয়তাবাদ গ্রহণ করবে?

আর আমাদের সংবিধানে যেমন শুধু "বাংলা ভাষা"কে সংবিধানের ভাষা ধরা হয়েছে, তেমনি "ইসলাম ধর্ম"কে প্রায়োরিটি দেয়া হয়েছে, কিন্তু অন্য আরো তিনটি ধর্মের স্বীকৃতি দেয়া আছে। কিন্তু অন্য কোন জাতির স্বীকৃতি দেয়া নেই, তাদের ভাষাকেও না। এ ব্যাপারে "বাঙালী" জাতীয়তাবাদ সমর্থনকারীদের মতামত কি?

যাদের ইসলাম ধর্মকে প্রায়োরিটি দেয়াতে আপত্তি, তাদের কি শুধুমাত্র "বাংলা"কে সাংবিধানিক ভাষা হিসেবে কোন আপত্তি আছে?

নাকি গণতন্ত্র শুধু জাতি আর ভাষার ক্ষেত্রে, ধর্মের ব্যাপারেই শুধু গোলযোগ?

১৬ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৫

দাসত্ব বলেছেন: ২০ নং কমেন্টের উত্তর টা আপনাকে সাহায্য করতে পারে।

৩৫| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:১৯

সন্যাসী বলেছেন: বাংলাদেশী জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে করা হয়েছে বলে মনে হয় না। রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করার একটা গুপ্ত লক্ষ্য ছিল এর মধ্যে। তবুও বর্তমানে বাংলাদেশী জাতীয়তাকেই আমি বেছে নিব। সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে তুলে দিয়ে বাংলাদেশী জাতীয়তা চালু করা পরস্পর বিপরীতমুখী অবস্থান তৈরী করেছে। আমি মনে করি সংবিধানে ধর্মনিরপেক্ষতা এনে জাতীয়তাকে বাংলাদেশী রেখে দেয়াটা অনেক বেশি যুক্তিসঙ্গত।

রাষ্ট্রীয় বা সাংগঠনিকভাবে ধর্ম দিনে দিনে জোরদার হলেও ব্যক্তিজীবনে ধর্মের অবস্থান অনেক নিচে নেমে গিয়েছে। ধর্মনিরপেক্ষতাকে আমাদের যারা ধর্মহীনতা বলে দাবি করি তারাও ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসনকে ততটা গুরুত্ব দিই না। বাংলাদেশী জাতীয়তা এবং ধর্মনিরপেক্ষতার পাশাপাশি অবস্থান অন্য ধর্মাবলম্বীদের/আদিবাসিদের মধ্যে আরো দেশাত্মবোধ জাগ্রত করতে পারে বলে আমি মনে করি।

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৪

দাসত্ব বলেছেন: ২০ নং কমেন্টের জবাবটা পড়ে দেখুন।

৩৬| ২০ শে মার্চ, ২০১০ সকাল ৭:৪৬

ওরাকল বলেছেন: ভাই আমার পাসপোর্ট বলছে আমি বাংলাদেশী .......অন্যদেরটা কি বলে ?

২০ শে মার্চ, ২০১০ সকাল ১০:০১

দাসত্ব বলেছেন: ১৯৭২ এ শেখ মুজিবর রহমান এর পাসপোর্টেও কিন্তু জাতীয়তা "বাংলাদেশী" লেখা ছিলো । আসলে বংগবন্ধুর ভেতরে এক ধরনের সারল্য বা বোকামী ছিলো যেটা তার কথা আর কাজের গরমিলে মাঝে মাঝে বোঝা যেতো । এগুলো নিয়ে দেখি ভবিষ্যতে একটা পোস্ট দিতে পারি কিনা ?

৩৭| ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: শয়তান ভাইয়ের সাথে একমত না।

জাতিয় আর জাতীয় পরিচয় ভিন্ন হতেই পারে। সারা পৃথিবীতে এর অসংখ্য উদাহরণ ছড়িয়ে আছে। ঘরোয়াভাবে আর আন্তর্জাতিকভাবে আমাদের আমাদের পরিচয় দুইরকম হতেই পারে।

এ বিতর্ক ভাল লাগে না। বস্তাপচা একটা অযৌক্তিক জিনিস।

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২২

দাসত্ব বলেছেন: হুমমমম

৩৮| ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০২

মামুন বিদ্রোহী বলেছেন: পোষ্টে প্লাস।

রণ ক্লাস্তের কমেন্টগুলা সবসময় আক্রমণাত্বক এবং ইঙ্গিতপূর্ণ যা পোষ্টের মুলভাবকে ভিন্নদিকে নিয়ে যায়। বদমেজাজ পরিহার করেও পোষ্টে পক্ষে কমেন্ট করা যায়।

