নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলদের চিকিৎসার কাজে নিয়োজিত (শুধু এই সাইটের) ০১৭১৭-৫২৩৮০৮

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: [email protected] এই আইডি তে..এড কইরেন...

সায়েন্স জোন

আমি দেখিনি, আমি জানিনি, আমি শুনিনি অনেক কিছু............. আমি চাইনি, আমি পাইনি, তবু ঘুরেছি.............................. তোমার পিছু।

সায়েন্স জোন › বিস্তারিত পোস্টঃ

;) মাচুপিচু- পেরু

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৬

চলুন সোজা পেরুতে যাওয়া যাক। হ্যাঁ, পেরুর বিখ্যাত মাচুপিচুর কথাই বলতে চাচ্ছি, যেটি বর্তমান সময়ের নতুন সপ্তাশ্চার্যের একটি। মেঘরাজ্যের এক অপূর্ব সুন্দর শহর এই মাচু পিচু। ইনকারা এই রহস্যময় শহরটি নির্মাণ করেছিল। আন্দিজ-এর ওপর প্রায় ৮০০০ ফুট উচ্চতায় মেঘে ঢাকা পেরুর মাচু পিচু জনবসতি তৈরি হয় ইন্কা সভ্যতার সম্রাট পাচাকুতেক এর সময়। সেটা পনেরোশো শতকের দ্বিতীয়ভাগ। খুব সম্ভব মহামারির কারণে ইন্কারা এই নগর ছেড়ে চলে যায়।

তারপর শত শত বছর এই শহরটি লুকিয়ে ছিল জঙ্গলের মাঝেই, তখনো কারও চোখেই পড়েনি সেটি। সবশেষে ১৯১১ সালে হিরাম বিংহ্যাম এর চেষ্টায় খুঁজে পাওয়া যায় মাচু পিচুর ধ্বংসাবশেষ। মাচু পিচুর এই বসতিতে শুধুমাত্র ২০০টি বাসভবন ছিল এবং সেখানে প্রায় ১০০০ এর মতো মানুষ বসবাস করতো। ধারণা করা হয়, মাচু পিচুতে আবাদযোগ্য অনেক জমি থাকায় ইন্কারা এখানে বসতি স্থাপন করেছিল। কিছু প্রতœতত্ত্ববিদগণের মতে, এখানে ইনকা জনবসতি গড়ে উঠেছিল শুধুমাত্র কোকো চাষের জন্য। কিন্তু মাচু পিচুর রহস্য উদঘাটন করতে গিয়ে বেড়িয়ে এসেছে একটু ভিন্ন তথ্য, আর সেটি হলো- বিশেষ করে ধর্ম সংক্রান্ত উৎসবাদি এবং অন্যান্য উৎসব পালন করার জন্য নির্মিত হয়েছিল এই শহর। এই শহরে রয়েছে অনেক ধর্মীয় উপাসনালয়, যেগুলো অতি শতর্কতার সাথে নির্মাণ করা হয়েছিল। যার মধ্যে একটি হলো- সূর্যদেবের মন্দির।

যা খুব নিখুঁত পাথরের কারুকাজ দ্বারা নির্মিত একটি অর্ধবৃত্তাকার মিনার। যা মানমন্দির হিসেবে ব্যবহৃত হতো। ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় কাছের ঝর্ণাতে গোসলের কাজটি সাড়া হতো। কন্ডোরের মন্দিরে ইনকার চিত্রকররা পাথরে একটি বিশালাকৃতির শকুনের ছবি খোদাই করে, যার কারণ আজও অজানা।



*ভাই জায়গাটা কিনছি...........

