নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ডোরেমন বাংলায় কথা বলে

২৮ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫০


যৌথফুল বলে কিছু নেই
বৃক্ষের ঈমান এতে নত হয় না
তোমাকে ধরে থাকার কল্পনা
তোমাকে স্পর্শ করার চাইতেও অধিক

অথচ শরীর জাগে
তবুও স্ফূলিঙ্গ জাগে
টাইমলাইন ভুলে যাওয়া চৈত্রের দিকে
তাকিয়ে থাকতে থাকতে
চোখ চলে যায়, বৃষ্টির শীতে

আমাদের দৃষ্টি পিছলায়
কর্ণিয়ার ভেতরে ঈদের পোশাক
শাণিত সুখের মত তীব্র
তোমাকে ভালোবাসি বলে পিষে ফেলা হয়না অনেকদিন
ঋতু পাল্টায়
অকস্মাৎ ধাক্কা লাগে
সেই বিহ্বল ধাক্কা পেরিয়ে
তোমার কাছে যেতে যেতে
পৌছানো হয় না
ফেরা হয়না ঈদে
স্বপ্নরা আটকে থাকে স্মৃতিতে
কানের লতিতে ডোরেমন
কোন এক ওম! ওম! দুপুরে
সে বাংলায় কথা বলে
ওমা! ডোরেমন বাংলায় কথা বলে।

শরৎ চৌধুরী, ১০ চৈত্র ১৪৩২ , ২৪ মার্চ ২০২৬ ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.