নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈরাগ্য সাধনে মুক্তি,সে আমার নয়...

চোখ কেড়েছে চোখ ,উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক...।

সপ্তর্ষি রাজকন্যা

________•●♥Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ♥●•________ তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে; শিশিরকণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে পদ্মপাতায় জলের বিন্দু হয়ে জানি না কিছু -দেখি না কিছু আর এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্মপাতার বুকের ভিতর এসে। তোমায় ভালবেসেছি আমি, তাই শিশির হয়ে থাকতে যে ভয় পাই, তোমার কোলে জলের বিন্দু পেতে চাই যে তোমার মধ্যে মিশে যেতে শরীর যেমন মনের সঙ্গে মিশে। জানি আমি তুমি রবে- আমার হবে ক্ষয়; পদ্মপাতা একটি শুধু জলের বিন্দুর নয়। এই আছে, নেই; এই আছে, নেই- জীবন চঞ্চল; তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্মপাতার জল বুঝেছি আমি তোমায় ভালবেসে। ________•●♥Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ♥●•________

সপ্তর্ষি রাজকন্যা › বিস্তারিত পোস্টঃ

আমার ভারত ভ্রমণ -৩য় পর্ব (( রূপবান রাজস্থান-জয়পুর )):)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮



আমার ভারত ভ্রমণ --১ম পর্ব (( কালের কপোলে শিশির বিন্দু, তাজমহল-আগ্রা ))



আমার ভারত ভ্রমণ -২য় পর্ব ((আগ্রা ফোর্ট +ফতেপুর সিক্রি ))



আয়তনের বিচারে ভারতীয় প্রজাতন্ত্রের বৃহত্তম রাজ্য রাজস্থান। শতদ্রু-সিন্ধু নদীর উপত্যকা বরাবর প্রসারিত থর মরুভূমি এই রাজ্যের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে।

রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর।আগ্রা থেকে পশ্চিমে ২০০ কি.মি. দুরে অবস্থিত।১৭৪৭ সালে মহারাজা দ্বিতীয় সোয়াই জয় সিং শহরের পত্তন করেন। রাজার নাম থেকেই শহরের নাম হয় জয়পুর। ভারতবর্ষের প্রথম যে কয়েকটি শহর পরিকল্পিতভাবে গড়ে উঠেছিল জয়পুর তাদের মধ্যে অন্যতম।









(ট্রেনের জানালা দিয়ে রাজস্থান)



গর্বের বিষয়,বিদ্যাধর ভট্টাচার্য নামের একজন বাঙ্গালী স্থপতি জয়পুর শহরের ডিজাইন তৈরী করেন প্রচীন হিন্দু স্থাপত্য ও শিল্প-শাস্ত্রের অবলম্বনে।



********** জয়পুর ***********



সকালে আমাদের ট্রেন থামল জয়পুর ষ্টেশনে ।জয়পুর এর আরেক নাম ‘পিঙ্ক সিটি’।১৮৫৩ সালে প্রিন্স অফ ওয়েলস-এর জয়পুর সফরকে স্বাগত জানাতে আতিথ্যের নিদর্শন স্বরূপ শহরের সব বাড়িঘর গোলাপি রঙ করা হয় । সেই থেকে এই নামকরণ ।











( জয়পুর ষ্টেশন )



টিভি তে দেখে কিংবা বই পড়ে রাজস্থানিদের যেমন করে কল্পনা করে নিয়েছিলাম --মেয়েদের দুহাতের কনুই অব্দি শাঁখা-চুড়ি,জমকালো কাঁচ বসানো ঘাঘরা,নানা ধাতুর গয়না পরা থাকবে।আর পুরুষেরা হবে জাঁকালো লম্বা গোঁফ,খাটো ধূতি-ফতুয়া ওয়ালা ।

ভোরবেলা স্টেশনে নেমেই আশেপাশের মানুষ গুলোর মাঝে তেমন কাওকে খুঁজতে শুরু করলাম । কিন্তু নিরাশ হতে হল । বুঝে নিলাম , ঐতিহ্যবাহী পোশাকে ওদের সবসময় দেখা যাবেনা । তবে পুরুষদের কারো কারো মাথায় রাজস্থানি পাগড়ী আর চুন্দ্রি শাড়ীর লম্বা ঘোমটা দেয়া কিছু মেয়ের দেখা মিললো ।



''পদ্মিনী প্যালেস ''-- এটাই ছিল আমাদের হোটেলের নাম । নামটা পছন্দ হল আর হোটেলটাও।নিজের রুমে গিয়ে একটু গড়িয়ে নিলাম বিছানায় । প্রথম দিনে কোন সাইট সিয়িং নেই । তাই তাড়াহুড়োও নেই ।

দুপুরে বেশ জমিয়ে খেলাম স্থানীয় রাজস্থানি হোটেলে।ওরা প্রধানত নিরামিষভোজী।রাজস্থানে সবজীও পাওয়া যায় প্রচুর।ভারতের অনেক প্রদেশের ''থালি'' ই বেশ জনপ্রিয়।''থালি'' একসাথে অনেক ধরনের খাবারে সাজানো থালা বা প্লেট।আমাদের রাজস্থানি থালির মেন্যুতে ছিল--চানা (ছোলা)র ডালের পরোটা,পাঁচমিশালী সবজী কারি,ডাল বাটটি,পালং পনির,পাঁপড়,রশুনের চাটনি,এক ধরনের সবুজ রঙের দইয়ের শরবত আর সবশেষে মিষ্টি মুখের জন্য চুরমা।





( রাজস্থানি থালি )



