নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি সেখানে বসেই মাসুদ ভাইকে জানাই - আমি এই বইয়ের জন্যে কোন রয়ালটি চুক্তিতে যাবো না, অর্থাৎ, বই বিক্রয় থেকে আমি কোন লভ্যাংশ নিবো না।

আমার বইটি মূলত সর্বগুরু রুমী-হাফেজ-শেখ সাদীদের কিছু অনুবাদ। আর, সেই সাথে আছে আমার কিছু ফিলোসফিকাল লেখা। গ্রেট ব্রিটেনে থাকতে উপরেল্লিখিত গুরুদের বিভিন্ন লেখার উপর ভিত্তি করে কীভাবে কনটেমপ্লেশন করতে হয় তা শিখেছিলাম, যা সম্পূর্ণ বিনে পয়সায় ছিলো। সেই সময়ে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কখনো কীভাবে সুন্দর করে লিখতে হয় তা শিখতে পারি, আমি নিজ লেখা নিয়ে বই প্রকাশ করে তা সম্পূর্ণ ফ্রিতে বিলাবো।

দেশে আসার পরে সামুতে লেখালিখি করি। প্রথমে শুধুই ডিজিটাল 'গার্বেজ' উৎপাদন করতাম। একদম হাসবেন না, প্লিজ!!! নিজ পুরাতন লেখা পড়লে এখন নিজেরই হাসি পায়! এই সামুই আমাকে একজন লেখক হিসেবে প্রিন্টেড বই বের করার সাহস যুগিয়েছে। সেই সাহস নিয়েই ২টি বই বের করি, নিজ খরচায়। দুটিই বের হয় মওলা ব্রাদার্সদের ছোট ভাইয়ের উত্তরণ প্রকাশনী থেকে।

সামু থেকে লেখালিখি শিখতে আমার কোন পয়সা লাগে নাই। অন্য ব্লগারদের লেখা পড়ে পড়েই আমি একজন ব্লগার হিসেবে বিকশিত হয়েছি। সেজন্যই, এরকম বোধদয় হয়- যে জ্ঞান সম্পুর্ণ বিনে পয়সায় পেয়েছি, তা বেঁচে অর্থ নিবো কেন!

আমি মাসুদ ভাইয়ের রয়ালটি নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বললাম, আমার বইয়ে লিখে দিবেন যে, প্রকাশনার অর্থ উঠে আসার পরে, এই বই বিক্রি থেকে পাওয়া অর্থ সমাজের পিছিয়ে পড়া অংশদের জন্যে খরচ করা হবে।

আমার মনে হয়, আজ যদি শামস তাবরীজি, রুমী, হাফেজ আর শেখ সাদীরা বেঁচে থাকতেন, তাঁরা এই খবর পেলে অনেক খুশি হতেন। আমার এই ১০ম বছরে সবাই আমার জন্যে বেশি বেশি প্রার্থনা করবেন যাতে আমি আরও ভালো কিছু দিতে পারি।

সামু দীর্ঘজীবী হোক।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৬ রাত ২:০৫

সুলাইমান হোসেন বলেছেন: ধন্যবাদ,শাইয়্যান ভাই।মন ভালো হয়ে গেলো আপনার লেখা পাঠ করে।লিলিপুটিয়ান কি?

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মন খারাপ হলে সবার আগে একটা কাজ করবেন।
কিছুক্ষণ নিজের সবচেয়ে পছন্দের গানটা গাওয়া চেষ্টা করবেন। সেই সাথে কিছুক্ষণ ড্যন্স করার চেষ্টা। দেখবেন মন ভালো হয়ে গিয়েছে।

লিলিপুটিয়ান অর্থ ---- '৬ ফিট মানুষের শরীর, কিন্তু, মগজ পুরাই লিলিপুটদের মতো'!!! :

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৮ ই জুন, ২০২৬ রাত ২:০৯

সুলাইমান হোসেন বলেছেন: আর আপনার বই থেকে কিছু লেখা সামু পাঠকদের জন্য পোস্ট করতে পারেন।

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার লেখাগুলো সামুতে পোস্ট করেছি বেশ্ আগে।
আবারও করবো?

