নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

তারে তুমি পাইছোনি?

২৮ শে মে, ২০২৬ রাত ১:২৭

গানটা আমার বিবিজানের লেখা। উনি আমাকে নিয়েই লিখেছেন! গানের প্রথম লাইনে ক্লিক করলে পুরো গানটি সাউন্ডক্লাউড থেকে শুনতে পারবেন। গানটা আধ্যাত্মিক ধাঁচের। আমার খুবই প্রিয়!!!

তারে তুমি পাইছোনি?
খুঁজে তারে হইয়া বেকুল,
তারে তুমি পাইছোনি?

সারা দিন ঘুরে-ফিরে
রাতে বসে একলা ঘরে,
আকুল হইয়া খুঁজো যারে
তারে তুমি পাইছোনি?

ভাব ধইরা থাকো বসে
দাওনা কারো সারা খুঁজে,
দিন তো কাটে নানান কাজে,
রাত কি তোমার কাটেনি?

এতো সাধের দুনিয়াদারী
তুমি দিচ্ছো তাতে আড়ি।
সব মোহ ছাড়লায় তুমি,
সে কি তোমার হইছেনি?

বলি আমি শুনো কথা
যে গান তোমার মনে গাঁথা,
যার প্রেমে কাঙ্গাল হইলা,
তারে তুমি কি পাইছোনি?














মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২৬ রাত ২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যার প্রেমে কাঙ্গাল হইলা,তারে তুমি কি পাইছেনি?
..........................................................................

যার প্রেমে কাঙ্গাল হইলা,
তারে তুমি কি পাইছনি?

..................................
বুকের ভেতর সেই বিরহে,
জীবনভর কি পুড়ছনি?
দিল দিয়া যার আসন দিলা,
সে কি তোমায় মনে রাখে?
নাকি সে আজ অন্য কারো,
সুখের ছবি আঁকে?বন্ধু যাহার পরবাসী,
মন যে তাহার মানে না,
কাঙ্গাল মনের এই আকুতি,
দুনিয়া তো বোঝে না।
মরমী সেই সাধক বলেন,
প্রেম তো কেবল পাওয়ার নয়,
হারিয়ে যারে আপন ভাবো,
সেই তো আসল জয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.