| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি মিশে আছো সকালের একচিলতে রোদে
মিশে আছো ভোরের কুয়াশার চাদরে
তুমি মিশে আছো রাতের আকাশের তারার ফাঁদে
মিশে আছো অমাবস্যার গাঢ় অন্ধকারে।
তুমি মিশে আছো দক্ষিনের জানালায় ভেসে আসা স্নিগ্ধ বাতাসে
মিশে আছো ক্লান্ত হয়ে ঘরে ফেরা পাখির কল-কাকলিতে
তুমি মিশে আছো তেপান্তরের মাঠের শিশির ভেজা ঘাসে
মিশে আছো সদ্য ফোটা গোলাপ কলিতে।
তুমি মিশে আছো কাঁঠালিচাঁপার মিষ্টি সুবাসে
মিশে আছো ঝরনার অবিরাম জলের স্রোতে
তুমি মিশে আছো শরতের মেঘহীন শুভ্র আকাশে
মিশে আছো বর্ষার ক্রন্দনরত বৃষ্টি ধারাতে।
তুমি মিশে আছো গোধূলির নিস্তব্ধতায়
মিশে আছো সাতরঙা রংধনুতে
তুমি মিশে আছো বিকেলের কোলাহলপূর্ণ বাস্ততায়
মিশে আছো মিটিমিটি জ্বলা শুকতারার আলোতে।
তুমি মিশে আছো অজস্র কবিতার ইন্দ্রজালে
মিশে আছো গানের সুরে সুরে
তুমি মিশে আছো চির অম্লান মহাকালে
মিশে আছো শিল্পির ক্যানভাস জুরে।
তুমি মিশে আছো আমার সকল পূর্ণতায়,প্রাপ্তিতে
মিশে আছো আমার সকল চাওয়া-পাওয়ায়
তুমি মিশে আছো সঙ্গী হয়ে আমার সকল অপূর্ণতায়,ক্লান্তিতে
মিশে আছো আমার আশায়, ভালবাসায় ।
তুমি মিশে আছো আমাতে
মিশে আছি তেমনি করে আমিও তোমাতে
তুমি মিশে আছো থাকবে আজীবন আমার হৃদয় জুড়ে
মিশে থাকবে আমরণ আমার বুকের গভীরে.........
©somewhere in net ltd.