নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট প্রাপ্তি গুলো কখনও ছোট হয়্না..।

ছোট প্রাপ্তি গুলো কখনও ছোট হয়না..।

দ্বৈত দহন

কনফিউশন...কনফিউসড আমি বরাবরই…এখনও কনফিউসড !!

দ্বৈত দহন › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা......

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

প্রেমের বিয়ে।দীর্ঘ পাঁচটি বছর পেরিয়ে অনেক আশা-নিরাশা,তিক্ততার পরে এক হওয়া।কিন্তু হলোনা সবাইকে সন্তুষ্ট করা।যতটা সাহস নিয়ে ও আমার বাবা-মায়ের কাছ থেকে আমাকে চেয়ে নিয়েছিল,তার সিকিভাগ নিয়েও তার মায়ের কাছে নিজের পছন্দের কথাটি বলতে পারেনি।আর বিয়ে তো সুদূ্র....

আমাকে নিয়ে অসন্তুষ্টির মধ্যে আমার শাশুড়ি মায়ের অবস্থান প্রথমে।আবার ওর পরিবারের রিয়াকশন আমাকেও যে সাদাসিধে রেখেছিলো তাও না।যার ফলাফল চিকন বাশেঁর ভাঙ্গা সাঁকো এবং এর ফাটা বাঁশের মাঝখানে ওর বসবাস।

এভাবেই চলছে,জানিনা আর কতদিন চলবে।তবে ইচ্ছে করে ওধার থেকে আসা ফোন কল রিসিভ করতে।অথবা ও একদিন এসে বলবে মা তোমায় যেতে বলেছে।আর আমি গেলে ঠিক শুনতে পাবো,"তোমার বাসা কি আমি চিনি যে একলা একলা যাবো?না নিয়ে গেলে আমি যাই কি করে??"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

নিলু বলেছেন: ভালো , লিখে যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

দ্বৈত দহন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: এটা কি গল্প না বাস্তব?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

দ্বৈত দহন বলেছেন: এটা অপেক্ষা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.