নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

রানীতিবিদ; যাদের ব্রেইনটা-ই নীচ, বিল্ট-ইন-দূর্নীতিতে গড়া

২০ শে মে, ২০২৬ দুপুর ১২:০৬


ভারতের পুরোনো হিন্দী ছবি, গান; আমাদের দেশের ৪০-৫০-৬০ বয়সের অনেকের কাছে এখনও অত্যন্ত ভালোবাসা, আবেগ ও স্মৃতির মূল্যবান অনুভূতি। ১৯৫৬ সালে নির্মিত তেমনি এক ভারতীয় বিখ্যাত বিখ্যাত হিন্দী সিনেমার নাম ‘শিরীন-ফরহাদ’!! তাতে চমৎকার ১টি গান আছে ; ‘‘গুজরা হুয়া জামানা, আতা নেহি দোবারা’’- যারা এর বাংলা বুঝেলেন না-তাদের জন্য ‘দূঃখিত’!
২০/২২ বছর বয়সে রাত ৮-৯টার দিকে ঢাকার খিলগাঁও হাই স্কুলের মাঠের পাশ দিয়ে ২ বন্ধু হেটে যাওয়ার সময় বাঁশীতে খুব চমৎকার এক হিন্দী গানের সুর; যেখানে লতাজী গেয়েছিলো- "জাদুগর সাইয়াঁ ছোড়ো মোরী বৈঁয়া" শুনে ঐ বাঁশীওয়ালার সাথে পরিচিত হয়েছিলাম। উনি বাঁশী বাজানো শিখাবেন; সে জন্য বি ফ্লাটের একটি বাঁশিও কিনেছিলাম। কিন্তু দূঃখের বিষয় পরদিন, তার পরদিন তার পর প্রায় ৩০ বছর সে ব্যক্তিকে আর দেখিনি। এরপর সীতাকুন্ডে চাকরীর সুবাদে ২০১৮ এর শুরুতে এক বাঁশীওয়ালার সাথে পরিচয় হলো। প্রায় ৭/৮ মাস সম্পর্কের পর এক সন্ধায় ঢাকার খিলগাঁও হাই স্কুলের ঘটনাটির স্মৃতিচারন করতে থাকার সময় সে বাঁশীওয়ালার চমকে-থমকে গিয়ে চেয়ার থেকে পরে যাওয়ার অবস্থা !!! খিলগাঁও হাই স্কুলের মাঠে বসে বাঁশী বাজানো ইনিই- সেই !!!!
সেদিন রাতে বিদায় নেয়ার সময় তিনি ‘‘গুজরা হুয়া জামানা, আতা নেহি দোবারা’’ গানের কলির একটি শব্দ বদলিয়ে বল্লেন; ‘‘গুজরা হুয়া জামানা আতা -কাভি- দোবারা’’!!!!! শুনে বেশ চমকিত হলাম !! আসলেও তো - ফেলে আসা দিন-সময় পূনরায় হয়তোবা ফিরে আসতেও পারে; কিন্তু সেই একই রূপে তো নয় !!!
গতকাল সংবাদ শিরোনামে -সুপ্রীম কোর্ট সচিবালয় বিলুপ্ত- সব কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত- দে্খে তা-ই ভাবছি আর স্মরনে কোনও গানের কলি নয়; আসছে মুরুব্বিদের কাছে শোনা বাজে কথা- ...কুত্তার লেজ লেজ ঘি দিয়া দোয়াইলেও কখনও সোজা হয় না; হবার নয় !! যাদের ব্রেইনটা-ই নীচ, বিল্ট-ইন-দূর্নীতিতে গড়া; ওই রাজনীতিবিদেরা কার পরশে সাধু হয়ে যাবে !!!
অশিক্ষিত আর মূর্খের দল সারাক্ষন ড. ইউনুস-কে দোষ দেয়, বকাঝকা করে !! হা-রে বলনা; ড. ইউনুস এর বাতিল করা -কুইক রেন্টাল অর্ডিনেন্স- কেন, কোন্ যুক্তিতে বর্তমান সরকার বহাল রাখলো ??!! বিএনপি কতভাবে জাতির সাথে কত বড় বড় প্রতারণা করে যাচ্ছে তার প্রমানের শেষ নেই !!
কুইক রেন্টাল এর সাথে কত পার্সেন্টে বখরা হয়েছে ??!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.