নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

সকলেই থাকুক

০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৯


থাকতে দাও, থাকুক, সকলেই থাকুক
পাশাপাশি ভালোবেসে, অথবা
না বেসেও কতজন থাকে দেখ
আজীবন পাশাপাশি ,
থাকুক, সকলেই থাকুক,
পরস্পর সীমারেখা মেনে।

অন্ধকার ঘনালে মাতোয়ারা হয়ে
ফুটুক বাগানে
হাস্নাহেনার অকুতোভয় ঝাড়,
সুঘ্রাণে আসুক ছুটে পদ্মগোখরা যদি আসে ,
থাকুক , সেও থাকুক ,
তার মতো অন্তরালের ছায়ায়।

এক আকাশের পট জুড়ে উড়ুক হারপি ঈগল
তার ছায়া তলে সুর তুলে গাক রঙীন তোতাটি।

অবিশ্বাসী নগরীর পথে
নেচে যাক বিশ্বাসী হাওয়া
কেউ কারো হন্তারক হবার
গোপন বাসনা ধুয়ে ফেলুক
শীতলক্ষ্যা জলে।

কেননা অজ্ঞাত এ পথে
কেউ তো চেনে না কারে,
জানেও না তেমন ভালো করে,
রক্তে সবারই এক বিপন্ন স্রোত ভেসে চলে-
ক্ষণকাল পাশাপাশি থাকুক,
সকলেই থাকুক, পরস্পর সীমারেখা মেনে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: সকলেই পাশাপাশি থাকুক। মিলেমিশে থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.