নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্তদীপ

সপ্তদীপ › বিস্তারিত পোস্টঃ

বাঁচিয়ে দিন আপনার ভাইটাকে ..।.।.।.।.।.।.।.।

১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২০

কিছুদিন আগেও একসাথে ফুটবল

খেলেছিলাম, ক্রিকেট খেলেছিলাম,

ক্লাসে বসে একসাথে গল্প,

একসাথে পরীক্ষা দিয়েছিলাম।

সে মাঝে মাঝেই বলতো দোস্ত আমার

খুব মাথা ব্যথা করছে রে!

আমরা দুষ্টুমি করেই বলতাম

প্যারাসিটেমল ২ বেলা।

গতকাল

আমরা সবাই রেজাল্ট পেলাম। মঞ্জু পঞ্চম

শ্রেনীতে ট্যালেন্টপুল

এবং জেএসসিতে জিপিএ ৫ পেয়েছিল।

এসএসসিতেও এই

অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েও যথেষ্ট

ভালো করেছে। রেজাল্টের পর

আমরা সবাই খুব মজা করেছিলাম স্কুলে।

একসাথে সবাই ফটো তুলেছিলাম। তখন

আমরা সবাই ছিলাম। শুধু একজন নেই।

সে এখন ঢাকা পপুলার হসপিটালে।

শুয়ে আছে আইসিইউতে। বাঁচবে?

নাকি বাঁচবে না? আবার ফিরে আসবে?

নাকি আসবে না? এমন অবস্থাতেই

সে আছে। ব্রেইন টিউমার। টিউমার

থেকে ইনফেকশন। ২ মাস

থেকে সে শুয়ে আছে।

সে জানে না জগতটা এখন কেমন। ১৩

তারিখে জরুরী অপারেশন হয় তার।

জ্ঞানহীন ভাবে পড়ে আছে এখনো। এখন

পর্যন্ত ১৫ লাখ খরচ হয়ে গেছে। তার

মধ্যবিত্ত পরিবার এই খরচের পর এখন প্রায়

নিঃস্ব। এখনো অজানা আরো কত খরচ

হবে। খরচ না পেলে হয়তো মঞ্জুকে আর

দেখা যাবে না আমাদের সাথে।

আমরা সবাই মিলে একটু করেও

যদি সাহায্য

করি তাহলে মঞ্জুকে হয়তো আমরা আবার

ফিরে পাবো।

বায়োঃ

নামঃ শাহাদাত হোসেন মঞ্জু

পিতার নামঃ মোহাম্মদ রফিকুল্লাহ

গ্রামঃ বিষ্ণুপুর

পোষ্ট অফিসঃ কুতুবের হাট।

উপজেলাঃ সেনবাগ।

জেলাঃ নোয়াখালি।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ

Mrs. Ferrous Nahar Chowdhury

A/C No. 4364688

NCC Bank Limited

বিকাশ নাম্বারঃ

01716301720

event link: Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১৩

রায়ান ঋদ্ধ বলেছেন: বেঁচে থাকুক প্রতিটি প্রাণ, সতেজতায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.