নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কীভাবে মুখে মুখে ছড়িয়ে দেওয়া যায়?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৮



বাংলাদেশের মতো একটি দেশের সরকারের প্রথম কাজ কি হতে পারে? আমার মতে – দেশের দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে সরকারের প্রথম টার্গেট হওয়া উচিৎ। সেই মৌলিক চাহিদাগুলো হচ্ছে – খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। তবে, এই পাঁচ চাহিদার মাঝে সবার আগে খাদ্য, বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করা উচিৎ। তা কিভাবে নিশ্চিত করতে পারে একটি সরকার?

এখন, যদি দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে করা উচিৎ হয়ে থাকে, তাহলে, আগে জানা প্রয়োজন বাংলাদেশে দরিদ্র জনগণের সংখ্যা কত। তাহলেই, একটি জুতসই টার্গেট দাঁড় করানো যাবে।

বিবিসি’র তথ্যমতে, বাংলাদেশে হতদরিদ্র বা চরম নিম্নবিত্তের সংখ্যা প্রায় ৯৫,১০,৪১৯ জন। ধরা যাক, ১ কোটি। বাংলাদেশের সরকার যদি এই ১ কোটি মানুষকে নিয়ে প্রথম ১ বছর চিন্তা-ভাবনা শুরু করেন, তাহলেই, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

ধরা যাক, এই ১ কোটি জনগণকে সরকার ১ম দুই বছর ‘ব্যাকিং’ দিবেন, তারপরে, ৩য় ও ৪র্থ বছর থেকে এই জনগণকে নিম্ন-মধ্যবিত্তে পরিণত করবেন, আর ৫ম বছরে মধ্যবিত্তে পরিনত করবেন, তাহলে, যে বিশাল কর্মযজ্ঞের প্রয়োজন হবে, তাতেই ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান মুখে মুখে ছড়িয়ে পড়বে।

আর, তা শুরু করতে হবে, কীভাবে বাজারে দ্রব্যমূল্য নিম্ন বিত্ত হতদরীদ্রের নাগালে আনা যায়, সেই কাজ দিয়ে।

আমার মাথায় একটা প্ল্যান গুজু গুজু করছে! দেখি তা নিয়ে লিখতে পারি কি না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.