| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে সম্পর্কিত ছিলাম সবসময়। ভালো থাকবেন প্রিয় ব্লগার।
দেখুন ব্লগ আড্ডার পোষ্ট।
প্রাপ্তি ও পিটার প্যানের ছাদে এক বর্ণীল সন্ধ্যা

কালপুরুষ ব্লগ: Click This Link
২|
০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:২৭
জ্যাক স্মিথ বলেছেন: শুনে মর্মাহত হলাম, উনার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
৩|
০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:২৭
আরিফ আটলান্টা বলেছেন: কোনো দিন দেখা হয়নি। তারপরও মনে হচ্ছে কত আপনজন চির বিদায় নিলেন। খুব কষ্ট হচ্ছে। খুব বেশি কষ্ট হচ্ছে।
৪|
০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন: উনার বেশ কিছু লেখা পড়েছিলাম। যখন শুরুর দিকে ব্লগে আসি তখন লেখা পড়া হত যদিও ততদিনে উনি ব্লগ ছেড়ে দিয়েছিলেন। আজকে তাহলে এই পৃথিবী থেকেও বিদায় নিয়ে নিলেন!
উপারওয়ালা তাকে শান্তি দিক এই কামনা করি।
৫|
০৯ ই মার্চ, ২০২৬ রাত ১১:০৭
কাছের-মানুষ বলেছেন: সম্ভবত আলো ব্লগে উনার একই নামে নিক ছিল। তারে কিছু লেখা পড়েছিলাম। আমার ব্লগিং এর শুরুর দিকে তিনি ব্লগে বিদায় নিয়েছিলেন!
তার আত্তার শান্তি কামনা করছি।
৬|
০৯ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
৭|
০৯ ই মার্চ, ২০২৬ রাত ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: আমি যখন ব্লগে এলাম, ততদিনে তিনি এ ব্লগ থেকে বিদায় নিয়েছিলেন।তার সামান্য কিছুকাল আগেও তিনি ব্লগে মোটামুটি নিয়মিতভাবে উপস্থিত থাকতেন। আমার কোন পোস্টে ওনার কোন মন্তব্য পেয়েছি বলে মনে পড়ছে না। তবে আমি অন্যদের লেখায় ওনার প্রচুর মন্তব্য পড়েছি। আমার যেহেতু পুরনো ব্লগারদের পুরনো পোস্ট পড়ার একটা বাতিক রয়েছে, সেহেতু তাদের পোস্টে ওনার অসংখ্য মন্তব্য পড়ার সুযোগ হয়েছে এবং তা পড়ে মুগ্ধ হয়েছি। ওনার মন্তব্যগুলো পড়ে ওনাকে আমার একজন উষ্ণ হৃদয়ের, পরোপকারী, জ্ঞানী, সমাজহিতৈষী, মিশুক মানুষ বলে মনে হয়েছে। দুঃখ-ভারাক্রান্ত চিত্তে ওনার মাগফিরাত কামনা করছি।
ওনার সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে ইচ্ছে করছে। আপনার পক্ষে যদি সম্ভব হয়, জানালে বাধিত হবো। ওনার কী হয়েছিল? কিভাবে মারা গেলেন? বয়স কত হয়েছিল? বাচ্চাদেরকে কত বড় অবস্থায় রেখে গেলেন? আপনাদের সাথে আলাপচারিতায় উনি কি কখনো ব্লগ নিয়ে আলোচনা করতেন?
