নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি :)

১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে
মেঘের ডানায় মন পাঠালাম শ্রাবণ-ঝরার রাতে,
তুমি কি আজ হাত বাড়িয়েছ আমার হাতের সাথে?
কদম ফুলের গন্ধ ভেসে যায় যে হাওয়ার টানে,
সবটুকু প্রেম লুকিয়ে আছে জলছবিটির গানে।
বুকের ভেতর রিমঝিমিয়ে বাজছে নূপুর তোমার,
এই শ্রাবণে তুমি ছাড়া কেউ নেইকো আমার।
একলা ঘরে জানলা পাশে ভিজছে চোখের পাতা,
বৃষ্টি হয়ে লিখছি আজি আমার প্রেমগাথা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৬ রাত ১:৪৭

মাথা পাগলা বলেছেন: দিনকাল ভালো না - ব্যাডা-ব্যাডারাও এখন বিয়া কইরা ফালায়!

১৭ ই জুন, ২০২৬ রাত ২:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




হা, হা, হা!!!!!!!!!!!!!!!!

গানটা ভালো লাগে নাই????!!!!!

ভালো থাকুন নিরন্তর।

২| ১৭ ই জুন, ২০২৬ রাত ২:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ !
উপভোগ করলাম আপনার একটি সৃষ্টিকে ।

১৭ ই জুন, ২০২৬ রাত ২:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনার কবিতাটা দারুণ হয়েছে।
গানটার সুরের সাথে মিলে গিয়েছে একদম!

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.