ট্রেনের প্যানট্রি কারের সুবাদে পালং পনির আগেও খেয়েছি।তেমন একটা ভাল লাগেনি।যে ওয়েটার আমাদের থালি সার্ভ করছিলেন,তার কাছে জেনে নিয়েছিলাম অপরিচিত খাবার গুলো সম্পর্কে।তবে সাথে ক্যামেরা না থাকায় ছবি তোলা হয়নি।এখানকার খাবারের ছবি গুলো নেট থেকে নেয়া।খাবারগুলো দারুণ মজার।ওগুলোর সম্পর্কে কিছু না বললেই নয়।



''ডাল বাটটি'' একসাথে দুইটা আইটেমের খাবার।ছোলা বা মুগের ডাল আর সাথে মশলাদার সবজীর পুর দেয়া শক্ত একরকম পাউরুটি।পাউরুটির বৈশিষ্ট্যটা হচ্ছে,এটা কয়েকদিন আগে থেকে বানিয়ে রাখা হয়।এটা রাজস্থানের মরুভূমি অঞ্চলের খাবার।





( ডাল বাটটি )



''চুরমা'' আসলে লাড্ডু ।ময়দা,প্রচুর ঘি আর চিনি দিয়ে বানানো । সাথে থাকে কাজু,কাঠবাদাম আর কিশমিশ ।





( চুরমা )



আমি নিরামিষ খেতে পছন্দ করিনা । মিষ্টি তো দু'চোখের বিষ । তবে নতুন জায়গায় গেলে সেই জায়গার স্থানীয় খাবার,তা সে যাই হোক টেস্ট করি অনেক আগ্রহ নিয়ে । রাজস্থানের খাবার গুলো বেশ ভাল লেগেছিল । মাঝে মাঝে এখনও মনে পড়লে আবার চেখে দেখতে ইচ্ছে হয়।



বিকেলে বের হলাম ।জয়পুর ঘুরে বেড়াবার উৎকৃষ্ট সময় সন্ধ্যায়,যখন সূর্য এর ফিকে লাল ও কমলা রঙের দ্যুতি ছড়ায়।উদ্দেশ্য শপিং ,

তবে যাওয়ার পথে দেখলাম ''গাইটোর'' নামক জায়গায়,মানসাগর সরোবরের মাঝখানে,রাজা সওয়াই প্রতাপ সিং এর তৈরী জলমহল



মহলের কাছে যাওয়ার ব্যবস্থা নেই।রেলিং ঘেরা পাড় থেকেই দেখতে হয়।

গ্রীষ্মকালে একটু শীতল পরিবেশে থাকার জন্যই এই রাজপুত প্রমোদ ভবনটি নির্মিত হয়।তিনদিকই পাহাড়ে ঘেরা।গোধূলির আলোয় ,লেকের পারে ঠাণ্ডা বাতাসে মন জুড়িয়ে গেল।













( জলমহল )



জল-মহলের ঠিক উল্টোদিকে রাজপরিবারের সমাধি ক্ষেত্র ।আর আছে ৬.৫ কি.মি. দুরে নাহারগড় দুর্গ।রাতের বেলায় বিশেষ আলোয় সজ্জিত হলে যার সৌন্দর্য অবর্ণনীয়!

দূরে পাহাড়ের ওপর দেখা গেল ''অম্বর প্যালেস '' ।

অনেকটা চীনের প্রাচীরের মত দেখতে।মনে পড়ল কাল আমাদের সাইট সিয়িং শিডিউলে ওটার নাম দেখেছি।









( মানসাগরের পাড় থেকে আরাবিল্লী পাহাড় আর অম্বর প্যালেস )



রাস্তায় যেতে যেতে ছোট বড় আরও অনেক প্রাসাদ-দুর্গ দেখলাম।কয়েক মিনিটের জন্য গাড়ি থামিয়ে দেখে নিলাম বিশাল এক প্রাসাদ , হাওয়া মহল ।

রাজা সোয়াই প্রতাপ সিং এই অপরূপ প্রাসাদটি নির্মাণ করান।অবিস্মরনীয় এই স্থাপত্য, যেখানে রাজপুত রমণীদের সয়ম্বর সভা বসতো। বাইরে থেকে দেখলে মনে হয়,এই প্রাসাদে কোন দেয়াল নেই,দরজাও নেই।শুধু সারি দিয়ে সাজানো আছে জানালা ।





( হাওয়া মহল )



বেলেপাথরের জালি পর্দার ৯৫৯টি জানালার আড়াল থেকে পর্দানসীন রাজমহিষীরা বাইরের দুনিয়া দেখতেন।আমার মনে হল,হাওয়া মহলের নামকরণ একদম সার্থক।ভাবলাম,সবগুলো জানালা দিয়ে বাতাস এলে মহলের ভেতরের অবস্থা কেমন হত!





( বেলে পাথরের জানালাগুলো কি সুন্দর! )



চারপাশ দেখেতে দেখতে যাচ্ছি।উজ্জ্বল স্থাপত্যের সাথে যুক্ত হয়েছে রাজস্থানীদের উজ্জ্বল সাজপোশাক।রাজস্থানের রাজপথে উটচালিত যান,কিংবা বাহারি হাতি খুব সাধারণ ব্যাপার।এদের জীবনযাত্রার সাথে এসব সহজেই মানিয়ে যায়।















আগ্রার মত অত কমার্শিয়াল না হলেও কিছু রাজস্থানি বেশ চালাক।আমরা উটের সাথে ছবি তুলতে চাই শুনেই বলল ৫০ রূপি করে দিতে হবে।তবে বুঝিয়ে শুনিয়ে রূপি ছাড়াই রাজি করিয়ে ফেললাম।রাজস্থানিরা আসলে বেশ সাদাসিধে,সরল এবং অতিথি পরায়ণ।

উটের সাথে ছবি তোলা তো হোলই ,পেশতা কুলফি,কাজু কুলফি আর মাঠা শরবতের মজা নেয়াও হল ।ওদের কুলফি গুলো একটু আলাদা স্বাদের আমাদের চেয়ে।প্রচুর বাদাম আর শুকনো ফল মিশ্রিত।একটু বেশি মিষ্টি কিন্তু দারুণ মজা খেতে।



তারপর গেলাম নিউমার্কেটে । জয়পুর চুন্দ্রি কাপড়ের জন্য বিখ্যাত ,যেটাকে স্থানীয় ভাসায় বলা হয় '' বাঁধনি কাপড় '' ।

এছারাও নানা উজ্জ্বল রঙের পোষাক,চুড়ি,কাপড়ের পুতুল আরও কতো যে সুন্দর সুন্দর জিনিসে মার্কেট গুলো ভর্তি ! যা দেখি তাই কিনতে ইচ্ছা করে ।মনে মনে আফসোস করলাম!ইস,কেন আমি বড়লোক না !!!