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৮

দাসত্ব বলেছেন: কই প্লাস তো পাই নাই ?
দিসেনতো আসলে ?!!!! :-*

৩৯| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪৫

মামুন বিদ্রোহী বলেছেন: দিয়ে গেলাম... ;)

২৩ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:১৯

দাসত্ব বলেছেন: ধইন্যা

৪০| ২৩ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৩

সাজিদ বলেছেন: আমি বাংলাদেশি, আমি বাংগালী কোনটাইতো ভুল না। কিন্তু একশ্রেনীর সুশীলদের বাংলাদেশী বলাতে চরম এলার্জি আছে। বোমা মারলেও বাংলাদেশী শব্দটা বের হয় না।

২৩ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:২৯

দাসত্ব বলেছেন: আপনার মন্তব্য প্রসংগে বলি: একবার এক ব্লগার এই কমেন্টটা কোন এক পোস্টে করেছিলেন , আমি সহমত জানিয়েছিলাম:

"দুই বাংলার একত্রীকরনের ক্ষেত্রে পশ্চিম বাংলা ভারত কে ত্যাগ করে বাংলাদেশের সাথে একীভূত হবে নাকি বাংলাদেশ তার স্বাধীন সত্ত্বা ত্যাগ করে ভারতে বিলীন হয়ে যাবে এই প্রশ্নে অখন্ড বাংলার ঝান্ডাধারীরা নিশ্চুপ থাকেন"

৪১| ০২ রা মে, ২০১০ রাত ১:২৩

ডিটেকটিভ বলেছেন: সুন্দর একটা পোস্ট , আমারতো মনে হয় এই পোস্ট টা কোন পত্রিকায় কলাম হিসেবে পাবলিশড হওয়া উচিৎ

০২ রা মে, ২০১০ রাত ১:২৫

দাসত্ব বলেছেন: ধইন্যা , তবে ভালো কথার ভাত নাই কিনা এই দেশে :(

৪২| ১৩ ই মে, ২০১০ বিকাল ৩:০১

বাতাসের ছায়া বলেছেন: ভালো লেগেছে... যুক্তি গুলো অকাট্য..

১৪ ই মে, ২০১০ রাত ১২:৪৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৪৩| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:২৩

বিজ্ঞান বলেছেন: আপনার লিখার অভাব অনুভব করতেছি। কিছু লিখেন না কেন।


এই লিখা টা রি-পোষ্ট করা যায় কি না ??????



২ দিন আগের আপিল বিভাগের রায় নিয়ে আমি একটা পোষ্ট দিয়েছিলাম

"আইয়ুব খানের অটো ডিগ্রী এবং বাংলাদেশি জাতিয়তাবাদ" ।



সময় পেলে ঘুরে আসবেন।







০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:২৮

দাসত্ব বলেছেন: আমিতো লিখতেসি নিয়মিতই।
আমার স্বাধীনতার ঘোষনা নিয়ে ডিওআই সিরিজ পড়সেন?
আমার প্রিয় পোস্ট তালিকার দিকে তাকান।
আর একেবারে লাস্ট পোস্টটা পড়েন।
বাংলাদেশ জিন্দাবাদ কখন প্রথম শোনা গিয়েছিলো সেটা নিয়ে, নিউজ পেপার ক্লিপ দেয়া আছে লন্ডন টাইমসের।
পড়লে বুঝবেন কত মিথ্যা কথা এদেশে প্রচলিত।

৪৪| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৩২

ধ্রুব তারা বলেছেন: প্রথম কমেন্টের প্রেক্ষিতে ইংল্যান্ডের প্রকৃত অধিবাসীরা বলে ইংলিশ, পার্শ্ববর্তী অঞ্চলেও তারা নিজেদের স্কটিশ, ওয়েলশ, আইরিশ বলে পরিচিতি দেয়। যদিও তারা সকলেই ব্রিটিশ (রিপাবলিক অব আয়ারল্যান্ডের নাগরিকত্ব আইরিশ আর নর্দার্ন আয়ারাল্যান্ডের ব্রিটিশ) ন্যাশোনালিটির দিক থেকে। অস্ট্রেলিয়াতে অরিজিনাল রা নিজেদের অসী বলে। নাগরিকত্বে অস্ট্রেলিয়ান। কানাডা আর আমেরিকা বাই কনসটিটিউশন মাইগ্রেটেড মানুষদের দেশ। তাই তাদের কথা আলাদা।

