নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত; রাজনীতিবিদ ও বুড়োক্রেট

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৮


এ রাস্ট্র কি অভিশপ্ত ? তা হতে পারে না। তাহলে জনগন ?! তা হতে পারে। কারন পৃথিবীর কোথাও এতো নিম্নরুচি, জ্ঞানহীন ও হিংস্র মানসিকতার নাগরিক (বিশেষতঃ ৫০ বছর তদূর্ধ) খুঁজে পাওয়া যাবে না। অতএব কোনও না কোনও ভাবে আমরা জনগন আমাদের কর্মের বিপরীতে কিছু অভিশাপ কুড়াচ্ছি। তবে বালোদেশের রাজনীতিবিদদের (ক্ষমতায় ও ক্ষমতার বাইরে থাকা সবাই) পঙ্কিল মানিসিকতা, জনগনের উপর অমানুষিক জুলুম-নির্যাতন এবং সর্বগ্রাসী দূর্নীতিতে নিমজ্জমানতা তাদের-কে ১০০০০০০% অভিশপ্ত করেছে; তাতে কোনও সন্দেহ নেই এবং ফলাফল তা-ই প্রমান করে !! বাস্তবতা এটাও প্রমাণ দেয় যে, বাংলাদেশের বড় বড় পদে বসে থাকা বেশীরভাগ বুরোক্রেট’রাও রাজনীতিবিদদের মতোই অভিশপ্ত !!
এক বা দুইবার ব্যতিত; বিগত ৫০/৫৫ বছরে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন কোনও স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটে নাই। তবে ক্ষমতা হস্তান্তরের পর কোন একজন রাস্ট্র প্রধানও স্বস্তিতে বা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন নাই, এটা নির্মম বাস্তবতা। একে কর্মের ফল বলা যাবে কী ??
-বাংলাদেশের প্রথম দুই জন রাস্ট্রপতি; নির্মম হত্যাকান্ডের স্বীকার হয়েছেন !!
-একজন রাস্ট্রপতি ক্ষমতা ছাড়ার পর জেল খেটেছেন। মৃত্যূর পূর্ব পর্যন্ত তার জীবনকাল কেমন কেটেছে, তা সবাই জানি !!
-একজন প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার পর সামান্য অজুহাতে জেল খেটেছেন; তারপর নানা অসুস্থতায় তার জীবনাবসান হয়েছে !!
-একজন প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে গিয়েছেন; তার পরবর্তী জীবন কেমন কাটবে একমাত্র স্রষ্টাই জানেন !!
-বর্তমান প্রধান উপদেষ্টার কাল কেমন কাটছে !!?? ইনি কি সাকসেস ?? তার বিদায়টি কেমন হবে, তা-ই চরম কৌতুককর এবং দেখার বিষয়। আদৌ বিদায় নিবে কিনা তা-ই বা কে বলতে পারে !!
-ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসার জন্য যারা ফুলশয্যা সাজাচ্ছে; এরাও তো সেই একই রসুনের কোয়া !! কত গমে কত আটা হয় আগেই এদের তা হিসেব করে রাখা উচিৎ !!
মরহুম ওসমান হাদী হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের করা সভায় গতকাল পুলিশের নির্মম ও বর্বরোচিত হামলা এবং ছাত্র-জনতাদের পিটানোর যে চিত্র দেখা গেলো; প্রতিবাদের কোনও ভাষা পাই না !!! পুলিশের সে কি আক্রোশ !! কি ভাষা !! হেলমেট ও মুখোশের আড়ালে এরা কারা ??!! ড. ইউনুছের বিশেষ বাহিনী নাকি পুলিশ প্রধানের ??!! বা হাতি এ লোক চমৎকার পিটায় !! বাড়ীতে বসে এ দৃশ্য দেখে তার পরিবারের সবার বুক ফুলবে আর ফুলবে !! স্ত্রীর গর্বিত এক লাঠিয়াল স্বামী !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

মেঠোপথ২৩ বলেছেন: পুলিশ যে চেহারা গতকাল দেখিয়েছে তাতে নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা কমছে। জনগনকে ঐক্যবদ্ধ হয়য়ে যে কোন ষঢ়যন্ত্র রুখে দিতে হবে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: পুলিশ ভালো কাজ করেছে। যারাই জনজীবন বাধাগ্রস্ত করবে তাদেরই এভাবে সাইজ করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.