( রাজস্থান নিউমার্কেট এবং জহুরি বাজারে ঢোকার গেট )



তবে এখানে জিনিস বেশ সস্তা।পুরো ভারতে আর কোথাও এত সস্তা জিনিস পাইনি।চুটিয়ে শপিং করলাম আমরা সবাই ।জয়পুরি চুড়ি,কুর্তি,নাগড়া জুতো,পাথরের মালা,রুপার ছোট গয়না রাখার বক্স,পিতলের সিঁদুরদানী । বিশেষ একধরনের পুতুল আছে,রাজস্থানি সংস্কৃতিতে যার আলাদা স্থান।সেরকম পুতুল কিনবো,আগেই ঠিক করে গিয়েছিলাম।খুঁজে খুঁজে সেগুলোও কেনা হল।









( কাঠের তৈরি রাজা-রাণী পুতুল )



কাঁচ বসানো ঘাঘরা কেনার খুব শখ ছিল আমার।মাঝে মাঝে কিছু নাচের স্টেজ শো করা হয়,সেরকম কোন একটাতে কাজে লেগে যাবে ভেবেছিলাম।অনেক ঘুরেও সেরকম একটা পেলাম না।অথচ টিভি চ্যানেল গুলোয় এমন পোশাক কি অহরহই দেখা যায়!



সন্ধ্যার পরে গেলাম সিনেমা দেখতে ।মজার ব্যাপার,বাংলাদেশের কোন হলে আমার যাওয়া হয়নি।তাই সেই প্রথম আমার হলে গিয়ে সিনেমা দেখা।তবে ভাবতে ভালই লাগলো অভিজ্ঞতাটা হচ্ছে ,''রাজমন্দির'' এর মতে হলে!





( বাইরে থেকে রাজমন্দির )



এশিয়ার বৃহত্তম সিনেমা হল “রাজমন্দির''সুন্দর করে রাজকীয় ভাবে সাজানো হলটা । বিশাল স্ক্রিনে বডিগার্ড সিনেমাটা দেখতে দারুন লাগলো । কেউ কেউ অবশ্য ঘুমিয়েও নিলো মনের আনন্দে ।



রাজস্থানের প্রথম দিন,বোনাস কয়েকটি ছবি----->









( জয়পুর শহর,ছোট-বড় এমন পাহাড়ের কমতি নেই )

















( চলতি পথে চোখে পড়ে সুন্দর সুন্দর প্রাসাদ,বাড়ি-ঘর )





( জলমহলের সামনে আমরা )





( মানসাগর সরোবর )





( হাতি-ঘোড়া-উট ছাড়া কি রাজস্থান মানায়! )

















( রাজমন্দির সিনেমা হল।ভেতরে-বাহিরে আর একটি সুরম্য রাজপুত প্রাসাদ যেন । )





( রাজস্থান দেখবো,অথচ মেহেদী দিয়ে হাত সাজাবো না!তাই কি হয়! )



বেশ রাত হল হোটেলে ফিরতে।তারপরও অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম লবিতে সবাই মিলে।

পরদিন সকালে উঠে শুরু হবে আমাদের রাজপ্রাসাদ, উদ্যান, লোককাহিনী, সংগীত আর নৃত্যের বর্ণময় শহর জয়পুর ঘুরে দেখা।B-)











মন্তব্য ১২১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা রাজকন্যা :)


কত্ত বড় পোস্ট রে ;)


শুভকামনা রইল :)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৪

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ফার্স্ট হয়েছেন,পার্টি দেন । !:#P
আমার সব পোস্টই বড় হয়ে যায়।কি করবো,কিছুই বাদ দিতে
ইচ্ছে করে না যে! :||


●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ আপনাকে ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫১

রেজোওয়ানা বলেছেন: জলমহাল খুব সুন্দর, বেশি সুন্দর লাগে সন্ধ্যে বেলায়..

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ঠিক বলেছেন,আপু।আমরাও ওই সময়টাতেই দেখেছি :-B

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৯

বড় বিলাই বলেছেন: একটা বুদ্ধি পেয়েছি। আমার লেখাগুলোতে ছবি নেই বলে যারা অভিযোগ করে তাদেরকে আপনার ব্লগের ছবিগুলো দেখতে বলে দিব। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৪

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: হাহাহহাহাহাহ !! আপনার কত্ত বুদ্ধি !!!
B-)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৯

বাবুই পািখ বলেছেন: চমৎকার সব ছবি ও তথ্য।

ভালো লেগেছে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ● :-B

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৯

মোঃমোজাম হক বলেছেন: রুপেগুনে মুগ্ধের মতোই কাহিনী লেখা ও ছবি দিয়ে মাতিয়ে ফেললেন। :)

আপনার সব পর্বই আমি পড়ব

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩২

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ● সাথে থাকার জন্য। ভাল থাকুন :) :-B B-)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩১

স্বপ্নরাজ্য বলেছেন: ভাল লাগল। পোস্ট গুলা (১+২+৩) পড়ে তো আমার আজকেই ভারত যেতে মঞ্ছাইতাসে B-)) B-)) B-)) B-)) B-)) । মেহেদী দিয়ে হাত সাজানো টা ভাল হয়েছে :#) :#) :#) :#) :#)

