| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার হাত ধরে শিশির ভেজা ঘাসে হেটে যাওয়া
অথবা
তোমার কথা ভেবে রাতের আকাশের তারা গুনতে ভুল করা
পার্কের বেঞ্চে বসে তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা
অথবা
তোমার ছবি দেখে সারা রাত একা একা বসে থাকা
খোলা মাঠে তোমার সাথে বৃষ্টিতে ভেজার অনুভবে হারিয়ে যাওয়া
অথবা
বন্ধ জানালা দিয়ে বৃষ্টি দেখে তোমার ভাবনায় ডুবে যাওয়া
তোমাকে নিয়ে লেখা কবিতায় ভালবেসে সুর দেওয়া
অথবা
শূন্য কবিতার খাতায় বিরহের ছবি আঁকা
প্রতি মুহূর্তে তোমার ঠোটের কোনের মিষ্টি হাসিতে ভেসে যাওয়া
অথবা
দিনের পর দিন তোমার অপেক্ষায় শূন্য হৃদয় নিয়ে দাড়িয়ে থাকা
প্রতিদিন তোমাকে একগুচ্ছ লাল গোলাপ উপহার দেওয়া
অথবা
শুকিয়ে যাওয়া ফুল গুলোকে আগলে ধরে শুধু স্মৃতিচারণ করে যাওয়া।
এইতো ভালবাসা আমার কাছে
তোমাকে দেখা বা না দেখা
মনের ক্যানভাসে তোমার ছবি আঁকা
তোমার প্রতীক্ষায় পথ চেয়ে থাকা
অথবা
চিরদিনের জন্য হারিয়ে ফেলে
তবুও তোমাকে নিয়েই বেঁচে থাকা
এইতো ভালবাসা আমার কাছে অথবা, ভালবেসে যাওয়া.........।
©somewhere in net ltd.