শুভেচ্ছা জানবেন।
৮|
১০ ই মার্চ, ২০২৬ রাত ২:০১
The Real Parvez বলেছেন: বাংলা টেক ব্লগ PriyoBlog
৯|
১০ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৪৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কালপুরুষ দা সমসাময়িক ও অগ্রজ ব্লগার ছিলেন। আমার কোন একটা লিখায় তিনি ফুলার রোডে একসাথে ফুলুরি খেতে দেখা করতে আসার কথা বলেছিলেন, সেই দেখাটা আর হলো না। যেখানেই থাকুন না কেন, মহান রাব্বূল আলামিন আপনাকে অনেক অনেক ভালো রাখুন। ব্লগারের আত্মার মাগফেরাত কামনা করছি।
১০|
১০ ই মার্চ, ২০২৬ সকাল ৭:১৬
নজসু বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম আলো ব্লগ থেকে উনাকে চিনতাম। উনার ব্লগ ঘুরে একটা লেখা পেলামঃ
ধরো, আজ সকালে ব্লগ খুলতেই একটা দুঃসংবাদ পেলে।
মানুষের মৃত্যুর সংবাদ সচারচর দুঃসংবাদই হয় বটে।
খবরটা এরকম-“ব্লগার কালপুরুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে”।
চমকে উঠলে! চমকে ওঠার তেমন কোন কারণ নেই,
অহরহ এমন দুঃসংবাদ খবরের কাগজে রোজই ছাপা হয়।
কালপুরুষ আর অন্য মানুষের মধ্যে এমন কী তফাৎ!
পরিচয়ের সূত্র ধরে কেউ কাছের, কেউবা দূরের।
মৃত্যু অনেক সময় মানুষকে মহান করে তোলে।
.................................................................
দোয়া করি আপনিও মহান হয়ে থাকুন আমাদের সবার মাঝে।
ভালো থাকুন ওপারে।
১১|
১০ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৩৫
কিরকুট বলেছেন: আশাকরি এখন তিনি শান্তি খুজে পেয়েছেন।
১২|
১০ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: খুবই দুঃখজন।
১৩|
১০ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই জেনে খুবই শোকাবিভুত হলাম । আল্লাহ পরপারে উনাকে ভাল রাখুন
এই কামনা । তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সহমর্মীতা ।
এই পোষ্টের লিংক ধরে তাঁর পোস্টে গিয়ে জানা হল ২০১৬ দিকে আমার এই ব্লগে বিচরণের অনেক পুর্বেই
২০১১সনে তিনি ঘোষনা দিয়ে সামু হতে বিদায় নিতে চেয়েছেন ।
জানতে পারলাম ২০১১ সালের দিকে সামহয়্যার ইন ব্লগ ছিল বাংলা ব্লগিংয়ের প্রধান কেন্দ্র, যেখানে প্রতিদিন
অসংখ্য পাঠক ও ব্লগার মতবিনিময় করতেন।
এখন মনে হলো সেই ২০১১ এর সামুর সোনালী দিনে এক নীরব বেদনার মতো, পুরনো সক্রিয় একজন
ব্লগারের হারিয়ে ফেলার এক সুপ্ত হাহাকার মিশে আছে। যেই সময়টি ছিল ব্লগিংয়ের স্বর্ণযুগ, যেখানে মত
প্রকাশের স্বাধীনতা ও সম্পর্কের গভীরতা চিৎকারের চেয়ে নিঃশব্দেই অনেক কিছু বলে দিত, যেমনটা এই
প্রয়াত ব্লগার কালপুরুষ তার বিদায় ২০১১, বিদায় সামহয়্যার ইন ব্লগ পোস্টে বলেছিলেন এই ব্লগ আমাকে
লিখতে শিখিয়েছে। যা কিছু ছাইপাশ লিখেছি এতদিন ধরে সবই এই ব্লগের কল্যাণে। তাই ব্লগের কাছে কমবেশী
আমি অনেকটাই ঋণী। এই ব্লগে সুনাম, দুর্নাম, বদনাম, শ্রদ্ধা, প্রীতি, ভালবাসা, শুভেচ্ছা, গালিগালাজ, হুমকি,