আর দিদিমনি লিংক দুইটা তে মনে হয় একটু সমস্যা আচে :| :| :| :| :| :|

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫০

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনি বলার পর আমিও চেক করে দেখলাম,ঘটনা সত্যি।কিন্তু অবাক ব্যাপার এডিট করে আবার লিঙ্ক দেয়ার পর দেখি,শুধু ছবি বাদে আর সব উধাউ!!! :||
মনে হয় সামুর বাঘ আমার পোস্টেও ভর করছে।এখন বাধ্য হয়ে লিঙ্ক ই বাদ দিয়ে দিলাম। :(

পোস্টগুলো ভাল লেগেছে শুনে খুশি হলাম :-B

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৮

লুকার বলেছেন: এক পোস্ট দুইবার পড়তে জান বের হয়ে গেল!

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: হাহাহহাহাহাহহাহহ... ঠিক করে দিয়েছি :P
আপনার জান আবার যথাস্থানে ফিরে আসুক B:-/

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: রাজকন্যা আপু,যে ছবিটার নিচে লিখা "( চলতি পথে চোখে পড়ে সুন্দর সুন্দর প্রাসাদ,বাড়ি-ঘর )" মানে ( জলমহলের সামনে আমরা ) ছবিটার আগে যে ছবিটা সেটা জয়পুর মিউজিয়ামের,ওখানে না যেয়ে থাকলে আমি বলব বড় একটা মিস হয়ে গেছে কারণ ঐ মিউজিয়ামে মমি আছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২২

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: মিউজিয়াম চলার পথেই চিনেছি।যাওয়া হয়নি।
আসলে প্যাকেজ ট্যুরের টাইট শিডিউলের জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক জায়গায় যেতে পারিনি। :(

আপনার কথা শুনে তো মন খারাপ হয়ে গেল। :((

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৬

গাধা মানব বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৪

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

তবে শুধু কি ছবিই দেখেছেন?পড়েননি কিছুই !
B:-)

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক এইবার ড্রাইভার দেরী করেনি দেখে ভালো লাগলো। ড্রাইভারকে বোনাস!!!!. :P :P

চমৎকার হচ্ছে সমগ্র সিরিজটি। খুবই সুখপাঠ্য। এত বড় একটি পোষ্ট দিতে কেমন কষ্ট করতে হয় তা আমার জানা আছে। নিশ্চয় অনেক প্রিয় সময় বাদ দিয়ে এটার পিছনে সময় ব্যয় করতে হয়েছে।

এই সিরিজের সব কটি লেখাই আমার প্রিয়তে। আপনার ভ্রমন কাহিনী লেখার ধরনটি আসলেই ভালো। চালিয়ে যান। সহযাত্রী হিসেবে আমি আছি। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: খুব বেশি সময় নষ্ট করতে হয়নি অবশ্য।
আসলে,পুরো সিরিজটা আমি ইন্ডিয়া থেকে ফিরেই লিখে রেখেছিলাম।কলেজ ম্যাগাজিনের জন্য।এখন শুধু কপি-পেস্ট করছি।যদিও ছবি দিতে অনেক সময় লাগে।
এটুকু কষ্ট আপনাদের জন্য করাই যায়! B-)

সাথে আছেন বলে অনুপ্রাণিত হচ্ছি।আর :-B :D B:-/ বোনাস এর জন্য ড্রাইভার আপনাকে ১০০০০০০০০০০০০০ টা
●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ● দিল

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৬

বিভ্রান্ত মানুষ বলেছেন: আপনি অনেক ভাল। আমার ভাই কে বিয়া করবেন আপু please. ও BAT a আসে। আইবিএ বিবিএ এমবিএ, ডাক্তার মায়া কুজতাসে। প্লয আপু, প্লয।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনার কথা শুনে পোস্টটা আর একবার দেখে নিলাম।ভুলে আবার আমার সিভি পোস্ট করিনি তো ! :-* B:-) :|

কিসের মধ্যে কি বললেন ভাই !!

যাকগে,আপনার এবং আপনার ভাই এর জন্য শুভকামনা রইলো :P

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

গাধা মানব বলেছেন: পড়ছি। তয় ছবি বেশি ভাল্লাগছে। B-)) B-)) B-)) :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: B-) গোপন কথা বলি--আমারও ছবি দেখতে বেশি ভাল্লাগে

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯

মুকুট বিহীন সম্রাট বলেছেন: চমৎকার ছবি ও বর্ণনা

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আরে ! এ যে দেখি সম্রাট !! B:-/ আপনি আমার মামা নাকি চাচা?
লুল....... :P

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ● :-B

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ১১ নং মন্তব্যটি পড়ে আমি হাসতে হাসতে শেষ। B-) B-) :D :D :D :D

রাবনে বানাদি জোড়ি। !!!!!

হা হা হা হা। জটিল বিনোদন। রাজি হয়ে যান :P :P :P :P :P ;) ;) ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনি হাসতেছেন! আমি তব্দা খাইয়া গেছিলাম! :-&

ভাইরে ,ঘটনা এখনও হজম হয় নাই।মাফ করেন আমারে /:)

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: জয়পুরের গয়না কই আপু???

খাবার আর পুতুলগুলো সবচাইতে সুন্দর!:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: জয়পুরের গয়না গয়নার বাক্সে । ছবি তুলিনি । :P

আপনি প্লেট থেকে নিজ দায়িত্তে চুরমা খেয়ে নিন। ;)

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ১১নং মন্তব্য পড়েতো =p~ =p~
আমি কিন্তু কাহিনী বুঝছি রাজকন্যাপু,আপনার প্রো-পিক দেখেই মে বি ;) :P

ডাক্তার মায়া কুজতাসে। প্লয আপু, প্লয =p~ =p~ =p~

আহারে আমার কোন বড় ভাই নাই,থাকলে আমিও ট্রাই করতে পারতাম =p~ =p~ :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: এক রামে রক্ষা নাই,লক্ষণ দোসর হতে ব্যাকুল !!! :P

ভাইরে ,ঘটনা এখনও হজম হয় নাই।মাফ করেন আমারে /:) B:-/

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২১

Kawsar Siddiqui বলেছেন: ছবি গুলো ভালো লেগেছে :)
লেখাগুলা পড়লে :-< :-< :-< :-<
ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: লেখা পড়লে ঘুম পায় নাকি!!! :(

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬

রঙ তুলি ক্যানভাস বলেছেন: হা হা হা রাজকন্যাপু,টেনশনের কিছু নাই আমাকে নিয়ে,আমার কোন বড় ভাই নাই আর আমিও ভাই না,সো ডোন্ট ওরি,ডু মাস্তি :P B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনাকে নিয়ে মোটেই টেনসিত ছিলাম না,বিভ্রান্ত ভাই কে নিয়েও না।তবে অপ্রস্তুত হইছিলাম 8-|

!:#P !:#P !:#P এত সহজেই মাস্তি ভুলে গেলে আর কিসের রাজকন্যা ! ;)

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৮

কাউসার রুশো বলেছেন: পিংক সিটির প্রেমে পড়ে গেলাম তো!! রাজস্থানি থালি দেখে জিভে জল চলে এলো।
পোস্ট পড়ে রাজস্থান দেখার আগ্রহ বেড়ে গেলা। জয়পুর সুন্দর জানতাম, বর্ণনা পড়ে বুঝলাম আমি যতুটুক জানি তারচেয়ে বেশি সুন্দর

সুপার্ব পোস্ট

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনি অনেক জায়গায় ঘুরছেন, এটাও ঘুরে আসেন। আমার বর্ণনা তখন দুধ-ভাত লাগবে B:-/

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ● প্রশংসার জন্য :!>

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮

শার্লক বলেছেন: দারুন তো। জলমহল যাইতে মন চায়। :(

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২২

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: যান না.।
সময় সুযোগ করে ঘুরে আসুন B-)

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭

কাউসার রুশো বলেছেন: নারে ভাই দেশের বাইরে এখনও যেতে পারিনি।
ঘুরাঘুরি সব দেশের মধ্যেই

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আমারও প্রথম বার যাওয়া।
দেশের ভেতর এখনও কত কি দেখা বাকি ! :(
তবুও ঘুরাঘুরি ইজ ঘুরাঘুরি ।যাইতে পারলেই হয় !:#P B-) :-B

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২১

শিশির সিন্ধু বলেছেন: খাবার ছাড়া ভ্রমন জমে নাকি........চরম লাগলো + +

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনার জন্য আরও খাবার ওয়েট করছে,সাথে থাকুন :P

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৩

তুষার কাব্য বলেছেন: আমার পদধূলি এখনো পরেনি জয়পুরের মাটিতে!আসব অতি অবশ্যই।
চমৎকার ছবি ও বর্ণনা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৮

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: জয়পুর অপেক্ষায় আছে B-)

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

শ।মসীর বলেছেন: কবে যে যাব.......।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৩

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: খুব শীঘ্রই ;)

শুভকামনা রইল B:-/

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

দূরের মানুষ বলেছেন: ভাল লাগলো আপনার ভ্রমন কাহিনী।


আমার ভারত ভ্রমন

অলসতার কারনে রাজস্হান নিয়া আর পোষ্ট দেয়া হয় নি।
সময় পেলে আমার ব্লগে সিংগাপুর ভ্রমন পড়েন। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪০

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ভারত ভ্রমন পরলাম.।
সিঙ্গাপুর টা সময় নিয়ে পড়বো ।

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ● লিঙ্ক শেয়ার করার জন্য :-B

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪

জেমস বন্ড বলেছেন: :) :) আফনেগো কফাল দেখলে নিজেরটারে বাইরাইতে ইচ্ছা করে :(( :((

ঘুড়াঘুরী ভাল লাইগছে


এ ++ :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস , ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস !

দুঃখ নিয়েন না ,সময় আপনারও আসবে।
শুভকামনা 8-|

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৬

উইশ বলেছেন: ইউনিভার্সিটির বন্ধুরা মিলে যাইতে চাই, খরচ কেমন হলো বললে খুব ভালো হতো...........
পোস্টে পিলাচ ++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আমরা ২৫ জন গিয়েছিলাম,বিশ দিনের প্যাকেজ ট্যুরে।একেকজনের ১৪ হাজার করে লেগেছে।
আপনারা কয়েকটা ট্যুরিজম কোম্পানির সাথে যোগাযোগ করে দেখতে পারেন । তারপর যাচাই বাছাই করে নিজেরাই ঠিক করে নিতে পারবেন ।

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ● শুভকামনা রইলো :-B

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৮

ভেজা আকাশ বলেছেন: রাজস্থানের থালি
দেখতে মন চায় খালি :D
রাজস্থানের---
রাজাও নাই, রানীও নাই
শুধু একজন, একাকী.........
রাজকন্যা বড় বেখেয়ালি B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: হেহেহেহেহহেহ.।
ভালই তো ছন্দ মিলাইছেন !
:P
ভার্চুয়ালি থালি খালি করতে পারেন ,নিজ দায়িত্তে

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৩

নক্ষত্রচারী বলেছেন: আকর্ষণীয় সব জায়গা আর বর্ণনা । দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি ;)
আচ্ছা আগ্রায় যান নি ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৮

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আগের ব্লগগুলো দেখলেই উত্তর পেয়ে যাবেন । একটু কষ্ট করে ঘুরে আসুন আগ্রা থেকে ভাই B-)

