| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১২,৯৩,০২৭ জনসংখ্যা (নারী-৫,৩৮,৫৮১ এবং পুরুষ-৫,৫৫,৮৭৭) অধ্যুষিত বাংলাদেশের মাদারীপুর জেলায় ২০২৫ সালে মোট প্রথম বিবাহ (সংঘটিত বা অনুষ্ঠিত) হয়েছে ৮,১০৬ টি আর বিচ্ছেদের ঘটনা ঘটেছে ৫,৫২১ টি !!!
এর মধ্যে মাদারীপুর সদরে অনুষ্ঠিত ২,২২৬ টি বিয়ের বিপরীতে বিচ্ছেদের সংখ্যা ২,১৭৭ টি, শিবচরে ২,৪৩১ এর বিপরীতে ১,২৩৭ টি, কালকিনীতে ১,৮২৮ এর বিপরীতে ৯২১ টি এবং রাজৌরে ১,৬২১ এর বিপরীতে ১০৯৬ টি !!!
প্রশ্ন জাগে, সারা দেশের বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান চিত্র কেমন ??
এ দেশে হচ্ছেটা কী ??!! কেন দাম্পত্য জীবনের এমন ভয়াবহ শোচনীয় অবস্থা ??
গবেষনা বলছে, মাদারীপুর বাংলাদেশের সর্বোচ্চ রেমিটিং (বিদেশী টাকা প্রেরণকারী জেলা)। গত এক যুগে, শুধু ইতালীর মিলান শহরেই মাদারীপুরের ৫ হাজার লোক কাজ করে এবং সেখানে আবাসন গড়ে তুলেছে। অন্যান্য শহর বা দেশে মাদারীপুরের কত সংখ্যক মানুষ থাকে, তার কোনও পরিসংখ্যান সরকারীভাবে উল্লেখ নেই। যা-ই হোক্ বিবাহিত/অবিবাহিত পুরুষেরা সংসারের/জীবিকার প্রয়োজনে মরু-সাগর পারি দিয়ে, জীবনের ঝুকি নিয়ে কত কত প্রিয়জন-বস্তু ছেড়ে অজানা-অচেনা দেশে-পরিবেশে থাকতে যায়। পুরষদের জন্য এ এক প্রকার স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া !! শুধুমাত্রই একজন মা অথবা শুধুমাত্রই একজন নারীর জন্য !!! অথচ সে পুরুষটির সাথে একজন মা কিংবা সে নারীটির আচরন কেমন ??
আবার বাংলাদেশের বাস্তবতা; পরিবারের উপার্জনক্ষম মানুষটির 90% হলো পুরুষ !! প্রেক্ষিত বিবেচনায়; চাকরী না করা নারীদেরকে এসব পরিস্থিতির কোনটাই মোকাবেলা করতে হয় না !! বরং এক নিশ্চিত ও আরামের জীবন তারা অতিবহিত করে যাচ্ছে। বর্তমানে সন্তানদের শিক্ষার জন্য কোচিং সেন্টার, বাজার-তরকারী কাটাকুটি করে বাসায় পৌছে দেয়ার সার্ভিস, বাসায় কাজের মানুষ, ইচ্ছানুযায়ী খাবার-কাপড়-প্রসাধন অনলাইনে ক্রয় ও ঘরে অনা ইত্যাদি বহু রকমের সার্ভিস শহরের নারীরা পায়ের উপর পা তুলে পাচ্ছে !! গ্রামেও সুযোগ-সুবিধা প্রায় শহরের কাছাকাছি।
দাম্পত্য জীবনে ছাড়াছাড়ির অনেক অনেক কারনের মধ্যে কয়েকটি বিষয় প্রধানত দায়ী যেমন- (১) স্বামী বিদেশে থাকায় স্ত্রীর দৈহিক চাহিদা পূরন না হওয়া (2) স্বামী বিদেশে কিন্তু সেখানে তার যথাযথ আয় না থাকায় স্ত্রীর ভরন-পোষণ হচ্ছে না (3) স্বামীর তুলনায় স্ত্রী’র পরিবারের অধিক আর্থিক স্বাচ্ছল্য ও শিক্ষা (৪) মা’য়ের অহংকার, অর্থলিপ্সা এবং মেয়েকে উস্কানি-প্রশ্রয় (৫) সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য নারী বা পুরুষদের সাথে পরকীয়া যোগযোগ, প্রলোভনে পরা, শারিরীক সম্পর্ক তৈরী এবং সংসারে তিক্ততা, তার পরিনতিতে সম্পর্ক ছেদ।
আসলে এ নগরী, জনপদের মানুষগুলো, এ সমাজ ভিতরে ভিতরে ফোকলা হয়ে গিয়েছে !
©somewhere in net ltd.