নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি ২০০ টাকা চাঁদা দেওয়া লাগে,সে খাবে কী?
আগারগাঁও এর এক বস্তির পানির লাইন আর গ্যাসের লাইন কেটে দিসে।
চাঁদা দেয় নাই তাই।
পুলিশ এক যুবলীগ নেতাকে ধরছিল, সেইজন্য পুলিশকে ফোন করে বিএনপি নেতা বলসে, তার পারমিশন না নিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না।
এইসবই একদিনের কাহিনী।
বাজারে আগুন ধরে গেছে।
ম্যাজিস্ট্রেটদের কাজ করতে দিচ্ছে না নেতারা।
১৭ বছরের ক্ষুধা, একদিনেই সব খাইয়া ফেলার কী নিদারুণ চেষ্টা।।
ইউনূস সাহেবের গত রমজানের কথা মনে আছে?
সবকিছুর দাম ম্যাজিকের মত কমে গেল, বাড়তি ভাড়া একটা পয়সা নেয় নাই কেউ।
ইভেন বাংলাদেশের ইতিহাসের প্রথমবার ঈদ যাত্রায় কোন হ্যাসল ছিল না।
বাড়তি ভাড়া নিলেই সাথে সাথে ম্যাজিস্ট্রেট চলে যাচ্ছিল।
ঈদের দিন মানুষ ইউনূস সাহেবকে গভীর আবেগ থেকে বলছিল, ৫ বছর স্যার।
এইটা নিয়ে কত ট্রল, কত ব্যাঙ্গ।
অথচ ইউনূস সাহেবের সময় তো কেউ চাঁদাবাজি করতে পারে নাই।
চাঁদা দিতে না পারার কারণে কাউকে মরতে হয় নাই।
মব মব মব করে চিল্লাইসেন না?
মব কারে বলে ,কত প্রকার আর কী কী, এখন দেখবেন।
কাল আদাবরে চাঁদা না পাইয়া দুইজনকে কোপাইসে।
পুলিশ কিচ্ছু করে নাই।
পরে ব্যবসায়ী আর শ্রমিক সবাই মিলে থানা ঘেরাও দিয়ে অপরাধী গ্রেফতার করাইসে।
ইউনূসকে তো পান থেকে চুন খসলে সুদি ইউনূস, অথর্ব ইউনূস আর বুইড়া ইউনূস বলে একেবারে ফালাফালা করে দিতেন।
আজ একদিনে এতগুলা মানুষকে কোপাইলো, একজনকে খুন করলো, ২০ টাকার চাঁদা ২০০ টাকা করলো, বস্তি দোকান পাট সব অফ করে দিচ্ছে চাঁদা না পেয়ে,
ইউনূস সরকারকে অনেক গালিই তো দিলেন,
আজ "ইউসুফ" সরকারকে একটা গালি দেন তো, দেখি,
ঠিক কোন গনতন্ত্রটা আপনারা পাইলেন ১২ তারিখ।Sadiqur Rahman Khan

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কেউ কিছুই করতে পারবে না। বিএনপি ডান্ডা মেরে সব ঠান্ডা করে ফেলবে। সারের জন্য মিছিল করে, বিদ্যুতের জন্য মিছিল করে অনেক মানুষ বেঘোরে মরেছে। কই কিছু হয়েছে?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: আমিও চাই বিএনপি ৫ বছর না থাকুক । এরপর আবার মিলিটারি আবার ইউনুস সাহেব .. এরপর জামাতি আসবে তারাও থাকতে পারবে না .. আবার মিলিটারি আবার ইউনুস সাহেব .. =p~

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

সৈয়দ কুতুব বলেছেন:

ঘটনা নারায়ণগঞ্জ ৪ আসনের। এখানকার এমপি এনসিপির আব্দুল্লাহ আলামিন। এনসিপির নেতারা বিএনপিকে সারাদিন 'চাঁদাবাজ' ট্যাগ দিতে দিতে গলা শুকায় ফেলে। ওদিকে এদের কর্মীরা ইলেকশনের ১০ দিন পার হতে না হতেই বাজারে চাঁদা চাইতে নেমে গেসে। সেই চাঁদার ভাগ করতে যেয়ে আবার মারামারিও করসে!

বঙ্গ উইকিতে কি এই খবর সহ হিসাব করেছে? B-)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০১

মেঠোপথ২৩ বলেছেন: বিএনপি এক গাদা ঋনখেলাপি , চাঁদাবাজ , দুর্নীতিবাজ মন্ত্রী, এম্পি নিয়োগ দিয়েছে কি এমনি এমনি ? তবে কথায় কথায় সরকার ফেলে দেয়া , সরকার বিরোধি আন্দোলনের ডাক দেয়া ঠিক নয়। এইবার শক্ত বিরোধি দল রয়েছে সংসদে। বিএনপিকে পরাস্ত করতে হবে সংসদে। গনভোটের ফলাফল অস্বীকার করলে , ২০২৬ এর নির্বাচনও অবৈধ হয়ে যাবে। কাজেই বিএনপিকে চাপে ফেলতে হবে সংসদে । এছাড়াও ১১ দলীয় জোট যে ওয়েলফেয়ার স্টেট এর কথা বলছে , তা বিরোধি দলের এম্পি ও কর্মীদের কথায় ও কাজে দেখাতে হবে সর্বত্র। জনগনের মাঝে তাহলে তাদের প্রতি সমর্থন আরো বাড়বে। দেশপ্রেমের চেতনা সর্বত্র এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন, বিএনপি চাইলেও ২৪ এর ১৪০০+ রক্তের সাথে বেইমানি না করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.