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৪০

দাসত্ব বলেছেন: তারমানে বাংলাদেশী শব্দটা অস্বীকার করা যাবেনা ।

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৪১

দাসত্ব বলেছেন: এটা নাগরিকত্ব না , এটা জাতীয়তাবাদ ।
নৃতাত্ত্বিক পরিচয় বাঙালী।
কিন্তু জাতীয়তাবাদ হবে অবশ্যই বাংলাদেশী।

৪৫| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৪৮

ধ্রুব তারা বলেছেন: আমার যতদুর জানা আছে ethinicity সাধারণত নৃ-তাত্বিক দৃষ্টিকোণ হতেই বিচার করা হয়। বাংলাদেশিকে কিন্তু অস্বীকার করা হয়নি। অবশ্যই বাংলাদেশি আমাদের সর্বাগ্রে পরিচয়। আমাদের নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি। কিন্তু তার সাথে ethinicity থাকতে দোষ কী? আমি ইংরেজি টার্মটা ব্যবহার করছি কারন বাংলা টার্মে ঠিকমত ভাবটা বোঝানো যাচ্ছে না। পৃথিবীর বহুদেশে স্বার্থক ভাবে আছে। আমি নিজে ইউকে থাকি। এখানে জন্ম নেওয়া ব্রিটিশ বাঙালি-রা প্রতিনিয়ত পূরণ করে যাচ্ছে যে তারা ব্রিটিশ এশিয়ান। এতে সমস্যার তো কিছু নেই।

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৫৮

দাসত্ব বলেছেন: দেখেন বাংলাদেশী শব্দটাকে ২ য় শ্রেনীর একটা বোঝা শব্দ বানিয়ে দিয়েছে।
চীফ জাস্টিস হলেন হাসিনা , তাফাজ্ঝল হোসেন হলেন আই ওয়াশ।

এই বিষয়টা নিয়ে আবার ভালো মত একটা পোস্ট দিতে হবে।
জাতীয়তাবাদ হয় পতাকা , দেশের ম্যাপ দিয়ে।
কোন ভাষায় কথা বলি তা দিয়ে নয়।

৪৬| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৫০

ধ্রুব তারা বলেছেন: একজন নর্দার্ন আয়ারল্যান্ডের মানুষের নাগরিকত্ব কিন্তু ব্রিটিশ কিন্তু তার জাতীয়তা আইরিশ। সেখানে তো সমস্যা নেই। তাহলে বাংলাদেশি বাঙালি-রা কেন নাগরিকত্বে বাংলাদেশি আর জাতীয়তায় বাঙালি হতে পারবে না??

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৫৪

দাসত্ব বলেছেন: পাহাড়ী দের জাতীয়তা কি হবে ?
সোনিয়া গান্ধীর মত ক্রিস্টিনার জাতীয়তা কি হবে ?

৪৭| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:০১

ধ্রুব তারা বলেছেন: ক্রিস্টিনা অবশ্যই বাঙালি নয়। তার নাগরিকত্ব বাংলাদেশি আর ethinicity হবে আমেরিকান। পাহাড়িদের তাদের আদিবাস অনুযায়ী ethinicity হওয়া উচিৎ

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:০৯

দাসত্ব বলেছেন: বাংলাদেশী যে সুপেরিয়র অ্যান্ড কালেকটিভ আইডেনটিটি সেটা এবার বুঝলেন আশা করি।
পোস্টের তথ্যগুলোর দিকে তাকান ভালো করে।
পশ্চিম বাংলার ভারতীয়দের জাতীয়তা ইন্ডিয়ান না নাগরিকত্ব ইন্ডিয়ান ?
পাসপোর্টের ছবি দেখেন।
এরা সব জায়গায় ইন্ডিয়ান পরিচয় দিয়ে গর্ব বোধ করে।
গ্যান্জ্ঞাম শুধু আমাদের দেশে !