লিঙ্ক দিতে কিছু একটা সমস্যা হচ্ছে,তাই দিতে পারলাম না :|

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫১

আজনবী বলেছেন: ৯৮ সালে গিয়েছিলাম আগ্রা, জয়পুর, আজমীর, দিল্লী। আপনার পোষ্ট পড়ে ভাবলাম আমার তোলা ছবিগুলো স্ক্যান করে রাখি, মনটাই খারাপ হয়ে গেল। প্রায় ৬/৫ বছর পর ছবিগুলো বের করে দেখি সব এখন শব হয়ে গেছে। চিতায় দেয়া ছাড়া আর কোন রাস্তা নেই বেশীরভাগ ছবির। তবে অবাক হবার বিষয় হলো - ৯০, ৯২তে তোলা কোলকাতা, মুর্শিদাবাদের বেশ কিছু ছবি এখনও অক্ষত আছে, যদিও কালার কিছুটা ফ্যাকাসে হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আহারে !
যাকগে , যেগুলো এখনো ভালো আছে, সেগুলো যত্ন করে রাখুন।
পারলে, আমাদেরও দেখান

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫১

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপু "এক্সট্রিম ট্রেকিং, বান্দরবান-২ " শেষ পর্বে আপনার মন্তব্য দেখে বলছি মানসিক শক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব । আপনি যে পথের ছবি দেখে ভয় পেয়েছেন সে পথে আমাদের তিন বন্ধু ট্রেকিং করেছে (অবশ্যই তারা মেয়ে আর দুইজন জীবনে প্রথম বানন্দরবান গেছে ।) ।
ছবি দেখুন !

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৮

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আমি মোটেই পথের ছবি দেখে ভয় পাই নাইরে ভাই। ওই মন্তব্যটা আসলে আফসোস করে করেছিলাম ।
কারণ যত যাই বলেন,এখনো বাংলাদেশে মেয়েদের কিছু ক্ষেত্রে একটা সীমা মেনে চলতে বাধ্য হতেই হয়।
ইচ্ছে হলেই যা খুশি তাই করা যায়না,ইচ্ছে হলেই পুরোপুরি বন্য হওয়া যায় না ছেলেদের মত । :( ব্যাপারটা সেরকম ছিল ।

তবে,আমি কিন্তু মেয়েরা দুর্গম জায়গায় জেতে পারেনা সেটা বলিনি B-) অবশ্যই পারে।নাহলে এভারেস্ট জয় করলো কি করে :-B

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

মাহতাব সমুদ্র বলেছেন: রাজকন্যা আপনার টাকা আছে আপনি বেড়ালেন কিন্তু আমার যে টাকা নেই???

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৩

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: কথাটা একদমই ভুল। :P
জানেন , পুরো একটা বছর কলেজ হোস্টেলে থাকিনি,২ ঘণ্টার জ্যাম ঠেলে রোজ ক্লাস করেছি।
এই ট্যুরের খরচ জোগাড় করার জন্য ছোটখাটো এমন অনেক কিছুই আমকে স্যাক্রিফাইস করতে হয়েছে ।নাহলে রাজা-রাণীও রাজি হত না । /:)
বড় কিছু পেতে গেলে ছোট ছোট কিছু কষ্ট লুকাতেই হয় ! টাকাটা আমার কাছেও অনেক দামী জিনিসরে ভাই।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো ,যেন ইচ্ছেমত বেড়াতে পারেন B:-/

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪২

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আপু এভারেষ্ট জয়ী মেয়েটার ট্রেনার কিন্তু আমি ---আপু এভারেষ্ট জয়ী মেটোর ট্রেনার কিন্তু আমি । তেতুঁলিয়া থেকে টেকনাফ সাইকেল চালানো মেয়েটিরও সব আযোজনেও কিন্তু আমি ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৪

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ওয়াও ! জেনে খুবই ভাল লাগছে । :-B
আপনাকে স্যালুট ।

৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

অসাধারণ! দেখতে দেখতে চোখ জুরিয়ে গেল!

তবে বোঝা গেল ভালো কনভেন্স করতে পারেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৭

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

চোখ জুড়িয়ে গেল তো বুঝলাম । কিন্তু ভাল কনভিন্স করতে পারি,এটা কেন বললেন বুঝলাম না ! 8-| :P

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৯

রাফাত নুর বলেছেন: উহুরে খাওনের ফডু গুলান ......................... :P

৩৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৯

রাফাত নুর বলেছেন: জানতাম আমার কমেন্টস এর উত্তর পামু না । :(



কমেন্টস গুলান ডিলিট কইরা দিয়েন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৬

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: লেখক বলেছেন: কবে আপনার কোন কমেন্টের উত্তর পান নাই,প্রমান সহ উল্লেখ করেন । এখনি X(

রাত্রে বেলা মানুষ ঘুমায়,এইটাও জানেন না? :P /:) |-)

যাউকগা,
নেন রাজস্থানি থালি ,ইসপেসালি আপনার জন্য।খাইয়া রাগ ভাঙ্গেন । ***মিষ্টি দুইটা আগে খাইয়েন B-) ;) B:-/

৩৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৬

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন:

৩৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

ঐশীকা বলেছেন: পোষ্ট আগেই দেখেছিলাম কিন্তু জানতাম না এটা তুমি লিখেছ...ছবিগুলো দারুন হয়েছে... :-B :-B :-B

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ধন্যবাদ মিতা ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●
:!>

৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

যুবায়ের বলেছেন: দারুন হয়েছে..

২০০২ এ আন্তর্জাতিক পাসপোর্ট করেছি ২০০৫ এ ভারতে বেড়াতে যাওয়ার জন্য ৩ মাসের ভিসাও পেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয় নাই।
বর্তমানে পাসপোট খানার মেয়াদ শেষের দিকে। দেখি নবায়ন করে দার্জিলিং যেতে পারি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ঘুরে আসুন সময়-সুযোগ করে। শিমলা-কুলু-মানালি ও যেতে পারেন।স্বর্গের কাছাকাছি জায়গাগুলো !

