| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
মানুষ ব্যর্থতা থেকে শিখে। এক ভুল দুইবার করলে সেটা পাপ। কিন্তু, মুজতবা ব্যাপারটা আমলে নেয় নাই। সে একই ভুল বার বার করেই যাচ্ছে। আর, প্রতিবার মার খাচ্ছে। সেজন্যে, তাঁর কাছে আর মাত্র একটি মাস সংসারের খরচ চালানোর মতো টাকা আছে।
মুজতবা ঘুমন্ত বৌয়ের দিকে তাকায়। তাঁর পাঁশে ছোট মেয়েটা ঘুমিয়ে আছে। ওদের ভাগ্যে কি আছে সে জানে না। একটু চিন্তা হয়। মেয়েটাকে বিয়ে দিতে হবে। এর আগে পড়ালেখা করাতে হবে। এখনকার সমাজে শুধু ধার্মিকতা গুণ থাকলে চলে না। লোকসমাজে মেয়েকে সৎ পাত্রস্থ করতে হলে, মেয়ের বাবার অঢেল বিত্তের প্রয়োজন।
কি করবে ভেবে পায় না বিদেশে মাস্টার্স করা মুজতবা। যে বয়সে পৌঁছিয়েছে, সেই বয়সে আবার প্রথম থেকে শুরু করা খুবই ঙ্কঠিন। আসলে, অসম্ভব বলা চলে। ৪৬ বছর বয়সে কি তাকে কেউ চাকরী দিবে? ব্যবসা যে করবে, সেই পুঞ্জিও নেই। বন্ধু সেজে মানুষ নামের লোভীরা তার জমানো টাকাগুলো হাতিয়ে নিয়েছে।
মুজতবার বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আবারও একই ভুল করতে যাচ্ছে সে। জানে, এইবার ভুল করলে হাতে থাকা শেষ টাকাটাও পানিতে যাবে।
নিজের ল্যাপটপে বসে আনমনে আঙ্গুল চালায়। সে লিখেই যাচ্ছে। কীবোর্ডে টাইপের খটখট শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙ্গে স্ক্রিনে তিনটা শব্দ ভেসে উঠে - 'বিশ্বাস- আমার ভুল'।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাইয়া, মুজতবারা কখনো এরকম ভুল করতে পিছপা হয় না।
আমার মন বলছে, সে এইবারে পারবে।
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভুলগুলো ডায়রীতে লিখে নিতে হবে। আর ভুল করা যাবে না।