| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহিন-৯৯
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

এক গ্রামের এক মধ্যবিত্ত পরিবার বাস করত তাদের একটি ছেলে সন্তান ছিল, লেখাপড়ায় তত ভালো ছিল না, সারাদিন আড্ডা দিয়ে বেড়াত, তার বন্ধুরা পড়ালেখায় বেশ ভালো, তারা লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করে। বন্ধুদের ভেতরে একেকজন বিয়ে করতে লাগলো আর বাদাইমা ছেলেটি বন্ধুদের সুন্দরী সুন্দরী বউ দেখে বিয়ে করার জন্য বারবার বাবার কাছে ঘটক ধরে প্রস্তাব দিতে লাগলো কিন্তু বাবাও বেশ বাস্তববাদী মানুষ, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এরকম বাদাইম্মা ছেলেকে কেউ মেয়ে দেবে না সুন্দরী মেয়ে তো দূরের কথা কোন মেয়েই তাকে বিয়ে করবে না।
এভাবে দুই তিন বছর কেটে গেল, বন্ধুদের বাচ্চা হতে লাগলো বাদাইমা ছেলেটি আরো উঠে পড়ে লাগলো শেষ পর্যন্ত বাবাকে এই বুঝিয়ে রাজি করল সুন্দরী মেয়ে না হলেও চলবে, তার বউ চাই।
বাবা ছেলের ভাদাইমা দূর করার জন্য কিছু শর্ত দিল, বিয়ের পরে ঘর সংসারে মন দিতে হবে, কাজ কাম করতে হবে, সারাক্ষণ বাইরে বাইরে থাকা যাবে না, বিড়ি সিগারেট ছাড়তে হবে।
ছেলেটি বিনা বাক্যে মেনে নিল।
বিয়ে হয়ে গেল, কিন্তু কিছুদিন না যেতেই ছেলেটি আগের মতই শুরু করল, বাবা তাকে তার শর্ত মনে করিয়ে দিল।
ছেলেটি এবার বাবাকে বলল তুমি বিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু বউ আমার সুন্দরী নয়, শশুর বাড়ি ধনী নয় কিন্তু আমার বন্ধুদের বউ সুন্দরী ও তাদের শশুর বাড়ি ও ধনী তারা শ্বশুরবাড়ি গেলে কত আদর যত্নের গল্প বলে, অতএব আমার যেহেতু এসব তুমি ম্যানেজ করে দাও নি অতএব তোমার শর্ত আমিও মানতে রাজি নই।
বিএনপি'র একই দশা, ক্ষমতায় যাওয়ার লোভে অন্তবর্তী সরকারের গণভোট প্রস্তাব মেনে নিয়েছিল (গণভোট ব্যালটে উল্লেখিত প্রশ্নসহ)।
এখন নির্বাচিত হয়ে দেখে এইসব পাশ হলে, পরিবারতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে (কিছু কিছু পরিবার ক্ষমতাহীন হয়ে যাবে কয়েক বছরের মধ্যেই)
স্বাধীনভাবে দুর্নীতি করতে পারবে না, নতুন একটি হাওয়া ভবন তৈরি করতে পারবেনা। চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলাও নিয়ন্ত্রণে নিয়ে কোটি কোটি টাকা কামানো যাবে না, ব্যবসা-বাণিজ্য সিন্ডিকেট করে লুটপাট করা যাবে না, ব্যাংক ডাকাতি করা যাবে না।
ইউনুস সরকার যেহেতু দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক লুটের পথ খোলা রাখেনি সেহেতু ইউনুচ সরকারের কোন অধ্যাদেশ কোন সংস্কার মানা হবে না।
বিএনপি যে সংস্কার একদম মানছে না এরকমও নয়, তারা চুনোপুটি সংস্কার গুলো মেনে নিয়েছে। কিছুটা এরকম এক লোক প্রতিদিন রাতে আগেও এক বোতল মদ খেত এখনো এক বোতল মদ খায়, কিন্তু এখন খাওয়ার আগে বোতলের গায়ে লাগানো স্টিকার লেভেলটি খুলে নেয় কারণ এক হুজুর ওয়াজ করেছে কেউ যদি পানির বোতল মদের ভঙ্গিমায় খায় তাহলে সে মদ খাওয়ার গুনাগার হবে। তিনি ইদানিং ভালো হয়েছে তাই মদ খাওয়ায় আগে স্টিকার খুলে পানি খাওয়ার ভঙ্গিতে মদ খায়। সংস্কার এনেছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
তাহলে বিএনপি ক্ষমতায় আসা ভুল হয়েছে?