নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাবেন সবই ঋণাত্মক , এটা শুধু ঝটকা দেবে

ঋণাত্মক

ঋণাত্মক › বিস্তারিত পোস্টঃ

আমরা ক্ষমা চাই

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৫২

আবার আসছে একাত্তর, আবার আসছে ২৫শে মার্চ, জগন্নাথ হল আবার হামলা হবে, জাতি কাদবে আর একবার, এর দায় কে নেবে। একাত্তরে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছিল, এবারও তাই হবে। ভাই শিবির কর্মীরা যদি তোমাদের সংখ্যালঘুদের প্রতি এতো ক্ষোভ থাকে, তাহলে তাদের আল্টিমেটাম দিয়ে দাও তারা এদেশ থেকে চলে যাবে। কোন প্রবলেম থাকবে না, তোমরা তোমাদের সোনার পাকিস্তান বানিও,তবু এই নিরীহ গরিব মানুষগুলুকে আখে রাতের স্বপ্নে ভাসিয়ে মানুষ গুলুকে আত্মহননের পথে ঠেলে দেবেন না। আপনারা উপরে বসে তাকিয়ে তাকিয়ে মজা দেখেন, আর এই নিম্নবিত্ত মানুষ গুলুকে মরতে পুলিশের সামনে ঠেলে দেন। পারলে নিজে এসে বুক ছিতিএ সামনে এসে দাঁড়ান, জানি সম্ভব না কারন তেলাপোকার মেরুদণ্ড থাকে না। আর কথা দিচ্ছি আমরা হিন্দুরা তো যাবই আর সাথে করে অই নাস্তিক গুলাকেও নিয়ে যাব যদি আপনারা আল্টিমেটাম দেন, এই নিরীহ মানুষের লাশ দেখতে দেখতে ক্লান্ত, আর আমরা তো সেই ১৯৪৭ থেকে মরেই আসছি, কিছু হইলেই হিন্দুদের উপর হামলা । মনে হচ্ছে আমরা কোরবানির গরু, বলির পাঁঠা, আমরা এ থেকে মুক্তি পেতে চাই।

অনেক ক্ষোভ, যন্ত্রণা থেকে এই কথা গুলু লিখলাম কারো মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত,



শেষ করব আমাদের দেল্লু রাজাকার সরি উনি তো মাওলানা, উনার কথা দিয়ে, উনি বলেছেন, আমি সমাজ পরিবর্তন করতে চেয়েছি তাই আজকে আমাকে ফাসির রায় দেয়া হল



আমার প্রশ্ন হলঃ খুন, ধর্ষণ, লুণ্ঠন করে উনি কোন সমাজ গঠন করতে চেয়েছিলেন?



আশা করি জামাত পন্থিরা সদুত্তর দিলেন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১২

খইকাঁটা বলেছেন: নারে ভাই আপনি হিন্দু বলে এদেশ থেকে চলে যেতে হবে এটা আমার ইসলামের শিক্ষা নয়। আপনি এদেশে থাকবেন নিরাপদে এটা বরং একজন মুসলাম হিসাবে আমার দায়িত্ব। কিন্তু আমরাইতো এদেশে সংখ্যালঘু, তাই আপাতত ইচ্ছা থাকলেও পারছিনা।
এবার অন্য কথায় আসি, ৭১ আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমি জানি না। আমার এ ব্যাপারে জ্ঞান শুধুই ইতিহাসের ছাপাগুলি। ভাই ততকালীন সময়ে রাজাকার যারা ছিলেন তারা সবাই জামায়াতের কেন্দ্রীয় নিয়ন্ত্রনে ছিলেন এমনটা বিশ্বাস করতে আমাকে বলেন কেন? যুদ্ধাবস্থার একটা দেশে সৈনিকরা কি পুরোপুরি নিয়ন্ত্রনে থাকে? রাজাকারের নেতা থাকা আর মানুষের উপর অমানবিক নির্যাতন করা কি এক কথা। যাদেরকে আটকে আপনারা নানান অপবাদ দিচ্ছেন তাদের কাউর নিজের এলাকায় গিয়ে কি আপনি নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করেছেন? আপনার মনে কি প্রশ্ন আসে না স্বাধীনতা পরবর্তী সময়ে কি করে এ লোকগুলো তাদের চরিত্র আমূল পাল্টে ফেলল? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন চরিত্র লুকানোর জিনিষ নয়। গত ৪০/৪২ বছরে রাজাকারীয় সমস্ত বৈশিষ্ট যাদের মধ্যে দেখে আসছেন তারাই এখন রাজাকারদের বিচার করছে দেখেও কি আপনার বিবেক তাদেরকে অন্ধ সমর্থন দিবে? যদি দেয় তখন শিবিরের অবস্থান যদি আপনাদের বিরুদ্ধে হয় তাহলে আপনি একথা বলতে পারেননা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বরং আপনারা সংখ্যাগুরু। আপনারা আপনাদের অবস্থান ঠিক রাখেন জামাতীরা মনে হয় না আপনাদের কিছু করতে যাবে। তাদের ক্ষোভ আওয়ামীলীগের বিরুদ্ধে। আপনারা আপনাদের কপালে ঝুলানো আওয়ামীলীগীয় ট্যাগটা খুলে রাখেন। যদি বলেন আপনি আপনার অবস্থানে সৎ, আপনি বঙ্গবন্ধুর সৈনিক, আপনি বাঙ্গালী তাহলে প‌্যানপ্যান বন্ধ করেন। বিশ্বাসের যুদ্ধে একপক্ষ আরেকপক্ষকে মারবে এটাইতো নিয়ম। জামায়াতের যত লোক একদিনে মারা গেল, এক বছরেও আপনাদের অত লোক মারা যায়নি।

আপনার ভাষাতেই বলি, অনেক ক্ষোভ, যন্ত্রণা থেকে এই কথা গুলু লিখলাম কারো মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.