শুভকামনা B-)

৪০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

রাফাত নুর বলেছেন: এই যে ফ্রিন্সেস আফু কাওন ডা একডু গরাম কইরা দাও , হেই সকাল ১০:৪৬ টায় দিছো
এহন তো স্ন্ধ্যা হই গেছে, B:-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪০

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: লেখক বলেছেন: আপনার যে গোসসা ! তাতেই তো খাবার গরম হয়ে যাওয়ার কথা
/:)

নিজে ঘুমের জন্য কমেন্টের উত্তর দেরীতে দিলে দোষ নাই। অন্য কেউ দিলেই দোষ , তাই না? B:-/ :P

৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৪

টুকিঝা বলেছেন: সুন্দর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

৪২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৫

রাফাত নুর বলেছেন: নিজে ঘুমের জন্য কমেন্টের উত্তর দেরীতে দিলে দোষ নাই। অন্য কেউ দিলেই দোষ , তাই না?

থাউক বুজি রাগ করিস না।
এই ল তর রাগ ভাংগাবার লাগি আনছি। B-))


সব তর একলার কাউরে দিতে অইবো না , এর বেশি দিতারলাম না, আবুল পকেট মাইরে টেকা মাইরা দিছে। :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৩৪

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আপনি কত ভাল !!!!!!!!!!!!!! আগে বুঝিনাই ভাইজান

৪৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৫

রাফাত নুর বলেছেন: আমার বুচির রাগ কমছে ? B-))

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৩৭

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আব্বার জিগায় !!!!
এর পর থেকে ভাবি ভাত বন্ধ করলে সোজা স্টার এ যাইবেন গিয়া। যত টাকা লাগে,আপনার দুলাভাই দিবো । :!>

৪৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২

রাফাত নুর বলেছেন: লেখক বলেছেন: আব্বার জিগায় !!!!
এর পর থেকে ভাবি ভাত বন্ধ করলে সোজা স্টার এ যাইবেন গিয়া। যত টাকা লাগে,আপনার দুলাভাই দিবো ।
জোছ B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১২

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন:
:P :P :P :P :P

৪৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮

মির্‌জা গালিব বলেছেন: বহুত আচ্ছা।

ফির কাভি দিল্লী আওতো মুঝছে মিলনে মেরি কবর জিয়ারত করনে আজানা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ঠিক হ্যায় গালিব সাহাব #:-S

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩১

Kawsar Siddiqui বলেছেন: এই যে রাজকন্যা , আপনার ছবি ব্লগ দেখতে প্রতিদিন আপনার ব্লগে এসে ঘুরে যাই :(

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আমারও ভাল লাগছেনা। সামুর বাঘের জন্য ছবি আপলোড করা যায় না,তাই পরবর্তী পর্বটা দিতে পারছিনা :((

সাথে আছেন জেনে ভাল লাগলো ভাইয়া,আশা করি আর খুব বেশি অপেক্ষা করতে হবে না :(

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৬

Kawsar Siddiqui বলেছেন: রাজকন্যা , আপনার ফেসবুক আইডি টা দেয়া যাবে কি ? :)
ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবো ? দেয়া যাবে কি :(

৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪

Kawsar Siddiqui বলেছেন: আমার ফেসবুক ই-মেইল এড্রেস : [email protected]

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৮

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: মাফ করবেন, ফেসবুক শুধু আমার কাছের বন্ধুদের জন্য :)

৪৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১২

িনদাল বলেছেন: এই হোটেলে ছিলেন ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আরে হ্যা !! এটাই তো ! আপনিও গেছিলেন নাকি ? B-)

৫০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২০

এসএসনাসরীন বলেছেন: ++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২২

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●
:-B

৫১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৭

Kawsar Siddiqui বলেছেন: আচ্ছ আমার মেহেরবাণি :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৩

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: পরের পর্ব হাজির,মেহেরবানি করে ঘুরে আসতে পারেন :D

৫২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৬

িনদাল বলেছেন: হুম মনে হচ্ছে কাছাকাছি সময়েই গেসিলাম, কারণ আমরাও বডিগার্ড দেখসিলাম, আগ্রাতে। আর মেরে ব্রাদারকে দুলহান, গোয়াতে :)। একমাত্র আমরাই মনে হয় ভার্সিটির স্টাডি ট্যুরে গোয়া আর মুম্বাই গেসি :)

৫৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৯

িনদাল বলেছেন: আজমীর শরীফ যান নাই ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩০

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: গোয়া আমাদের ট্যুর প্ল্যানেও ছিল ।পরে আমরাই বাদ দিয়েছি,কারণ তাহলে সময় বাড়াতে হত আর ট্যুরের পরের মাসেই ছিল আমাদের টেস্ট পরীক্ষা। :(

আমাদের সাথে ওই সময় আরও একটা গ্রুপের দেখা হয়েছিল।আপনি কি সেই গ্রুপে ছিলেন?ওরা বেশ পরিচিত একটি ইউনিভার্সিটির । ;)

আজমির যাওয়া হয়নি

৫৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট আবার ড্রাফটে নিলেন কেন??

