নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পঙ্গু রাজনীতিকরা দেশকে মাজা সোজা করে দাঁড়াতে দিবে না

২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৭



শিক্ষা হচ্ছে যে কোন জাতির জন্যে মেরুদণ্ড। দেশের মানুষ শিক্ষিত হয়ে গেলে পঙ্গু রাজনীতিকরা পয়সা ছড়িয়ে মিছিলে লোক ভর্তি করতে পারবে না, এটা পাগলও বুঝে, রাজনীতিকরা তো বুঝবেই! তাই, থার্ড ওয়ার্ল্ড গরীব দেশগুলোর রাজনীতিকরা দেশের মানুষকে সঠিক শিক্ষিত হতে দিবে না, এটা বলাই বাহুল্য।

বিদেশে না গেলে অন্য দেশের উন্নতি দেখে দেশের রাজনীতিকদের আর গালি দেওয়া হবে না। আমেরিকা, ব্রিটেন, জাপান, সিঙ্গাপুরের উন্নয়ন দেখে দেশে ফিরে রাজনীতিকদের আর চাপ দেওয়া যাবে না। রাজনীতিকরা তখন দেশের মানুষকে নানা কিছু বুঝিয়ে চোখ বন্ধ করিয়ে রাখবে।

এমনই অতীতে হয়ে এসেছে। সামনে আবারও হবার সম্ভাবনা আছে, যদি দেশের তরুণ-যুবাদের উন্নত দেশে যাওয়া ঠেকানো যায়। দেশে আসা রেমিটেন্স তো সরকারী অফিসারদের টুপাইস কামানোর জন্যে, রাজনীতিকদের দামী গাড়ির দাম মেটানোর জন্যে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের ফারাক্কা বাঁধের
একতরফা পানি অপসারণের প্রতিবাদে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ঐতিহাসিক লংমার্চ শুরু হয়েছিল।
সেই সময়ের বিভিন্ন ঐতিহাসিক ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরা মওলানা ভাসানী অগ্রভাগে থেকে
লাখো মানুষের বিশাল জনস্রোত ও মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং হাত উঁচিয়ে বা বক্তব্য দিয়ে ভারত সরকারের
একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদ জানাচ্ছেন।
স্মৃতির পাতা থেকে সেই মিছিলের একটি ছবি

১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে সহস্রাধিক গাড়ি নিয়ে একটি
লংমার্চ শুরু হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.