| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
ইরান পশ্চিমা বিশ্বকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে না, এখন পর্যন্ত। সময়ের সাথে তাল না মিলিয়ে যান্ত্রিক শিল্পে উন্নতি না করে উন্নত বিশ্বের সাথে যুদ্ধ ঘোষনা করা উচিৎ হয়েছে কি? কিছু উদাহরণ টানছি।
শিল্প বিপ্লব শুরু হয় ১৭০০ শতকে। শিল্প বিপ্লবের পরে, ১৭৮৩ সালে, ১ম বাষ্প চালিত জাহাজ Pyroscaphe বানিয়ে ফেলে ফ্রান্স। এরপরেই, আমেরিকা বানায় বাষ্প চালিত যুদ্ধজাহাজ - Demologos, ১৮১৪ সালে। ১৯০০ সালে আমেরিকা ১ম সাবমেরিন বানায়। প্রথম সমুদ্রগামী ইঞ্জিন জাহাজ MS Selandia তৈরি হয় ১৯১২ সালে। এরপরেই আসে HMS Argus - প্রথম বিমানবাহী রণতরী। ব্রিটিশরা রণতরীটি তৈরি করে ১৯১৮ সালের সেপ্টেম্বর মাসে। ১ম শিল্প বিপ্লবের প্রায় ২০০ বছর পরে!
প্রথম গাড়ি Benz Patent-Motorwagen তৈরী হয় ১৮৮৬ সালে। আর, প্রথম পেট্রোল ইঞ্জিন চালিত যুদ্ধ-গাড়ি 'মোটর স্কাউট' ব্রিটিশরা তৈরী করে ১৮৯৮ সালে। ১ম আর্মার্ড কার বানানো হয় ১৯০২ সালে। ১ম পুরোদস্তুর ট্যাংক Little Willie তৈরী হয় ১৯১৫ সালে।
রাইট ব্রাদাররা ১ম বিমান তৈরি করেন ১৯০৩ সালে। ১ম মিলিটারি বিমান আসে ১৯১১ সালে। আর, ১ম ফাইটার Vickers F.B.5 "Gunbus" ব্রিটিশরা বানায় ১৯১৫ সালে।
এসেবের অনেক পরে, প্রথম নিউক্লিয়ার টেস্ট হয় ১৯৪৫ সালে। ১ম শিল্প বিপ্লবের প্রায় ২৫০ বছর পরে। এগুলো সবারই জানা। তারপরও, আমি কেন উদাহরণ দিলাম?
পশ্চিমারা আগে তাঁদের যান্ত্রিক সভ্যতা শুরু করে শিল্প বিপ্লব দিয়ে। তারপরে, তাঁরা আগে সাধারণ জনগণের জন্যে নিজেদের আবিষ্কার খুলে দেয়। এরপরেই আসে সামরিক ক্ষেত্রে সেই আবিষ্কারের পালা।
মুসলমান বিশ্বের ইরান কি তা করেছে? এক হিসেবে দেখা গিয়েছে, ইরান প্রায় ৫০০ বিলিয়ন ডলার ব্যবহার করেছে তাঁদের নিউক্লিয়ার প্রোগ্রামের জন্যে। ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় ছিলো ১০.৩০ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, জানা যায়, ইরানে দারিদ্র্য সীমানার নিচে বাস করা মানুষের সংখ্যা এক তৃতীয়াংশ!
আপনি হলফ করে বলুন তো, কোন ইরানী যন্ত্রশিল্প আপনি কিনেছেন বা কিনতে চাইবেন? কোন যন্ত্রশিল্পই ইরানের বিখ্যাত না। তাঁরা শিল্প বিল্পব পর্যায়ে যায় নাই। তাহলে, কেন বিশ্ব মোড়লদের পায়ে পা দিয়ে যুদ্ধ চালানো!
০১ লা মার্চ, ২০২৬ রাত ৩:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এভাবে প্রস্তুতি ছাড়া মৃত্যুর দরকার ছিলো না।
ধন্যবাদ।
২|
০১ লা মার্চ, ২০২৬ রাত ২:৩৮
আমি নই বলেছেন: ইরান কবে সো কল্ড উন্নত বিশ্বের বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে? যতদুর জানা যায় তারা তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধের ব্যাপারে একমত হয়েছিল এবং পরবর্তি মিটিংয়ে (এ মাসেই ) এব্যাপারে সিদ্ধান্তে আসার কথা। আলোচনা চলাকালিন সময় গডস চুজেন সন্ত্রাসীরা হামলা করে। এর আগের ১২ দিনের যুদ্ধেও আলোচনা চলা অবস্থাতেই সন্ত্রাসীরা আক্রমন করেছিল। ইরান প্রথমে হামলা করেনাই, যুদ্ধও ঘোষনা করে নাই।
মুসলিমদের আবিস্কারও একদম ফেলে দেয়ার মত নয় কিন্তু মুসলিম শাষকদের ক্ষমতার লোভের কারনে পরবর্তিতে আর এগোতে পারেনি এবং পারবেও না। কারন তারা ক্ষমতায় থাকার জন্যে মাথা বিক্রি করে দিয়েছে, আল্লাহর দেয়া তেল/গ্যাস যেদিন শেষ হবে (যদি হয়) ঐ সকল দেশের নাগরিকের অবস্থা বাংলাদেশের চাইতেও করুন হবে।
০১ লা মার্চ, ২০২৬ রাত ৩:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার বুঝলেন না। খামাখা গলাবাজি করেই গেলেন!
দেশের জনগণকে উঠতে দিলেন না।
ভালো থাকুন।
৩|
০১ লা মার্চ, ২০২৬ রাত ৩:৪৩
আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আপনার বুঝলেন না। খামাখা গলাবাজি করেই গেলেন!
দেশের জনগণকে উঠতে দিলেন না।
ভালো থাকুন।
কি বুঝলাম না সেটাইতো বললেন না। আর গলাবাজিই বা কই দেখলেন? আমিতো গত কিছু দিনের ঘটনা প্রবাহ আর মুসলিমদের আবিস্কারের কথা বলেছি।
যাইহোক আপনি অবস্য মাথা বিক্রি করে দেয়ার পক্ষে। কিন্তু যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা কি কি আবিস্কার করেছে সে ব্যাপারে তথ্য দিলে উপকৃত হতাম।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২৬ রাত ২:২০
সৈয়দ কুতুব বলেছেন: খামেনি বেচে নেই । আপনাদের সুপরিম লিডারের মারা যাওয়ার খবর নিয়ে লিখবেন আশা করি । খামেনিকে টেলিভিশনে ভাষণ দিতে দেখা যায় নি ।