সব ethinicity যারা একটা নির্দিষ্ট ভূখন্ডে বাস করে সেখানে অবশ্যই জাতীয়তা হবে পতাকা এবং দেশের নাম ও ম্যাপ দিয়ে।

সেখানে ethinicity মিথ্যা হয়ে যায়না।
সবচে বড় কথা হাম্বাদের বাঙালী পনা কলকাতাপনার ছদ্মবেশ।

কলকাতার বাঙালীরা শেখ মুজিবকে পিতা মানবে ?
শেখ মুজিব যদি কোন প্যাটার্নাল সম্মান পেয়ে থাকে তো সেটা বাংলাদেশী শব্দটার ক্ষেত্রে সম্ভব কেবল ।
পোস্টের প্রতিটা পয়েন্ট আতিপাতি করে যাচাই করুন।

নাগরিক্ত্ব নামের একটা হাল্কা শব্দ দিয়ে পতাকা , ম্যাপ , স্বাধীন ভূখন্ডের নাম , জাতীয় ঐক্যগত সব কিছু অস্বীকার করা হয়েছে।

৪৮| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:০২

ধ্রুব তারা বলেছেন: ক্রিস্টিনা অবশ্যই বাঙালি নয়। তার নাগরিকত্ব বাংলাদেশি (সে আবেদন করেছে কি-না জানি না)

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:১১

দাসত্ব বলেছেন: তো তাহলে বাঙালী অজাতীয় ক্রিস্টিনা যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার হয়ে বসে থাকে তখন ?

৪৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৯

আসিফ মুভি পাগলা বলেছেন: ধ্রুব তারা বলেছেন: একজন নর্দার্ন আয়ারল্যান্ডের মানুষের নাগরিকত্ব কিন্তু ব্রিটিশ কিন্তু তার জাতীয়তা আইরিশ। সেখানে তো সমস্যা নেই।

ইংল্যান্ড ও ব্রিটেনকে এক করে দেখবেন না । দুইটা গঠনগত দিক দিয়ে ভিন্ন দুটি আইডেনটিটি ।

১১ ই মার্চ, ২০১১ সকাল ৭:০৮

দাসত্ব বলেছেন: এই পোস্টটা আরো ভালোভাবে ভিন্ন আইডেনটিটির বিষয়টাকে ফুটিয়ে তোলে
ইস্যু : জাতীয়তাবাদ , প্রশ্ন : অ্যাশেজ সিরিজ কয়টি জাতির ভেতরে খেলা হয় ?

