| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালিনী
এক রাত্রি শুধু একটি রাত
গিয়েছিনু বৈতালী-ঘরে,
সেই অসহ্যে ঝাঁপ দিতে চাইলে
পদ্মার উন্মাদ জলে ।
তখন বনের পাখি খেয়ালি গায়,
গোধূলি-রাঙা তোমার শিরীন ঠোঁট
তিরতিরে কেঁপে গেল,
অরুন-রাঙা সোনা-মেঘ মুখে কালি পরে ছিল ,
আর মালতি ফুল তোমার কোমল তনু
হয়ে গেল শুষ্ক কাঠ ।
থমকে গেল বিশ্ব-বীণা !
থেমে গেলো ধ্রুপদী-গান !
এখন তুমি সীমন্তিনী, দুয়ার খুলে ঘুমাও
রোজ রাতে চুরি হয় তোমার মৃণাল-দেহ ,
তোমার মৃন্ময়-মোদির মধুর মাধুকী
লুট করে অন্য সন্ত্রাস,
তবু দীগন্তের শ্রাবণ মেঘ চোখে
শুন্য তুমি ফিরে এসে দেখো তো একবার
আজ়ো কাঙাল আমি কোন কালিনীর ।
©somewhere in net ltd.