নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাবেন সবই ঋণাত্মক , এটা শুধু ঝটকা দেবে

ঋণাত্মক

ঋণাত্মক › বিস্তারিত পোস্টঃ

নবনীতার ভালোবাসা

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৪

বৃষ্টির জলগুলো তোমার চোখের জলের মতো,

নবনীতা তুমি কি কাঁদছ?

জানি আমায় ভেবে তোমার চোখের জল ঝরবে না,

নীরবে রয়ে যাবো আমি, তবে কার জন্যে তোমার এ অবিম্রেশ দুঃখ,

তবে কি অন্য কেউ যে আমার থেকেও বেশী তোমায়!

না! আমার থেকে বেশী কেউ তোমায় ভালোবাসা দিবে না,

দিতে পারে না, আমার গভীরতা মারিয়ানাআ ট্রেঞ্জ এর চেয়েও গভীর,

এতো সহজে ঐ রকম কেউ হতে পারে না,

তুমি আমার সত্তার অন্তরালে, ভাষায়, মনের প্রকোষ্ঠে অধিষ্ঠান করে আছো,

তোমাকে নিয়ে যে ঘর সাজিয়েছি আমি তা তাবৎ পৃথিবীর কোথাও খুঁজে পাবে না,

শীতাতপ ব্যবস্থা না থাক দুটো তালপাখা আছে,

তুমি ঘুমাতে ভালোবাসো তাই মখমলের চাদরের বিছানা না দিয়ে,

আমি আমার বুকের শান্ত হৃদয় দিয়েছি বিছানায়,

এক ঘুমে পার করে দেবে অনন্তকাল,

ভাবছ আমার কি হবে? তোমাকে বিহীন এতোটা দিন কাটিয়েছি,

আরও কয়েককাল আমার অপেক্ষা আমি ধরে রাখতে পারবো,

জানি তুমি জেগে উঠে আমাকেই খুজবে।

আমি পাশে দাড়িয়ে বলব, ঘুম ভাঙল তবে, ঠোটটা এগিয়ে দেবে,

পরম মমতায়, সিক্ত হব ভালোবাসায়,

তোমার আর যা কিছু প্রয়োজন সবই পাবে তুমি,

তবে তা আমার রক্তে, আমার হৃদয় দিয়ে গড়া,

কেউ কি পারবে নবো বলো,

তোমায় এতোটা গভীরে ভালবাসতে? আমারতো ,

সন্দেহ হয়, তবে তুমি যাকে চিন্তা করছ,

তাকে জানিয়ে দিও যদি দুঃখ দেয় ,তবে

ধর থেকে মাথাটা আলাদা করতে আমার দশ সেকেন্ড সময় লাগবে,

তবু তোমার মন ভালো হল না, পাগলী তুমি,

এখন কান্না বন্ধ করো, আমি আসছি তোমার ভালোবাসা নিয়ে,

নিজে পাইনি বলে তোমাকেও পেতে দেবো না,

অতোটা সার্থপর এখনো হয়ে পারিনি,

তুমি কান্না থামাও, আমি আসছি।

নবনীতা তুমি ভালোবেসে ভালো আছ তো?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯

হরিণা-১৯৭১ বলেছেন: "
আমার থেকে বেশী কেউ তোমায় ভালোবাসা দিবে না,
দিতে পারে না, আমার গভীরতা মারিয়ানাআ ট্রেঞ্জ এর চেয়েও গভীর,
এতো সহজে ঐ রকম কেউ হতে পারে না, "

-সবাই তা ভাবে

২| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: কবিতা বুঝিনা :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.