ঝাড়ি, সবকিছুই কুড়িয়েছি। অনেক বচসায় নিজেকে জড়িয়েছি, অনেকের বিরাগভাজন হয়েছি। অনেকে আমার
উপর বিরক্ত হয়েছেন। মেয়ে ব্লগাদের প্রতি আমার বিশেষ সহানুভূতির কারণে পেয়েছি “লুল” উপাধি।
“লুলপুরুষ” বা “লোলপুরুষ” হিসেবে ব্লগে আমার পরিচয়টা একসময় সর্বজনবিদিত ছিল।
অনেক প্রতিকুলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করেও তেলাপোকা এই প্রকৃতির বুকে আজো বেঁচে আছে। অথচ
বিশালাকৃতির ডাইনোসর আজ বিলুপ্ত। সবাই সব পরিবেশে মানিয়ে চলতে পারেনা। সবাই সবকিছু মেনে নিতে
পারেনা। ব্লগের এই স্বল্পপরিসরের পথ পরিক্রমায় পেয়েছি চমৎকার কিছু মানুষ, অনেক স্নেহধন্য ব্লগার,
অনেক সুপ্রিয় লেখক, অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্ব, ভাল কিছু সংগঠক, উদ্যোক্তা ও আত্মনিবেদিত সমাজকর্মী।
পেয়েছি অসাধারণ কিছু আইটি ও কারিগরী জ্ঞানসম্পন্ন ক্রিয়েটিভ ব্লগার। আজ ২০১১ সালের বিদায়ের সাথে
সাথে “কালপুরুষ” নিকটিও এই ব্লগ হতে নির্বাসিত হলো। এ যাবৎকালে আমার সকল ভুলত্রুটিগুলো
আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। আমিও একজন মানুষ। ব্লগিং করতে এসে
কাউকে কোন দুঃখ, কষ্ট বা আঘাত দিয়ে থাকলে নিজগুনে ক্ষমা করে দেবেন। কারো প্রতি আমার কোনরূপ
আক্রোশ, বিদ্বেষ বা অভিমান নেই। “কালপুরুষ” না থাকলেও কালপুরুষের আড়ালের মানুষটি ব্লগের সাথে
কোন না কোনভাবে জড়িত থাকবে। ভার্চুয়াল জগতের বাইরে আমরা রক্তমাংশের মানুষ।
তারপরে বিধাতার অমীম কৃপায় তিনি ব্লগ হতে হারিয়ে গেলেও থেকে গিয়েছিলেন এই সুন্দর পৃথিবীতে।
তবে অনেক পুর্বে হলেও কতজন মানুষ পেরেছে এমনভাবে ব্লগের প্রতি তাঁর ভালবাসা, শ্রদ্ধা ও নীজের প্রাপ্তির
সুন্দর প্রকাশের পাশাপাশি তার সকল জানা আজানা ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যাওয়ার সুযোগ বা মানসিকতা ।
এই মহানুভব ও সামুর একজন কৃতি ব্লগার হিসাবে তাঁর প্রতি রইল হৃদয়মূল হতে শ্রদ্ধাঞ্জলী ।
এই শোক সংবাদটি আমাদেরকে জানানোর জন্য আপনার প্রতি রইল ধন্যবাদ ও শুভেচ্ছা ।
১৪|
১০ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২২
প্রামানিক বলেছেন: ব্লগে এসে যে কয়জন একটিভ ব্লগার পেয়েছিলাম তারামধ্যে কালপুরুষকে স্মরণে রাখার মতো। ভীষণ রসিক ছিলেন। তার সাথে আড্ডায় বসলে কিভাবে সময় কেটে যেত বুঝতে পারতাম না। আজ তাকে খুব মনে পড়ছে। আল্লাহ যেন তার আত্মা শান্তিতে রাখে।
১৫|
১০ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৫
ক্লোন রাফা বলেছেন: ব্লগের প্রথম দিকের প্রাণ ছিলেন , একজন কালপুরুষ । ব্লগ থেকে বিদায় নিয়েছিলেন অনেক পুর্বে । এখন পৃথিবী থেকেও চিরবিদায় নিলেন ।
পরপারে ভালো থাকুন, এই প্রার্থনা রইল ॥
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:১২
আঁধারের যুবরাজ বলেছেন: শান্তিতে থাকুন।