| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
আমার আম্মু রন্ধন এক্সপার্ট। সেটা অনেক পুরোনো খবর। কিন্তু, আমি নিজে যে আম্মুর রন্ধন প্রণালী'র রেসিপি চুরিতে এক্সপার্ট তা আজকের আগে নিজেও জানতাম না। যাহোক, আম্মু যেসব আইটেম রাঁধেন, সেগুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে- 'গোল মরিচের মাংস'। নায়িকা জয়া আহসানের কাছে পাঠানো গোপন এই রেসিপিটি আমার বিবিজান হস্তগত করেছিলেন আম্মু থেকে। আর, আমি সেটা ব্লগারদের জন্যে উন্মুক্ত করে দিলাম।
গোল মরিচের মাংস রাঁধতে যেসব উপকরণ লাগেঃ
১. গোল মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ।(গোল মরিচ অর্ধ গুড়ো)
২. গরুর মাংস আধা কেজি।
৩. আলু আধা কেজি।
৪. সয়াবিন তেল এক কাপ।
৫. লবন পরিমান মতো।
৬. পানি পরিমান মতো।
এবারে আসি, রন্ধন প্রণালী'র বেলায়।
১ম পর্যায়ঃ
মাংসকে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে হাড়িতে রেখে অল্প তেল ও এক টেবিল চামচ গোল মরিচের গুড়ো দিতে হবে। তারপর, নেড়ে লবন ও পরিমান মতো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এখানে, লক্ষ্য রাখতে হবে, মাংস সিদ্ধের সাথে সাথে যেনো পানি ও শুকিয়ে যায়।
২য় পর্যায়ঃ
আলু কে গোল চাকা চাকা করে কাটতে হবে। তারপর, কড়াইতে বাকি সয়াবিন তেল গরম করে তাতে আলু ছেড়ে দিতে হবে। অল্প আগুনে আলু সিদ্ধ করে আলুর মধ্যে ১টেবিল চামচ গোল মরিচ গুড়ো দিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেলে তাতে আলতো করে মাংস মিশিয়ে নিতে হবে।আবারো অল্প গোল মরিচ গুড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিলেই, ব্যস! তৈরি মজাদার গোল মরিচের মাংস!
পরোটা বা লুচি অথবা বসনিয়ান রুটি দিয়ে খেতে অসাধারন লাগে এই গোল মরিচের মাংস।
এবারে যদি জিজ্ঞাসা করেন, বসনিয়ান রুটি কিভাবে তৈরী করা হয়, তা কিন্তু এখনই বলতে পারবো না। আবারো, আম্মুর দ্বারস্থ হতে হবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাত দিয়েও দারুণ মজা খেতে!!!!
সত্যি বলছি!!!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩০
শায়মা বলেছেন: আগে বসবিয়ান রুটি বানানো শিখাও তারপর এই রেসিপি টেরাই করা যাইবেক!! নয়ত শুধু শুধু মাংস খেয়ে কি হবে!!!