প্লট বিক্রয় করুম কিনবেননি ????????? ;)

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: আমারে একটা ঘর দিয়েন।।প্রথম বুকিং মারলাম।

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০

সায়েন্স জোন বলেছেন: ফিকাচে....তোমার লাইগা ৫০% ডিসকাউন্ট

২| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬

পারভেজ রবিন বলেছেন: ঐ এলাকায় আমার এক দুস্ত থাকত। এক শালা স্প্যানিশ, কি জানি নাম? ওহ, পিজারো, ওই বদমাইশটা দুস্তের সাথে বেইমানী কইরা এলাকা দখল কইরা নিছে। দুস্তের নামডা মনে নাই ত্য় সে রাজা আছিল।

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩২

সায়েন্স জোন বলেছেন: জিনা আপনার দুস্ত পরকিয়া প্রেমে জরায়পরে এবং ডেটিং করনের ট্যাকা রানিসাব দিতেন না তাই তিনি আমার কাছে ব্যাচি দিতে

৩| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩

লিপিকার বলেছেন: একবার গিয়ে দেখে আসতে হবে......

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭

সায়েন্স জোন বলেছেন: দেখামু লাল শুকরো বার আইসেন

৪| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪২

রেডসিগনাল বলেছেন: খুব ভাল হয়েছে,
তবে, তুমি যদি সুন্দর বন সর্ম্পকে লিখতে তবে বেশী ভাল হত,
এমনকি, কমেন্ড ও বেশী পরতো ।

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬

সায়েন্স জোন বলেছেন: হমমমমমমম
কিন্তু আমি এই জায়গাটা কিনছি আর সুন্দর বনের অর্ডার দিছি

৫| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩

সহেলী বলেছেন: আমার সামনে বাধানো ছবিটা দেখছি আর পড়ছি এর কথা । ধন্যবাদ ।

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫২

সায়েন্স জোন বলেছেন: হমমমমম.........
প্লট লাগলে বইলেন

৬| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭

ধ্রুবনীল বলেছেন: আমার বাপে যেটা রাখচে সেটা হলে আমার ৩য় জেনারেশন থাকতে পারবে , সো লাগছেনা ভাইজান

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪

সায়েন্স জোন বলেছেন: তই মিয়া তোমারে আমার ভালা কইরা জানা আছে......
তোমার যা চরিত্র তাতে তোমার ঐ ৩০-৪০ টা ছাওয়াল তোমার বাপের বাড়িতে আটবে না

৭| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮

একরামুল হক শামীম বলেছেন:
*ভাই জায়গাটা কিনছি...........
প্লট বিক্রয় করুম কিনবেননি ????????? ;)

খুবই ভালো কথা। কতো পয়সায় পুরোটাই বিক্রি করবা?

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

সায়েন্স জোন বলেছেন: না পুরাটা বিক্রি করমুনা....
প্লট আকারে বেচতাছি...লাগলে কইয়ো তোমারে ভালা পাই শামিম ভাই তেমারে ডিসকাউন্ট দিমুনে

৮| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩

সোনালীডানা বলেছেন: ওইখানে ইন্টারনেট আচেনি?
থাক্লে আমিও প্লট কিন্তাম্চাই:)
ইন্টারনেট আমার অক্সিজেন,
ওই জিনিশ না থাকলে প্লট ফ্রি
দিলেও নিমু না।
শুধু মাঝে মাঝে তুমার বাড়িতে
গিয়া দু-চার দিন বেড়াই আসুম;)
যায়গাটা বড়ই চমৎকার;)

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭

সায়েন্স জোন বলেছেন: আচে আচে সবই আচে.......
লাগলে কার্বন ড্রাই অকসাইড ও দিবার পারমু

৯| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১১

একরামুল হক শামীম বলেছেন: আচ্ছা :):):)

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৬

সায়েন্স জোন বলেছেন: হমমম

১০| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৩

পারভেজ রবিন বলেছেন: আমার কথা বিশ্বাস না করলে ইতিহাস আপার কাছে জিগান। ফ্রান্সিসকো পিজাইরা আমার দুস্তের সাথে খালি বেইমানিই করে নাই, তারে খুনও করছে।:(

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৮

সায়েন্স জোন বলেছেন: হমমম
তাই ঐ ছ্যামরাটা পিজাইরা-ই হইবো

১১| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:০৬

পারভেজ রবিন বলেছেন: আমার দুস্তের নাম মনে পড়ছে, 'আতাহুয়ালপা'।

আর এইযে ইতিহাসের নারকীয় জীবটি-

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:৩২

সায়েন্স জোন বলেছেন: চেনা চেনা মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.