নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনাহূত

একেবারে এলোমেলো প্রকৃতির ।

সাজেদুর রহমান স্বদেশ

এলেবেলে ।

সাজেদুর রহমান স্বদেশ › বিস্তারিত পোস্টঃ

কবিতা--- চন্দ্রলেখা

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯



চন্দ্রলেখা



বেদনার বাণে টনটন করে বুক,

পাষাণ ভার জল হয়ে ভেসে যায় হাওয়ায় হাওয়ায়,

খুলির গায়ে ফেটে পরে দুর্নিবার বেদনার আক্রোশী রক্ত-স্রো্ত ।



কষ্টের আঁচল গাঁয়ে তিরতিরে কাঁপে ছটফটে প্রাণ

গলাকাঁটা পায়রাটির মতো ,

উৎসব রাতে পড়ে আছে সর্বনাশা মন

উৎসবহীন সকাতর চোখে ।



তুমি কোন দিন জানবে না চন্দ্রলেখা ,

তোমার অবজ্ঞার ব্যথায়

আমার হাত কাঁপে

আমার চোখ ভুল দেখে

মামড়ী বুক আঁতকে মরে

মাথার মগজ বিষাদ যন্ত্রনার সুনীল জলে ভেসে বেড়ায় ।



চন্দ্রলেখা,

এখন মানুষের মুখ দেখে ভয় লাগে,

মানুষের ভিড়ে এলে মনে হয়

আমি আর মানুষ নেই !

তবু তুমি জানবে না

তোমার অবহেলা অনাদরে

সেই কবে থেকে

আমি কেমন যেন হয়ে গেছি ।



সাজেদুর রহমান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.