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ২ ঘণ্টা কষ্ট করে পোস্ট রেডি করলাম,পাবলিশ ও করলাম।তারপর পড়তে গিয়ে দেখি,পোষ্টে কোন লেখা নাই।সব লেখা মুছে ছবি ব্লগ হয়ে গেছে । কি হল কিছুই বুঝলাম না। ড্রাফট না করে কি করবো, আপনি ই বলেন। সামুর সমস্যা কি তাই বুঝিনা !!! X( X( X( X( X( X( X( X( X( X(

৫৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি একটা কাজ করি, বেশি বড় ছবি ব্লগ দিতে গেলে আমি লেখা গুলো কিছুক্ষন পরপর ওয়াডে সেভ করে নি। আপনি এটা চেষ্টা করতে পারেন। আমি কয়েকবার করে ধরা খেয়ে এখন লাইনে এসেছি। :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: এর আগেও একবার আমি ধরা খেয়েছি।আজ প্রায় অর্ধেকটা সেভ করেছিলাম।পরের টুকু আর লিখতে লিখতে অত খেয়াল ছিলোনা ।
এখন রাগ আর দুঃখ কই রাখবো বুঝতেসি না X((

যাই হোক ,কাল আবার দিবো। কিন্তু বেশি ছবি দিতে গেলেই কি এমন হয়?বলতে পারেন কিছু? :||

৫৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০

নীলপথিক বলেছেন: সুন্দর করে লিখেছেন, গুছিয়ে লিখেছেন কিনা না পড়ে বলতে পারবো না। তবে সামান্য কিছুটা পড়ে বুঝলাম ভারত ভ্রমণটা আপনাকে আবেগ তাড়িত করে বেড়াচ্ছে। আপনার ভেতরের আবেগটা ছুঁয়ে যাক পাঠকদের। শুভকামনা থাকলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৭

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: কোথাও বেড়াতে যাওয়াটাই আমাকে আবেগ তাড়িত করে। আর
প্রথম বার দেশের বাইরে যাওয়া...।
কিছুটা বেশি আবেগ তো থাকবেই B-)

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●
সময় করে পুরোটা পড়ে নিবেন,আশা করি

৫৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২১

নীলপথিক বলেছেন: আমি বেড়াতে ভালোবাসি, কিন্তু আপনার পোস্ট দেখে কেমন যেন সাফোকেটিং লাগছিলো। খুব সহজে পেয়ে গেলে আমরা যেমন পাত্তা দেইনা আরকি। তবে কিছুটা পড়ে বুঝলাম, আপনি বেশ পরিশ্রম করেছেন। একজন পরিব্রাজকের যে যে খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকতে হয় সে কাজগুলো খুব যত্ন করে ফুটিয়ে তুলেছেন। কোন এক জায়গায় ভ্রমন মানে তো শুধু সৌন্দর্য দেখা নয়, সেখানকার খাবার-দাবার, মানুষ, সংস্কৃতি সব তুলে ধরা। সে কাজটা সূচারুভাবে করেছেন (ছবি দেখে বুঝলাম)। পুরোটা নিশ্চয়ই পড়বো। নিজ আগ্রহেই। আরো লিখুন। সাথে আছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৯

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ আবারো ধন্যবাদ ●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

উৎসাহিত হচ্ছি ।
:-B

৫৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৪

মাস্টার বলেছেন: ভারত যদি কোন্দিন যাই, সোজা দার্জিলিং চলে যাবো :D তারপর আগ্রা আর রাজস্থান সিরিয়ালে আছে। মুম্বাই টুমাবি ঘুরার একদম ইচ্ছে নেই।

জলমহল খুব মনে ধরছে :#>


++++

প্রিয়তে

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: সাহস থাকলে শিমলা-মানালি মিস কইরেন।তখন জলমহল মনের কোন জায়গায় ধরছিল,খুঁজেও পাবেন না /:)

৫৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশি ছবি দিলে অনেক সময় এমনটা হতে পারে। সেই ক্ষেত্রে ঘন ঘন সেভ করে কাজ করবেন। ছবি গুলোর লিংক সহ। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: ঠিক আছে,অনেক ধন্যবাদ ভাইয়া :)

৬০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৯

দিকভ্রান্ত একা বলেছেন: আমার হানিমুন ছিলো উদয়পুর-জয়পুর-আগ্রা-দিল্লি-কোলকাতা :) ২০০৯এর ডিসেম্বর

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৯

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: আপনি সৌভাগ্যবান ! ভালবাসার মানুষকে পাশে নিয়ে সুন্দর জায়গাগুলো ঘুরতে পেরেছেন /:)

৬১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৮

আহসান হাবিব হীমূ বলেছেন: আজব রাজ মন্দির এর কথা ভুইলাই গেসিলাম।আপ্নের লেখা পইড়া মনে পরল এতদিন পর। জয়পুর আসলেই উপভোগ্য জায়গা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১০

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: যাক, হীমূ কে পুরনো কথা মনে করিয়ে দিয়েছি ভেবে ভাল লাগছে :-B

৬২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

বোকা ছেল বলেছেন: আফা আন্নের ঘোরার বলগগুলা চাইলাম। বেশ ভালা লাগছে। দেহার পর বেড়াইবার লাই মনটা এট্টু বেশি আনচান করতাছে।
মনে হয় এট্টু ধন্যবাদ পাওয়ার যোগ্য :P :P :P :P
অনুসরণ প্লাস বুকমার্ক কইরা রাখলাম।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

সপ্তর্ষি রাজকন্যা বলেছেন: অনুসরণ প্লাস বুকমার্ক করার জন্য আপনিও বোধহয় একটু ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন ।
তবে আমি আবার দিল দরিয়া মানুস , তাই একটু না, আপনাকে

●Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ অনেক অনেক ধন্যবাদ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ●

:D :D :D

৬৩| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৯

মিজান ঢাকা ব্লগ বলেছেন: আপনার ভ্রমন কাহিনী পড়তে ভালই লাগছে কিন্তু একটা যায়গাতেই খারাপ লাগছে সেটা হল আপনাদের তাড়াহুড়া। আমি যদি কখনো যাই তবে একটা যায়গাকেই প্রাধান্য দেব এবং খুঁটিয়ে খুঁটিয়ে ঐ যায়গাটার সব দেখে আসব। এ ভাবে এক ট্যুরে সব দেখব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.