নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাবেন সবই ঋণাত্মক , এটা শুধু ঝটকা দেবে

ঋণাত্মক

ঋণাত্মক › বিস্তারিত পোস্টঃ

একজন প্রকৃত বন্ধু

১২ ই মে, ২০১৩ ভোর ৬:১১



আমরা সামজিক জীব। মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপনেই জীবনের সুখ খুঁজে পাই। আজ আমি বলব আমদের জীবনের এক জন আদরশ বন্ধুর কথা যার প্রতিনিয়ত ছোঁয়া আমাদের জীবনে থাকে অথচ তাকে আমরা কখন মূল্যায়ন করি না। জীবনের স্রোতে আমাদের ভুলে তাকে নিয়ে ভাবার সময় আমাদের থাকে না। আমাদের সম্পর্কটা আমরা ঠিক বুঝি না, তাই তাকে এত অবহেলা। তবু সেই বন্ধু আমদের প্রতিনিয়ত জীবনের পথে বেঁচে থাকার শক্তি যোগায়।

আমাদের মা।

কষ্টকর হলেও সত্য আমরা মাকে কখনই বন্ধু মনে করতে পারি না। আমার যখন খুব ছোটবেলা, আমি আমার বন্ধুদের পাই নি আমার খেলার সঙ্গী হবার জন্য। আমার সেই অবুঝ কথা গুলু শুধু একজনই বুঝতে পারত, আমার মুখে সেই বন্ধুটিই খাবার তুলে দিত। আমার সাথে রাত দিন জেগে থাকত। আমার দুষ্টুমিগুলু দেখত মজার চোখে। আমি ও নিঃস্বার্থভাবে সেই বন্ধুটিকে মজা দিতাম। আমার যখন বয়ঃসন্ধি, নতুন জলের জোয়ার আসলে সেই আমকে আগলে রেখেছে। আমার ছোটবেলাতে কতো কিছু করেছি। প্রায় সব কিছুই কনফেসান এর মত মা কে বলেছি। এখন কেন বলতে পারি না। বুঝতে পারি না একমাত্র মা ই আমকে সঠিক পথ দেখাতে পারে। অথচ এদিক সেদিক থেকে কতো ধরনের পরামর্শ করি। মাকে আমরা বন্ধু ভাবতে পারি না কারন মা কোন খারাপ কাজের অনুমুতি দেন না। যেটা একজন ভালো বন্ধুর সব চেয়ে বড় গুন। মাকে আমরা বন্ধু ভাবতে না পারার কারনেই অনেক শিক্ষিত ছেলেমেয়ে মাকে রেখে আসে ওল্ড হাউসে। অথচ এই বন্ধুর হাত ছাড়া আমরা একদিন চলতে পারতাম না, আর এখন হা হা হা...



মা তোমার ছেলে এখন অনেক বড় হয়েছে, বুঝতে শিখেছে, তুমি তো ঘরের কনে কাজ করে সারাটা জীবন কাটিয়েছ, তোমার ছেলের বউ ডাক্তার সে সারা দিন কতো কাজ করে কতো মানুষের সাথে মেশে, বুদ্ধি নিতে হলে তার কাছ থেকে নেব তুমি কে?

ভাই মাকে বন্ধু হিসাবে দেখলে আপনি ফিল করতে পারবেন মা কতো বড় বন্ধু এবং এই বন্ধু যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সেচ্ছায় আপনাকে ছেড়ে যাবে না। বন্ধুর মূল্যায়ন করুণ নয়ত বুঝতেও পারবেন না আপনার জীবন থেকে কি হারিয়ে গেছে।।

মাকে কষ্ট দেই প্রতিদিন, তবু হাসিমুখে মা আমাকে আগলিয়ে রাখে, এমন হাসিমুখ রেখে আমি যাই কি করে?

মা আজ বড্ড একা, বড় হয়ছি আমি,

প্রতিদিন আর হয় না কথা , হয় নেয়া হামি,

রোজ রাতে আর হয় না গল্প শোনা, কোথায় গেলো সেই রুপকথার রাত,

হাজার গল্প শুনা, রাজার কুমার কোটাল কুমার পক্ষীরাজ সে ঘোড়া,

কেড়ে নিল কেজে সেই আজব সময়, আমার ঘুমে গল্প শোনা,

কে রে তুই কোন দৈত্য দানো সব যে কেড়ে নিলি,

কেড়ে তুই কেড়ে তুই,

সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্যে

তুই কেড়ে, তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে।



মা দিবসে সকল মা দের প্রতি আমার বিনীত শ্রদ্ধা।

জননী তুমি মোরে

দিও ঠাই তোমারি চরণের নিচে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:১০

সাহারিয়ার বলেছেন: ভালো লাগলো...

২| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭

ঋণাত্মক বলেছেন: আপনার কথা আমায় উৎসাহিত করল। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.