| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে যোগাযোগ হয়। কিন্তু, তার এই কথায় আমি আজ আটকে গেলাম - "আব্বু, তুমি কবে আমাকে দেখার জন্যে এখানে আসবে?"
বুকটা হাহাকার করে উঠলো। গত ৩ বছরে আমাকে দুই দুইবার যুক্তরাজ্য এমব্যাসি রিজেক্ট করেছে। প্রথমবার রিজেকশন ইমেইলে কারণ হিসেবে লেখা ছিলো - আমি অত্যধিক অর্থ আমার ব্যাংক একাউন্টে দেখিয়েছি। তাই, ভিসা অফিসার মনে করেন, আমি সেখানে গেলে থেকে যাবো। আর, এইবার কারণ হিসেবে উল্লেখ করেছে, আমার একাউন্টে টাকা কম দেখিয়েছি। এই টাকা সেখানে ভিজিট করার জন্যে ইনাফ না!
যুক্তরাজ্যে ভিজিটে যেতে কত টাকা ব্যাংকে দেখাতে হয় কেউ জানেন কি? জানালে উপকৃত হতাম। আমার মেয়েটাকে দেখে আসতে পারতাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি জানি। তাদের মাধ্যমেই এপ্লাই করেছিলাম।
শুভেচ্ছা নিরন্তর।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কিন্তু, ওরা কোন ডিসিশন দেয় না।
দেয় ব্রিটিশ হাঁই কমিশন।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৬
সাজিদ উল হক আবির বলেছেন: শীঘ্রই আপনার কন্যার সঙ্গে সাক্ষাৎ হোক - এই প্রার্থনা করি।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
আমি আবার চেষ্টা করবো, ওদের সামারের আগে। দেখি এইবার কি বলে।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে অবশ্যই ভালো ভিসা কাউন্সিলর এর সহিত পরামর্শ করা উচিৎ
.......................................................................................................
শুধু অর্থের ব্যাপারনা, আরও কিছু থাকতে পারে.
সবকথা তারা বলেনা
এছাড়াও একবার রিজেক্ট হলে ,
সেটা একটা ফ্যাক্টর হয়ে যায় ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
VFS global ঢাকায় বৃটিশ ভিসা প্রসেসিং করে।