ভালো থাকুন নিরন্তর।

৩| ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৭

এইচ এন নার্গিস বলেছেন: যদি কিছু না মনে করেন , আপনার প্রকাশক কে আমার কথা কি বলা যাবে ? এক টা বই প্রকাশ করার ইচ্ছা ছিল। থ্যাংকস ভাইয়া ।

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপু, আপনাকে কি মাসুদ ভাইয়ের মোবাইল নাম্বার দিবো?
আপনি সরাসরি কথা বললে সবচেয়ে ভালো।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বই বিক্রয় থেকে আমি কোন লভ্যাংশ নিবো না।
..............................................................................
অত্যন্ত ভালো কথা ,
সমাজে অনেক হত দরিদ্র শিশুরা আছেন ।
উক্ত অর্থ দিয়ে তাদের পড়া লেখার ব্যবস্হা নিন ।

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি মাসুদ ভাইয়ের উপর ভরসা রাখছি।
উনাকে এই দায়িত্ব নিতে বলেছি।

ভালো থাকুন নিরন্তর।

৫| ০৮ ই জুন, ২০২৬ সকাল ৮:৪৮

আলামিন১০৪ বলেছেন: শুনে খুশী হলাম। আপনার লেখালেখির মধ্যে কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই। এককালে ডাক্তাররা গরীবদের ফ্রীতে সেবা দিত, সে সময় টেস্ট ছাড়াই অভিজ্ঞ এমবিবিএস এমন কি এলএমএফ ডাক্তারও রোগীর নারী, জিহবা আর বুকের ধুকধুকানি শুনে নির্ভুল রোগ নির্ণয় করতে পারতেন। একালে বিস্তর খরচ করে, টেস্টের ২৫% তাদের পকেটে দিয়েও ভুল চিকিৎসার সম্মুখীন হতে হয়। তবে ইদানিং এআই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এআই দিয়ে হুমায়ুন এর অনুরূপ লিখা বের করে ছাপালে তা বিকোবে কি?

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এআি কখনি মানুষের মতো লিখতে পারবে না।
যারা মনে করে যে, এ আই মানুষের মতো সাহিত্য লিখতে পারে, তারা মগজহীন লিলিপুটিয়ান।
এদের ঘারে ধাক্কা দিয়ে পাবনায় পাঠানো উচিৎ।



৬| ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: আপনি সব সময় অসহায় ও দরিদ্রদের কথা ভাবেন। এটা ভালো লাগে।

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ।
আমার হাতে যতক্ষণ টাকা থাকে, ততক্ষণ পারি।
ইদানীং হাতে টাকা আসতেছে না।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:১০

এইচ এন নার্গিস বলেছেন: ফোন নাম্বার টা দিন ভাইয়া । থ্যাংকস ভাইয়া ।

১০ ই জুন, ২০২৬ সকাল ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপু, আপনার নতুন পোস্টে দিয়ে এসেছি।

ভালো থাকুন নিরন্তর।

৮| ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:২২

মাথা পাগলা বলেছেন: আপনার লেখকজীবন নতুন সাফল্য বয়ে আনুক। শুভকামনা রইল!

১০ ই জুন, ২০২৬ সকাল ১০:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।

৯| ০৮ ই জুন, ২০২৬ রাত ৮:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন আপনাকে।

১০ ই জুন, ২০২৬ সকাল ১০:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।

১০| ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৭

এইচ এন নার্গিস বলেছেন: WhatsApp এ উত্তরণে বই প্রকাশ নিয়ে কিছু কথা বলতে চাই আপনার সাথে। নিয়ম আছে কি? বা অসুবিধা আছে কিনা । জানালে খুশি হব ।

১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মাসুদ ভাই বললেন যে আপনার সাথে উনার কথা হয়েছে।

আমি আসলে বই প্রকাশনা সম্পর্কে কম জানি। মাসুদ ভাইই সব ব্যাবস্থা করে দেন।
তবে, যে কোনরুপ পরামর্শের জন্যে আমাকে ইমেইল করলে, আমি উত্তর দিতে পারবো।

আমার ইমেইল আইডি - [email protected]

ভালো থাকুন নিরন্তর।

১১| ১৬ ই জুন, ২০২৬ রাত ২:৫২

এইচ এন নার্গিস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

১৬ ই জুন, ২০২৬ রাত ৩:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মাসুদ ভাইয়ের কাছে আমার প্রশংসা করার জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।

১২| ১৬ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

এইচ এন নার্গিস বলেছেন: থ্যাংকস ভাইয়া। ইমেইল দিলাম ,প্লিজ একটু চেক করুন কারন আপনার মূল্যবান মতামত দরকার ।

১৬ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ইউ আর ভেরি ওয়েলকাম।
আমি উত্তর দিয়েছি।

ভালো থাকুণ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.