| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি।
ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা মিতালী হাসিকন্যা
সুখের মিছিল চলে আমাদের সঙ্গে
গতকাল আজ ও আগামী
সবই এক সুতোয় বাঁধা
ভবিষ্যত স্বপ্ন
পুরো একটা স্বপ্ন
তুমি আমি বাধাহীন
আমরা বাধাহীন
চাঁদের আলোয় মাখা রাত
তারাদের মেলা বসেছে আজ
মনের কথা বলছে বাতাস
নতুন গল্প লিখছে আকাশ
ভবিষ্যত স্বপ্ন
পুরো একটা স্বপ্ন
তুমি আমি বাধাহীন
আমরা বাধাহীন
কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই
শুধু ভালোবাসা আছে আর কিছু না
হাত ধরে চলি পথ চলি
নতুন দিনের সুর তুলি
০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, লিটন ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
২|
০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আসসালাইমু আলাইকুম।
ইদ কেমন কাটলো। আমার ইদের দিনটা ভালো কাটেনি। হঠাত সুরভির সাথে ঝগড়া হয়ে গেলো। অথচ আমি শান্ত মানুষ। ঝগড়া করতা আমার স্বভাবে নেই।
০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান।
আপনাকে দেখে ভালো লাগছে।
আপনার ভাবী যখন আমার সাথে ঝগড়া করার চেষ্টা করেন, তখন আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। না পারলে, তাঁকে জড়িয়ে ধরি। আর, একটা গান শহুনিয়ে দেই।
এরপরেও না থামলে কিছুক্ষণ ঝগড়া করে গালে চুমো এঁকে দেই।
সত্যি বলছি।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
০৩ রা জুন, ২০২৬ বিকাল ৫:৫৪
Bondi বলেছেন: ভালো লাগলো শুনে
০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৫:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
৪|
০৩ রা জুন, ২০২৬ রাত ৯:৩২
শায়মা বলেছেন: হা হা মজার গান
সান্তনার বাণী!
নিজেকে সান্তনা!!! ![]()
০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৫:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তোমার এই মন্তব্য পরিত্যাজ্যযোগ্য।
গান কখনো মজার হয় না। গান হয় ভালো অথবা বাজে, এই দুই ধরণের। কিন্তু, মজা? নাহ!
সবারই সান্ত্বনা লাগে। তুমি বই লিখেছো নিজের সান্ত্বনার জন্যেই, অন্যদের জন্যে নয়।
শুভেচ্ছা।
৫|
০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক সুতোর বাঁধন
.........................................................
গতকাল ছিল এক বীজ,গভীরে বোনা,
চেনা পথের মূল, আমাদের জানা।
আজ যেখানে দাঁড়িয়ে, তার ভিত্তি গড়েছে সে,
সময়ের নীরব হাত, পথ দেখায় হেসে।
আজকের দিনটি এক ফুল,জীবন্ত আলো,
রাতের আঁধার নামার আগে, বাসো ভালো।
একটিমাত্র স্ফুলিঙ্গ, যা ছুঁয়ে দেখি মনে,
একমাত্র সত্যক্ষণ, বর্তমান ক্ষণে।
আগামী হলো এক আকাশ, অসীম ও পরিষ্কার,
দূরের এক অচিন তীর, ডাকে বারবার।
রাখিবে সে কথা, স্বপ্নেরা মেলে ডানা,
আজকের কর্মে লুকিয়ে, তার অচেনা পথ চেনা।
প্রাচীর নেই মাঝে, নেই কোনো ভাগ,
পরস্পরের তরেই চলে,প্রতিটি পদক্ষেপের দাগ।
একটিমাত্র সুতোয় বোনা,
চিরন্তন এই ধারা,অতীত, বর্তমান, ভবিষ্যৎ
একই সূত্রে বাঁধা তারা !!!
০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৫:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চিরন্তন এই ধারা,অতীত, বর্তমান, ভবিষ্যৎ
একই সূত্রে বাঁধা তারা !!!
সহমত।
খুব সুন্দর কবিতা!
শুভেচ্ছা নিরন্তর।
৬|
০৪ ঠা জুন, ২০২৬ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
০৬ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ নিরন্তর।
৭|
০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:১২
জুল ভার্ন বলেছেন: পনি বহুমুখী প্রতিভার অধিকারী। শুভ কামনা।
০৬ ই জুন, ২০২৬ রাত ১২:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
আমি চেষ্টা করি খোদা যা দিয়েছেন সেগুলোকে কাজে লাগাতে।
শুভেচ্ছা নিরন্তর।
৮|
০৬ ই জুন, ২০২৬ রাত ১০:৩২
ইফতেখার ভূইয়া বলেছেন: ছবি তুলতে গিয়ে কি একটু-আধটু ভয় পেয়েছিলেন? নাকি অনেকটা জোর করেই ছবি তোলা হয়েছিলো?
![]()
০৮ ই জুন, ২০২৬ রাত ১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!!
না, ভয় পাইনি। আসলে, মজা করেই ছবিটা তোলা!
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০২৬ সকাল ১০:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার