| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
আমি মাঝে মাঝে গান লেখার চেষ্টা করি।
তারপরে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গাওয়ায় গানটিকে বাস্তবে রুপ দেই।
এটা সেরকম একটি গান। দেশাত্মবোধক।
বাংলাদেশ আমার দেশ
সবুজে ভরা মাটি
মানুষগুলো মেধাবী
অর্থে আছে খাঁটি
পরিশ্রমে তারা অগ্রগামী
স্বপ্ন খোঁজে রাতদিন
দূর্নীতিবাজদের পথ রুদ্ধ করে
এগিয়ে চলে প্রতিদিন
ভালোবাসো বাংলাদেশ
ভালোবাসো মানুষকে
সব বাধা পেরিয়ে যাবে
একসাথে থাকলে
মেধায় তারা সেরা হবে
বিশ্ব জুড়ে নাম
বাংলাদেশের পতাকা
উড়াবে তারা অম্লান
আলো আনবে দিন শেষে
বাঁধা যত দূর হবে
বানিয়ে নতুন সকাল
স্বপ্ন পূরণ হবে
ভালোবাসো বাংলাদেশ
ভালোবাসো মানুষকে
সব বাধা পেরিয়ে যাবে
একসাথে থাকলে!
©somewhere in net ltd.