নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

তারপরও তুমি রাজা !!

১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৭


একটি দেশের কোন্ মানুষগুলো দেশের সব মানুষদের জন্য সমস্যা ??
- চোর, বাটপার, খুনী, লুটেরা, মিথ্যুক, জুলুমবাজ, খোজা, দেশপ্রেম বর্জিত রাজনীতিবিদ। এ দেশের ৯৯% রাজনীতিবিদ এর অন্তর্ভূক্ত।
- অন্যায় বিচারকারী বিচারক ও উকিল।
- লোভী, দূর্নীতিবাজ প্রশাসন; আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মচারী।
- ৯৯% ভাগ রাজনীতিবিদ-আমলা’র এবং কিছু সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স্ত্রী-কন্যা-পুত্র, আত্মীয়-স্বজন।
রাস্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিও এ বিষয় গুলো জানে !!
তারপরও এরা রাজা হয়ে বসে থাকতে চায় বংশের পর বংশ !! আজকে যে জন্ম নিলো, তাকেও মিডিয়ার সামনে এনে চেহারা দেখায় !!! যেনো এ দেশেটা যেমন ছিলো ওদেরই বাবাদের-মায়েদের; ভবিষ্যতেও দেশটা থাকবে কেবলই ওদের !!! কি নির্লজ্জ আবদার !!
আসলে আজ আমরা যেসব জাতির পিতা, স্বাধীনতার ঘোষক, আপোষহীন নেত্রী নিয়ে স্তুতি গাই ; তারাও কী সত্যিই দেশ পরিচালনায় যথার্থ যোগ্য ছিলো ?? দেশ পরিচালনায় তারা কতটুকু যোগ্য সন্তান আর জনগন তৈরী করলো আর রেখে গেলো ??
বিগত এক মাসে আমাদের ২০০ শিশু সন্তান হাম উপসর্গে মৃত্যূবরন করেছে !! এ শাসকেরা ঘুমায় কি করে ??!! নাকি ঘুম আসেনা বলে হতাশা কাটানোর জন্য বেইলি রোডে গিয়ে নাটক দেখে !!!!
আল্লাহ’র মাল আল্লাহ নিয়া যাইবো- এরা কি ঐ থিউরির ধোঁয়া টানছে ???
সব দোষ যদি পূর্বকার শাসকদের হয়ে থাকে তবে পূর্বকার কোনও সেলিব্রেটিই কেউ বাদ যাবে না !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: রাশেদ প্রধান তারেক রহমান কে নিয়ে কি বলেছে ? সেটাও বলেন । বিএনপি জুলাই সনদ মানে না দেখে তারেক রহমান কুলাংগার ? খালেদা জিয়াকে কবর থেকে তুলে আনতে চায় রাশেদ প্রধান । এটা কে মানবে ?

২| ১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

সামছুল আলম কচি বলেছেন: রাশেদ প্রধান ছাড়াও আরেক বৈদ্যনাথ না কে যেন তারেক রহমান-কে অশ্রাব্য ভাষায় বকেছে !!! যে যেমন তেমন-ই তো বলবে !! এর বিপরীতে ছা-যু দল ঝাড়ু নিক্ষেপ মিছিল দিবস পালন করে ওদের সমাজচ্যুত করার প্লান করছে !!! জুতা নিক্ষেপ হয়ে গেছে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.