| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেজুতি_শিপু
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয় , জানালা গলিয়ে
চাঁদের মোহনীয় প্লাবন ঘরজুডে যে বিচিত্র ছবি আঁকে
তার তর্জমা করতে করতে
নিজেকে বড় সার্থক মনে হয়
এইটুকু মদিরতার জন্যেই যেন পান করা জীবন পেয়ালা।
কোন কোনদিন কোন কোন মুখের তাকিয়ে মনে হয়
মানুষের চেয়ে গরীয়ান কিছু নেই
মানুষ এবং মানুষই রচনা করে চলেছে
মানুষের জন্যে মহত্ত্বম আঙিনা
যেখানে অন্তহীন আনন্দ গীত ধ্বনিত হচ্ছে অবিরাম ।
কোন কোনদিন এবং সংখ্যাগুরু অসংখ্য দিন ,
ক্ষুদ্রতা ও ক্লিষ্ট বিপন্নতায় তলিয়ে যেতে যেতে হাতড়ে ফিরি
মগজে সাজিয়ে রাখা স্মৃতিরাশি
যে স্মৃতিরাশি নুহের অলৌকিক নৌকা হবে
অশ্লীল প্লাবনে আমাকে অক্ষত ভাসিয়ে রাখবে।
———/////———
© 2026 সেজুতি শিপূু. All rights reserved.
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০২৬ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।