৫০| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

তৌফিক জোয়ার্দার বলেছেন: মুগ্ধতা। তবে আরেকটি শব্দের আমদানি অভিধাগুলোকে বুঝতে সাহায্য করে। এথনিসিটি বা নৃতাত্বিক জাতিসত্তা বলে একটি অভিধা আছে। আমেরিকায় বসবাসকারী জনগোষ্ঠী আমেরিকান (বা আপনার দেয়া পাসপোর্টের ছবি অনুযায়ী তারা এটিকে বিশেষণ হিসেবে ব্যবহার এড়িয়ে গিয়েছে), কিন্তু এখানে যে কোন ফর্ম পূরণ করতে গেলেই এথনিসিটি উল্লেখ করতে হয়: যেমন: আফ্রিকান আমেরিকান, হিস্পানিক, ইন্ডিয়ান (রেড ইন্ডিয়ান মূলত), এশিয়ান ইত্যাদি। বাঙ্গালি হিসেবে আমাদের যে এথনিক আইডেন্টিটি আছে সেটিকে অস্বীকার করার কোন উপায় নেই। আমরা বাঙ্গালি অবশ্যই, তবে সেটি এথনিসিটি অর্থে। এই এথনিসিটির মানুষ পৃথিবীর যে কোন প্রান্তেই থাকতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে: 'জাতীয়তাবাদ' আসলে ইংরেজি কোন শব্দের অনুবাদ: nationality, nationalism নাকি অন্যকিছু (for example: ethnicity)? যদি ন্যাশনালিটি শব্দের অনুবাদ ধরে নেয়া হয়, তাহলে তর্কের কোন অবকাশ থাকেনা, কারণ আমাদের হাই কোর্টও বাংলাদেশি ন্যাশনালিটি মেনে রায় দিয়েছে। ইন ফ্যাক্ট্ একে অস্বীকার করার কোন উপায় নেই। কাজেই এটা তর্কে বিষয় নয়। অথচ, পাসপোর্টের ছবি দিয়ে আপনি মূলত: তর্কটিকে ন্যাশনালিটি অর্থে যে জাতীয়তাবাদ তার মাঝে সীমাবদ্ধ করে ফেলেছেন।
এখন আসা যাক ন্যাশনালিজম অর্থে যে জাতীয়তাবাদ সে তর্কে। ন্যাশনালিজম একটি পলিটিকাল সাইন্সের অভিধা। কিছু মানুষ তাদের অসংখ্য আইডেন্টিটির মধ্যে (যেমন একজন মানুষ একই সাথে বাবা, চাচা, সন্তান, মুসলমান, বাঙ্গালি, নোয়াখাইল্লা, কালো, লম্বা এমন অসংখ্য পরিচয় বহন করে) একটি কমন আইডেন্টিটির ভিত্তিতে একতাবদ্ধ হয়, মূলত: কোন রাজনৈতিক প্রয়োজনে, কিম্বা প্রণোদনায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের মানুষ কিন্তু তার বাঙ্গালী পরিচয়েই একত্রিত হয়েছিল। সেই সময়কার ন্যারেটিভ রিভিউ করলে খুব সহজেই চোখে পড়ে বাঙ্গালি বিহারি দ্বন্দ্ব বা আরো অনেক ন্যারেটিভ যেখানে বাঙ্গালি শব্দটিই যুৎসই ভাবে ব্যবহৃত হয়েছে। কাজেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ন্যাশনালিজম অর্থে যদি বাঙ্গালি জাতীয়তাবাদ ব্যবহার করা হয়, ভুল হবেনা মোটেও।
কিন্তু গোলযোগটা বাঁধে দেশ স্বাধীন হবার পর। ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার আয়তনের ভূখন্ডটিতে তো কেবল বাঙ্গালিই বসবাস করেনা। এখানে জয়ের বউ ক্রিস্টিনা আসতে পারে, এখানে বসবাস করে অবাঙ্গালি এথনিসিটির মানুষ, এখানে ঐতিহাসিক ভাবে বসতি গড়েছে নানা এথনিসিটির মানুষ, রয়ে গিয়েছে অসংখ্য উর্দুভাষীও। তাই সময়ের প্র্যাগমেটিক প্রয়োজনে মেজর জিয়া কর্তৃক শুধু ন্যাশনালিটিই নয়, ন্যাশনালিজমের গলুইটাও 'বাংলাদেশি'র দিকে ঘুরিয়ে দেয়াটা বোধগম্য। ইন ফ্যাক্ট, নেশন বিল্ডিংয়ের অমোঘ প্রয়োজনে সবাইকে সামিল করতে এর বিকল্পও নেই। হিউম্যানিটারিয়ান পার্সপেক্টিভ থেকেও বাংলাদেশি জাতীয়তাবাদকে অনেক ইনক্লুসিভ মনে হয়।
কিন্তু এত কথার পরও কথা থেকে যায়। এক. আমরা এখন মুক্তিযুদ্ধ করছিনা। এমন কোন রাজনৈতিক ঐক্যেরও ইমার্জেন্সি প্রয়োজন দেখা দেয়নি যেখানে সবাইকে একমেবাদ্বিতীয়ম রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতেই হবে। দুই. আমাদের বর্তমানের প্র্যাগমেটিজম অতীতের থেকে বিচ্ছিন্ন কিছু নয়; বরং অতীতেরই কন্টিনিউয়েশন। তিন. আমাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে যে ভাষা, সংস্কৃতি, সাহিত্য, রাজনৈতিক ইতিহাস (শশাঙ্ক, পাল বংশের রাজারা- যারা বর্তমান ভারতের ভূখন্ডকে নিজেদের পদানত করেছিলেন) গড়ে তুলেছিলেন সেটিকে ধারণ করতেও 'বাঙ্গালি' ন্যাশনালিজমের বিকল্প নেই। তাই, একটি পরিচয়কে অন্যটির সাথে বিনিময়যোগ্য মনে করিনা। দু'টিই আমার রাজনৈতিক পরিচয়ে রসদ যোগায়। স্বাধীনতা পূর্ববর্তী হাজার বছরের ইতিহাস আমাকে আজকে গঠন দিয়েছে, যা আমার 'বাঙ্গালি' পরিচয়ে বিধৃত। ৭১ পরবর্তী সার্বভৌম দেশ হিসেবে আমার অবস্থান যা আমার বাংলাদেশি পরিচয়ে উদ্ভাসিত। কোনটিই কোনটির চেয়ে ছোট নয়। আমি বাঙ্গালি বাংলাদেশি (ন্যাশনালিজম অর্থে) এবং বাংলাদেশি (ন্যাশনালিটি অর্থে)। একেই আমি বলি ইনক্লুসিভ ন্যাশনালিজম, যা একই সাথে প্রায়োগিক এবং মানবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.