| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
গানঃ অভিমানে হৃদয় পুড়ে
গানের লিংকঃ https://suno.com/s/dTPJvMvisN1PU2KL
হঠাৎ হঠাৎ বুকের মাঝে
ব্যথার সুরে বাজে....
চিনচিনে সেই হাওয়া লাগে
দূর বহুদূর থেকে
কে যেন বলে,
আর কাঁদাবি?
চমকে উঠি,
স্মৃতির ভিড়ে হাতড়ে খুঁজি
চেনা সেই মুখ, দস্যিপনায়
অবুঝ কিশোর,
তীক্ষ্ণ কথার বানে-ধারায়
কতখানি সে আহত
ওষ্ঠে জমে ক্ষত,
চোখে নোনা ভাসে...
অবজ্ঞায় এক কিশোরী
মুখ ফিরিয়ে এগিয়ে গেছে
চায়নি আর ফিরে তাকাতে....
দু’হাত তুলে বারবার
তার সে মিনতি
অহেলাতেই হারায় গেছে.....
তুচ্ছ করে .....
তুচ্ছতাকে তুচ্ছ করে
অবহেলার ধুলো ঝেড়ে
ফিরে সে-ই জিজ্ঞেস করে
অবুঝ কিশোর
আর কাঁদাবি?
জবাব দেবার হয়নি সময়
সেই কিশোরী গর্বীনি
নিজের মাঝেই হারিয়ে তখন
দেয়নি সাড়া ....
শত অনুরোধেও
মন নরম হয়নি, ভুলে যায়নি প্রাণ ....
অভিমানে হৃদয় পুড়ে
অবুঝ কিশোর
ওষ্ঠে তোলে তেতো সুর
যে প্রশ্নে সে পায়নি জবাব
আজ পেল নিজেরই ভেতর....
সাতসকালে
কান্না ওঠে
সারা পাড়ায় জেগে সাড়া
কোন সে অভিমানে কিশোর
হারিয়ে গেছে অনেক দূরে!
যার ছিল জানা জবাবটা
সেই কিশোরী বাক্যহারা
ভীষণ অবাক!
এমন করে যায় কি চলে
কেউ কখনও?
পেলো না সে তাহার জবাব.....
শুধুই
হঠাৎ আজও বুকের মাঝে
চিনচিনে সুরে কষ্ট বাজে....
দূর বহুদূর, সুদূর হতে
আজও কে সেই প্রশ্ন করে
আর কাঁদাবি?
======
উৎসর্গঃ অপসরা'পু
কবিতাঃ রিমেক অব হার পয়েম
গানের আইডিয়াঃ সত্যপথিক শাইয়্যান
==========================
০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তুমি আকাশের সমান সুনাম অর্জন করো, এই দোয়া করি, আপুনি।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৩৩
শায়মা বলেছেন: বাপরে!!!!! ভাইয়া!!!
আমি তো আকাশে উড়ে যাবো!!!