নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে যা ব্যবসায় বিনিয়োগ করলে দেশের আরও উন্নতি হবে। তবে, এক্ষেত্রে, সরকারকে একটু কৌশল খাটাতে হবে।

বাংলাদেশের মানুষ নিজের হাতে উদ্বৃত্ত টাকা আসলে, কি কি করে তা সরকারকে আরও ভালো ভাবে বুঝতে হবে। যেমন, আমি দেখেছি, আমার নিকটজনেরা হাতে অতিরিক্ত টাকা আসলে হয় গাড়ি কিনেন, নাহয় বাড়ি কিনে ফেলেন অথবা জমিতে ইনভেস্ট করেন। কেউ কেউ বৌকে অতিরিক্ত সোনার গয়না কিনে দেন। এছাড়াও, দোকানপাট কিনেন। তবে, সবার আগে সবচেয়ে নিরাপদ কোন ব্যাংকে এফ,ডি,আর করে রাখেন নিজেদের অতিরিক্ত সম্পদ। এছাড়াও, শেয়ার বাজারে ইনভেস্ট করেন।

এখন একজন উচ্চ মধ্যবিত্ত মানুষ কেন উপরের উপখাতগুলোতে নিজেদের জমানো অতিরিক্ত টাকা খরচ করেন? তাঁরা কেন একটি ব্যবসায় বিনিয়োগ করেন না? এর অনেকগুলো উত্তরের কয়েকটি হচ্ছে, ১) তাঁরা ব্যবসা বুঝেন না, ২) ব্যবসাকে নিরাপদ মনে করেন না, ৩) ব্যবসা করাকে সম্মানজনক মনে করেন না ইত্যাদি ইত্যাদি।

এই অবস্থা কাটিয়ে উঠতে, এই মানুষগুলো থেকে বিনিয়োগ নিতে হলে, সরকারকে নিজেকে ব্যবসায় নামতে হবে। পাবলিক - প্রাইভেট পার্টনারশীপের আন্ডারে ব্যবসায়িক সেইফ প্রজেক্ট তৈরি করে তাতে জনগণকে বিনিয়োগ করতে আহ্বান জানাতে হবে।

এইসব ক্ষেতরে কি কি ধরণের প্রজেক্ট নেওয়া যায় যাতে সমাজের মধ্যবিত্ত শ্রেণী ব্যাংকে বা উপরের ২য় প্যারায় দেওয়া খাতগুলোতে নিজেদের টাকাপয়সা খরচ না করে ব্যবসায় পাবলিক - প্রাইভেট পার্টনারশীপ ব্যবসায় বিনিয়োগ করবে?

মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, সরকারী লাভজনক প্রজেক্টগুলোতে বিদেশ থেকে ঋণ না নিয়ে দেশের জনগণ থেকে ক্ষুদ্র ঋণ নিন। এরপরে, ব্রিজ-মনোওয়ে-বিমানবন্দর থেকে আসা আয় থেকে দেশের জনগণকে তাঁদের বিনিয়োগকৃত অর্থের মুনাফা দিন।

মাননীয় প্রধানমন্ত্রী, একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশের ১ কোটি মানুষ যদি মাসে ৫০০০ টাকা করে সরকারী প্রজেক্টে বিনিয়োগ করেন, কয়েকটি লাভজনক সরকারী প্রজেক্ট দাঁড়াতে সময় নিবে না!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৬ রাত ১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যবসায় পাবলিক - প্রাইভেট পার্টনারশীপ ব্যবসায় বিনিয়োগ করবে?
..................................................................................................
কার ভরসায় ???
আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন , এই সরকার দীর্ঘদিন টিকে থাকবে
বা গৃহিত পলিসি পরবর্তী সারকার এসে মাণ্য করবে ???
এমন অবস্হা তৈরী হতে দিচ্ছেনা আমাদের রাজনৈতিক দল গুলি এবং
বিদেশী শক্তিসমূহ ।
সেজন্য আমি বলছি , আপনার এই সুন্দর চিন্তা প্রথমেই ফ্লপ করবে ।

১২ ই জুন, ২০২৬ রাত ১:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সরকারের কাজ চেষ্টা করা।
বাকিটা উপরওয়ালার ইচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.