নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাবেন সবই ঋণাত্মক , এটা শুধু ঝটকা দেবে

ঋণাত্মক

ঋণাত্মক › বিস্তারিত পোস্টঃ

জুলেখার জীবন

১০ ই জুন, ২০১৩ দুপুর ২:১১





স্বপ্ন তার বুনট ধোঁয়া হয়ে উড়ে যায়,

পাশবালিশে মাথা রাখার স্বপ্ন প্রতি রাতেই আসে,

হয় না স্বপ্ন ছোঁয়া, ঐ ইটের ভাটার মতই উড়ে যায়,

কালো ধোঁয়া স্বপ্নের মুখে কালিমা একে দেয়,

রহিম প্রতি রাতেই আসে, ছিঁড়ে খুবরে ধরে রাখে,

একটা মানুষের স্বপ্ন তাই প্রতি রাতেই আসে,

ঐ সুন্দরী ম্যামদের যে রকম আদর করে তাদের বাবুরা,

গয়নাগাটি দিয়ে ভরিয়ে রাখে, রাতে এসে মিষ্টি করে চুমু খেয়ে,

চুপটি করে শুয়ে পড়ে, হয় না কিছুই ,

শুধু স্বপ্ন দেখা, তারপরও ওরা স্বপ্ন দেখে,

হোক অলীক কিংবা ধূসর ,তবুও তাদের মতো একটা দিন কাটাতে চায় সে,

স্বপ্নের মতো করে,

জুলেখাদের জীবনে স্বপ্ন স্বপ্নই থাকে সত্যি হয় না,

বাবুদের কাছে গিয়ে দেখেছে, বাবুদের আর রহিমের মধ্যে কোন পার্থক্য নেই,

নেই কোন অমিল, শুধু বাবুরা ভয়ে কনডম পড়ে আর রহিম পড়ে না,

বাবুরা টাকা দেয়, রহিম টাকা নেয়,

জুলেখাদের জীবন সত্যি মধুময়, সবাই মধু নেয় কিন্তু ,

ফুলের কি ইচ্ছা একটি বার পুঁছেও না, পাছে ফুল যদি সুগন্ধির আবদার করে,

ভালো থেকো জুলেখা, এই সমাজ, আমি, আর ঐ বাবুদের সাহস নেই ,

তারা শুধু ভোগ করতে জানে আর জানে তোমাদের নিচে নামাতে,

কারণ যে নিচে নেমে উপরে উঠেছে তার সাধ্য কি অন্যকে উপরে তোলে,

তোমরা উপরেই থাকবে, তবু এই সমাজ তোমাদের দিনে গালমন্দ করবে,

আর রাতে টেনে নিয়ে বিছানায় যাবে, তবু তুমি উপরেই থাকবে,

কারণ তোমরা বুঝো একটা মানুষ কতটা নিচে নামতে পারে।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.