| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
সামুতে কোন একজন বেবি ব্লগার লিখেছিলেন যে- গত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে না পাঠিয়ে তৎকালীন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল ভুল কররেছিলেন। আমি মন্তব্য করেছিলাম যে- "ভারতীয় বোর্ড বলেছিল বাংলাদেশ টিমের জন্যে পরিস্থিতি হোস্টাইল। কিছু ভারতীয় উগ্র যদি বাংলাদেশ দলের ক্ষতি করতো?"
আমার মন্তব্যের একদিনের মাথায় ভারত বাংলাদেশ সরকারের এক প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টাকে হেনস্থা করলো! বাংলাদেশের বর্তমান সরকার ভারতের প্রতি নমনীয়। তারপরও, এই কাণ্ড ঘটলো। আর, গত তত্ত্বাবধায়ক সরকার ছিলেন বাংলাদেশে আসা সকল সরকারের মধ্যে কঠিনতম, বিশেষ করে, ভারতের সংগে সম্পর্কের ক্ষেত্রে।
খোদা বাংলাদেশ ক্রিকেট টিমকে রক্ষা করেছেন। আর, গত বাংলাদেশ সরকার আমাদের ক্রিকেট টিমকে এরকম হোসটাইল একটি ভারতীয় সরকার থেকে বাঁচিয়ে খোদার দূতের মতো কাজ করেছেন। এটা আমার চরম উপলব্ধি।
আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি চাই। কিন্তু তা অভ্যন্তরীন শান্তির বিনিময়ে হতে পারে না।
©somewhere in net ltd.