| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেজুতি_শিপু
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও নেউল বাস করে একই জঙ্গলে ,
পরাক্রান্ত সিংহের চারণভূমিতে নাচে চিত্রা হরিণ
তোমার এমন বাসনা কেন, মুছে যাক তুমি ছাড়া সব?
ব্যাঘ্র ছাড়া বনভূমিতে অধিকার নাই কারো?
এসো, এবেলা দেখি দিনের শেষে রাত
কীভাবে মিলছে ভুলে সব সংঘাত ।
২৩ শে জুন, ২০২৬ দুপুর ১:২৯
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ।
২|
২৩ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুপ্রেরণা হইলাম
২৩ শে জুন, ২০২৬ দুপুর ১:৩০
সেজুতি_শিপু বলেছেন: আসলেই বেশ অনুপ্রেরণা হইলেন। ধন্যবাদ।
৩|
২৩ শে জুন, ২০২৬ রাত ৯:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অসাধারণ।
২৩ শে জুন, ২০২৬ রাত ১১:৩১
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।
৪|
২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতা মাশাআল্লহ
২৪ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৪
সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
৫|
২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:৫৮
মাহদী হাসান শিহাব বলেছেন: ওয়াও। সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।
২৪ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৪
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
৬|
২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:১৫
শায়মা বলেছেন: সুন্দর কাব্য!!! ![]()
২৪ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ
৭|
২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:০৯
খায়রুল আহসান বলেছেন: শেষের পংক্তিদুটো চমৎকার হয়েছে। ++
২৪ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।
৮|
২৫ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: বাইরে এসো। ঘরে নয় কেন?
২৬ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৮
সেজুতি_শিপু বলেছেন: বৃত্তবদ্ধ খাঁচার বাইরে আকাশটা অনেক বড় , তাই বাইরে আসা প্রয়োজন। ঘর তো সেই চারদেয়ালের ঘেরাটোপ। সেখানে ফেরার প্রেক্ষিতটা ভিন্ন।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধ হলাম।